MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Maharashtra iPhone Case: ৩ জনের মৃত্যুর পিছনে শুধু EMI সমস্যা? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নয়া জল্পনা

Maharashtra iPhone Case: ৩ জনের মৃত্যুর পিছনে শুধু EMI সমস্যা? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নয়া জল্পনা

মহারাষ্ট্রে আইফোনের ইএমআই নিয়ে বচসার জেরে পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা ও ছেলের। মৃত্যুর ঠিক আগের দিনই ইউটিউবে সম্পর্কের টানাপড়েন নিয়ে ভিডিয়ো পোস্ট করেছিলেন মা সঙ্গীতা, যা ঘিরে উঠছে নতুন প্রশ্ন।

3 Min read
Author : Saborni Mitra
Published : Aug 23 2026, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
সম্ভাজিতে i Phone কাণ্ডের মর্মান্তিক পরিণতি
Image Credit : ANI

সম্ভাজিতে i-Phone কাণ্ডের মর্মান্তিক পরিণতি

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি এলাকার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটা মোবাইল ফোনকে কেন্দ্র করে ঝগড়া, আর তার জেরে শেষ হয়ে গেল গোটা একটা পরিবার। শুক্রবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি জেলার খবদা হিল (Khavda Hill) থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এক ১৮ বছরের তরুণ। তাকে বাঁচাতে গিয়ে বাবাও টাল সামলাতে না পেরে পড়ে যান। চোখের সামনে স্বামী ও ছেলের মর্মান্তিক পরিণতি দেখে পাহাড় থেকে ঝাঁপ দেন মা। এই ঘটনায় মৃত্যু হয়েছে পরিবারের তিন সদস্যেরই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
আইফোনের ইএমআই নিয়ে বচসাই কাল হল
Image Credit : X

আইফোনের ইএমআই নিয়ে বচসাই কাল হল

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগর জেলায় সম্প্রতি একটি আইফোন কিনেছিলেন ১৮ বছরের কুণাল। ইএমআই মেটাতে বাড়িতে টাকা চাইলে বাবা-মা রাজি না হওয়ায় শুরু হয় বচসা। রাগে বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি।

Related Articles

Related image1
NCPI: এনসিপিআই-এর অন্দরে এবার অশান্তির সুর? নতুন দল কাকলির! জল্পনা ছেলের সোস্যাল মিডিয়া পোস্টে
Related image2
BJP: তোলাবাজিতে 'জিরো টলারেন্স'! শাস্তির মুখে বিজেপির ২৪ বিধায়ক, মোদী-শাহের সিলমোহরের অপেক্ষা
37
তিন ঘণ্টার ব্যার্থ চেষ্টা
Image Credit : X

তিন ঘণ্টার ব্যার্থ চেষ্টা

রাগারাগির পরই তিসগাঁও এলাকার কোঢ্যা পাহাড়ে উঠে খাদের ধারে গিয়ে দাঁড়ান কুণাল। খবর পেয়ে ছুটে আসেন মা সঙ্গীতা ও বাবা মুরলীধরও। প্রায় তিন ঘণ্টা ধরে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ছেলেকে ফেরানোর চেষ্টা করেন বাবা-মা। কাছে গেলেই ঝাঁপ দেওয়ার হুমকি দিচ্ছিলেন কুণাল। জড়ো হন গ্রামবাসীরাও।

ছেলেকে টেনে আনতে এগিয়ে যান বাবা মুরলীধর। এরপরই দু’জনে একসঙ্গে ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়েন। চোখের সামনে এই দৃশ্য দেখে ঝাঁপ দেন সঙ্গীতাও। মাত্র কয়েক মূহুর্তের মধ্যেই শেষ হয়ে যায় গোটা পরিবার। তেমনই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

47
পুলিশের বয়ান
Image Credit : X

পুলিশের বয়ান

সিনিয়র পুলিশ অফিসার রামেশ্বর গাডে জানিয়েছেন, পাহাড়টি প্রায় ৪০০-৫০০ ফুট উঁচু ছিল। পুলিশ ও দমকল কর্মীরা অনেক চেষ্টা করেও ওই তরুণকে বাঁচাতে পারেননি। তিনি বলেন, "একটা ফোনের জন্য পুরো পরিবারটা শেষ হয়ে গেল। বাবার সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া করে ছেলেটি বাবাকে সঙ্গে নিয়েই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পুলিশ এবং দমকল বাহিনী তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। ছেলেটির বাবা পেশায় একজন ড্রাইভার ছিলেন।"

57
শুধুই কি আইফোন নিয়ে সমস্যায়?
Image Credit : X

শুধুই কি আইফোন নিয়ে সমস্যায়?

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তাতেই সামনে এসেছে একাধিক তথ্য। তাতে তদন্তকারীদের অনুমান শুধুই আইফোনের জন্যই এই ঘটনা ঘটেছে। সম্পর্কের টানা পোড়েনও ছিল এই মর্মান্তিক ঘটনার পিছনে। কুণালের

মৃত্যুর ঠিক আগের দিন, বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মা সঙ্গীতা। সেখানে সম্পর্কের টানাপড়েন নিয়ে মরাঠীতে বার্তা দেন তিনি, যা প্রকাশ্যে আসার পর নতুন প্রশ্ন উঠছে। সঙ্গীতা বলেছিলেন, '‘যে তোমাকে আর তোমার ভালবাসাকে গুরুত্ব দেয়, তার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হও। যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয়, তার জন্য কিছু করার মানে নেই।' তিনি বলেছিলেন, সম্পর্ক দুই দিক থেকেই সামান হওয়া উচিৎ। উদাহরণ হিসেবে তিনি দুই দিকে রুটি সেঁকার কথাও বলেন।

67
পারিবারিক অশান্তি
Image Credit : gemini

পারিবারিক অশান্তি

সূত্রের খবর, বছর ছয়েক আগে অসুখে সঙ্গীতা-মুরলীধরের বড় ছেলের মৃত্যু হয়। তারপর থেকেই আলাদা থাকতেন সঙ্গীতা। ২৯ হাজার অনুগামীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মাঝেমধ্যেই ভিডিয়ো পোস্ট করতেন তিনি, কখনও কখনও ছেলে কুণালকেও নিয়ে আসতেন সেখানে। অন্য একটি ভিডিয়োয় স্বামীর সংসারে ননদদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি, যদিও নির্দিষ্ট করে কারও নাম নেননি। তাঁর একের পর এক ভিডিয়োতেই পরিবারের অন্দরে অশান্তির আঁচ ধরা পড়েছে।

77
আগেও আত্মহত্যার চেষ্টা!
Image Credit : X

আগেও আত্মহত্যার চেষ্টা!

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বছরখানেক আগে একবার আত্মহত্যার উদ্দেশ্যে একই জায়গায় গিয়েছিলেন কুণাল, তখন পুলিশ তাঁকে বুঝিয়ে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয়েছিল। তবে এ যাত্রায় তা সম্ভব হয়নি।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অপরাধের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajnath Singh: বাংলায় এখন উন্নয়নের গন্ধ, শুভেন্দু আসায় সব শুভ হচ্ছে, বললেন রাজনাথ
Recommended image2
Bank Holiday: অগাস্ট মাসের শেষে বহুদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক! কবে থেকে ফের খুলছে, তারিখ জানিয়ে দিল RBI
Recommended image3
Sugar Price: এই দেশটির কারণেই চিনির দাম হু হু করে বাড়ছে? পুরো পরিস্থিতিটা বিগড়ে দিয়েছে
Recommended image4
ছাত্রীদের সঙ্গে নগ্ন হয়ে বাঁধের জলে স্নান স্কুল প্রিন্সিপালের, ভিডিও হয়ে গেল ভাইরাল
Recommended image5
Annapurna Yojana: ৯২ লক্ষ অযোগ্য মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে মাসিক ১৫০০ টাকা! তাই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এই নিয়ম আনল সরকার
Related Stories
Recommended image1
NCPI: এনসিপিআই-এর অন্দরে এবার অশান্তির সুর? নতুন দল কাকলির! জল্পনা ছেলের সোস্যাল মিডিয়া পোস্টে
Recommended image2
BJP: তোলাবাজিতে 'জিরো টলারেন্স'! শাস্তির মুখে বিজেপির ২৪ বিধায়ক, মোদী-শাহের সিলমোহরের অপেক্ষা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved