কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

09:14 PM (IST) Aug 23
Suvendu on NCC: স্কুল-কলেজে ফের এনসিসি চালুর উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সঙ্গে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণের ঘোষণা। তারাতলা বিপর্যয়ের জেরে গঠিত হচ্ছে ২০০ জনের অর্জুন বাহিনীও, সেপ্টেম্বর থেকেই কাজ শুরু।
09:07 PM (IST) Aug 23
East Bengal FC vs Mohun Bagan Super Giant: এবারের ডুরান্ড কাপের (Durand Cup 2026) উদ্বোধনী ম্যাচের আগে পর্যন্ত কোনওবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) হারেননি স্প্যানিশ কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas)। ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর হারের মুখ দেখতে হলেও, ডুরান্ড কাপ ফাইনালে ফের স্বমহিমায় হাবাস।
08:39 PM (IST) Aug 23
রবিবার জাপানে পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়। সকালে টোকিওর কাছে ৫.৯ মাত্রার কম্পনে ৪০ জনেরও বেশি আহত হন। এরপর সন্ধ্যায় হোক্কাইডোতে ৬.০ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়।
08:26 PM (IST) Aug 23
Sugar price: আখের রেড রট রোগ আর এল নিনোর প্রভাবে চিনির উৎপাদন কমেছে। উৎসবের মরসুমের আগে দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র কাঁচা চিনি আমদানিসহ একাধিক পদক্ষেপ নিচ্ছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
07:52 PM (IST) Aug 23
হরিয়ানার জিন্দ জেলায় প্রথমবার মহিলাদের নেতৃত্বে মহাপঞ্চায়েত বসল। নওগামা খাপের এই সভায় লাভ ম্যারেজ, লিভ-ইন সম্পর্ক এবং পণপ্রথার বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে। খাপের অধীন ২১টি গ্রামে এই নিয়ম লাগু করার কথা বলা হয়েছে।
07:38 PM (IST) Aug 23
Durand Cup 2026 Final: এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে অগোছালো অবস্থায় থাকা ইস্টবেঙ্গলকে (East Bengal FC) হারিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। রবিবার ফাইনালে মধুর প্রতিশোধ নিল লাল-হলুদ ব্রিগেড। মরসুমের প্রথম সর্বভারতীয় ট্রফির ঠিকানা হল লেসলি ক্লডিয়াস সরণি।
07:30 PM (IST) Aug 23
Samik on Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে বিক্ষোভের মধ্যেই ‘অন্তর্ঘাত’-এর অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। আরও ৫০ লক্ষ মহিলাকে প্রকল্পের আওতায় আনার দাবি, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণাও।
06:20 PM (IST) Aug 23
H1N1 নিয়ে আতঙ্কের মধ্যেই স্বস্তির বার্তা ICMR-এর, দেশে মেলেনি কোনও নতুন স্ট্রেন। দিল্লিতে বাড়ছে কেসের সংখ্যা, তবে চিকিৎসায় পুরোপুরি প্রস্তুত রাজধানী, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর।
06:18 PM (IST) Aug 23
Rishabh Pant Injury: কলম্বোর (Colombo) সিংহলিজ স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club) রবিবার শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা (Sri Lanka vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দিনের শেষে ভালো জায়গায় ভারতীয় দল। তবে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের চোটে অস্বস্তিতে ভারতীয় শিবির।
06:10 PM (IST) Aug 23
বাংলাদেশের রংপুর শহরে শনিবার গভীর রাতে একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাঁদের হত্যা করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান, রাত সাড়ে ১১টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
05:36 PM (IST) Aug 23
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের (YIL) পাঁচটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।
05:01 PM (IST) Aug 23
Annapurna Yojana Payment: যোজনার টাকা নিয়ে বিক্ষোভের মধ্যেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ধৈর্য ধরার আশ্বাস। একই সুরে যোগ্য মহিলাদের টাকা পাওয়ার প্রতিশ্রুতি দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও।
04:14 PM (IST) Aug 23
অ্যক্টিভ মোডে বর্ষা। দোসর নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলছে, রবিবার বিকেল থেকেই খেল দেখাবে বর্ষা। গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কোন কোন জেলা এবার ভাসতে চলেছে?
04:10 PM (IST) Aug 23
রবিবার কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের শিল্পে বিনিয়োগ 'ডবল ইঞ্জিন' সরকারের হাত ধরেই উন্নতি সম্ভব বলে দাবি করেন। তিনি জানান, GRSE-র মাধ্যমে ৩,৪০০ কোটি টাকার বিনিয়োগ আসছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগের সরকারগুলো কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করে রাজ্যের ক্ষতি করেছে।
03:55 PM (IST) Aug 23
Weekly Horoscope: নতুন সপ্তাহ শুরু হতে চলেছে। এমন পরিস্থিতিতে কার জন্য এই সপ্তাহটি দুর্দান্ত হবেন এবং কোন রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবেন? এই সব প্রশ্নের উত্তর জেনে নিন মেষ থেকে মীন রাশির জাতকদের সাপ্তাহিক রাশিফল থেকে।
03:51 PM (IST) Aug 23
Yashasvi Jaiswal vs Asitha Fernando: কলম্বোর (Colombo) সিংহলিজ স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club) ভারত-শ্রীলঙ্কা (Sri Lanka vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন যশস্বী জয়সোয়াল। এই ঘটনায় কলম্বোয় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
03:45 PM (IST) Aug 23
ভারতের 'অপারেশন সিঁদুর'-এর হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত জইশ-এ-মহম্মদের (JeM) 'মারকাজ সুবহান আল্লাহ' সদর দফতর। তবে, ক্ষতিগ্রস্ত সদর দফতর মেতামত করে ফেলা হয়েছে। পাঞ্জাব প্রদেশে অবস্থিত এই ক্যাম্পটি নতুন মার্বেল পাথর, নতুন রং ও প্লাস্টার দিয়ে সংস্কার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গম্বুজগুলোও পুনরায় তৈরি করা হয়েছে।
03:40 PM (IST) Aug 23
মহারাষ্ট্রে আইফোনের ইএমআই নিয়ে বচসার জেরে পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা ও ছেলের। মৃত্যুর ঠিক আগের দিনই ইউটিউবে সম্পর্কের টানাপড়েন নিয়ে ভিডিয়ো পোস্ট করেছিলেন মা সঙ্গীতা, যা ঘিরে উঠছে নতুন প্রশ্ন।
03:21 PM (IST) Aug 23
03:11 PM (IST) Aug 23
Bank Holiday: অগাস্ট মাসের শেষে টানা বন্ধ থাকবে প্রত্যেক রাজ্যের ব্যাঙ্ক! ফের কবে থেকে আবার শুরু স্বাভাবিক লেনদেন? স্পষ্ট ভাবে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া…..
02:34 PM (IST) Aug 23
মাঠে যেতে পারছেন না! আবার ঐতিহ্যবাহী ডুরান্ড ফাইনাল ফ্রিতে দেখতে চাইছেন? দারুণ সুযোগ ফুটবলপ্রেমীদের সামনে। এই ম্যাচ ৭টায় কিন্তু শুরু হচ্ছে না। কখন কোথায় ফ্রিতে খেলা দেখতে পারবেন, জেনে নিন।
12:55 PM (IST) Aug 23
সরকারের মতে, চিনির বর্তমান মূল্যবৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে প্রত্যাশার চেয়ে কম অভ্যন্তরীণ উৎপাদন, উৎসবের মরসুমের আগে বর্ধিত চাহিদা, আবহাওয়ার কারণে আখের ফসলের ক্ষতি, বিশ্বব্যাপী চিনির সরবরাহ ঘাটতি এবং শিল্পের কিছু অংশের ফটকাবাজি ও মজুতদারি অন্যতম।
12:09 PM (IST) Aug 23
রাজস্থানের আলওয়ার থেকে একটি ঘটনা সামনে এসেছে, যা স্কুল, শিক্ষক এবং শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনাটি একটি সরকারি স্কুলকে কেন্দ্র করে। তারিখটি ছিল ১৫ আগস্ট। স্কুলে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল। এরপর, ভ্রমণ ও সাঁতার শেখানোর অজুহাতে শিশুদের প্রায় দুই কিলোমিটার দূরে একটি বাঁধের কাছে নিয়ে যাওয়া হয়।
11:34 AM (IST) Aug 23
Annapurna Yojana: ৯২ লক্ষ অযোগ্য আবেদনকারী মাসিক ১৫০০ করে টাকা পেয়েছে। যার দরুণ এবার অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।
11:22 AM (IST) Aug 23
11:13 AM (IST) Aug 23
যোগী আদিত্যনাথ রাখিবন্ধন উপলক্ষে রাজ্যের মহিলাদের জন্য একটি বিশেষ উপহারের ঘোষণা করেছেন। ২৭ আগস্ট রাত থেকে ২৮ আগস্ট রাত পর্যন্ত মহিলারা একজন সঙ্গীর সঙ্গে উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (UPSRTC)-এর বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
11:07 AM (IST) Aug 23
10:37 AM (IST) Aug 23
10:13 AM (IST) Aug 23
রাজ্যে চালু নতুন এসি বাস পরিষেবা। এবার নৈহাটি থেকে এসি বাসে সোজা আসা যাবে এয়ারপোর্টে! এরকমই নতুন ১০টি এসি বাস পরিষেবা চালু হল রাজ্যে। কত ভাড়া এই বাসের? জানুন বিস্তারিত।
10:10 AM (IST) Aug 23
শনিবার ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। 'এমভি ওশান-উইনার' (MV Ocean-Winner) নামের জাহাজটি ১,৭০০ টন আকরিক লোহা নিয়ে ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে যাত্রা করেছিল।
09:41 AM (IST) Aug 23
CPCB Recruitment 2026: কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) 'নমামি গঙ্গে' কর্মসূচির অধীনে চুক্তিভিত্তিক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সায়েন্টিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদের জন্য অনলাইন আবেদন করতে পারবেন।
09:20 AM (IST) Aug 23
ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে 'নতুন মার্কিন এলাকা' বলে দাবি করায় উত্তেজনা চরমে। ইরান এই
09:18 AM (IST) Aug 23
Earthquake in Japan: রবিবার ভোরে পূর্ব জাপানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে টোকিও এবং পার্শ্ববর্তী এলাকা কেঁপে ওঠে। এই ঘটনায় ২৩ জন সামান্য আহত হয়েছেন ।
08:56 AM (IST) Aug 23
08:51 AM (IST) Aug 23
WB Weather Update: আজ ২৩ আগস্ট, বঙ্গোপসাগরের নতুন সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গ ও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।