কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:44 PM (IST) Jun 15
Abhishek Banerjee ED Questioning: টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর, সল্টলেকে ইডি-র সদর দফতর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। সোমবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ডহারবারের সাংসদকে তলব করে ইডি (abhishek banerjee news)।
08:37 PM (IST) Jun 15
PM Kisan Update News: পশ্চিমবঙ্গে কৃষকবন্ধু প্রকল্পে একাধিক বদল। জল্পনা বাড়ছে কৃষকদের জন্য নয়া প্রকল্প নিয়ে। কৃষকবন্ধুর পরিবর্তে আসছে পিএম কৃষাণ। কী কী সুবিধা পাবেন এই প্রকল্পে? রইল বিস্তারিত তথ্য।। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…
08:05 PM (IST) Jun 15
07:34 PM (IST) Jun 15
Kunal Ghosh News: কালীঘাটে কুণালকে ডিম আক্রমণ। পচা ডিম ছোড়া হলো তৃণমূল বিধায়কের মাথায়। কারা করলেন এই কাজ? ঘটনায় তীব্র ক্ষুদ্ধ বেলেঘাটার তৃণমূল বিধায়ক। কী বলছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
07:29 PM (IST) Jun 15
06:55 PM (IST) Jun 15
Suvendu On Kolkata Municipal: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে প্রাক্তন শাসক শিবিরের প্রাক্তন মেয়র-নেতা, মন্ত্রীরা। কী বলছে রাজনৈতিক মহল? শুধুই কী সৌহার্দ্যপূর্ণ রাজনীতি নাকি অন্য কোনও ছক? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
06:16 PM (IST) Jun 15
শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আগামী ছয় মাসের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৭ ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠন করা হবে। ফিরহাদ হাকিমের পদত্যাগের পর পুরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছিল, যার পরে এখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল।
06:09 PM (IST) Jun 15
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমানকে আটকে রাখার অভিযোগ। তবে বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ভারতে প্রবেশ না করেই কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। মাত্র কয়েক মাস আগে ক্ষমতায় আসা বিএনপি সরকারের সঙ্গে যুক্ত কোনও কর্তার ক্ষেত্রে এমন ঘটনা এটিই প্রথম।
06:05 PM (IST) Jun 15
06:01 PM (IST) Jun 15
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য DA বৃদ্ধি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। মহার্ঘ্য ভাতা (DA) ২ থেকে ৩ শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। DA বাড়লে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মাসিক বেতন কতটা বাড়বে, কবে ঘোষণা হতে পারে নতুন DA এবং 8th Pay Commission?
05:04 PM (IST) Jun 15
Delhi Weather Update: ধুলোঝড় আর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী নতুন দিল্লি। আবহাওয়া দফতরের তরফে (IMD) লাল সতর্কতা জারি করা হয়েছে। একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঝোড়ো হাওয়া বইছে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
04:48 PM (IST) Jun 15
Abhishek Banerjee PA News: তার খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ। এবার তিনিই আগাম রক্ষাকবচ চেয়ে হলেন হাইকোর্টের দ্বারস্থ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেপাত্তা সুমিত রায়। কী বলছে আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
04:00 PM (IST) Jun 15
মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে শান্তিচুক্তির ঘোষণা হলেও, একে নিছকই '৬০ দিনের যুদ্ধবিরতি' বলে মনে করছেন এক ইজরায়েলি বিশেষজ্ঞ। তাঁর মতে, এই চুক্তিতে আমেরিকার কোনও লক্ষ্যই পূরণ হয়নি, বরং ইরানই সবদিক থেকে লাভবান হয়েছে।
03:36 PM (IST) Jun 15
TMC Crisis: হাওড়ার অচেনা বাড়ি NCPI-এর সদর দফতর। বর্তমানে রাজ্য রাজনীতিতে সবথেকে চর্চার। কাকলি - শতাব্দী তৃণমূল কংগ্রেসের ২০ সাংসদ যোগ দিতে এই দলে। দেখুন দলের মোট সম্পত্তির পরিমাণ।
03:05 PM (IST) Jun 15
Crude Oil Price: দেশের বাজারে কমছে অপরিশোধিত তেলের দাম! আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের সমঝোতা পরিস্থিতি তৈরি হলে কমবে তেলের দাম। কী বলছে দেশের তেল বিপণন সংস্থাগুলি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
02:49 PM (IST) Jun 15
পশ্চিম এশিয়ায় চলা সংঘাত থামাতে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই সংঘাতের জেরে বিশ্বজুড়ে আর্থিক সংকট তৈরি হয়েছে এবং বহু মানুষের প্রাণ গেছে। মোদী আশা করছেন, এই চুক্তির ফলে ওই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরবে।
02:37 PM (IST) Jun 15
02:36 PM (IST) Jun 15
NCPI Latest Update News: তৃণমূলের বিক্ষুদ্ধ সাংসদরা কী এবার যোগ দিচ্ছেন এনসিপিতে? কীভাবে জন্ম নয়া এই রাজনৈতিক দলের? রাজ্য-রাজনীতিতে তোলপাড় করা এই দলের অতীত ইতিহাস জানেন? রইল বিস্তারিত প্রতিবেদন।।
02:12 PM (IST) Jun 15
02:08 PM (IST) Jun 15
01:42 PM (IST) Jun 15
তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ দল ছাড়ার ঘোষণা করেছেন। বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিচ্ছেন। NCPI প্রতিষ্ঠাতা শান্তনু দে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
01:16 PM (IST) Jun 15
বিধানসভা নির্বাচনের পর তাসের দেশের মত ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। বহু নেতা সুর বদলে ফেলেছেন। বাদ যায়নি অনুব্রত মণ্ডলও। দলের এই হাল নিয়ে মুখ খোলেন তিনি। অনুব্রত মণ্ডল জানান, 'সম্মান পেলে দল করব, না পেলে করব না।' সেই অনুব্রতকেই দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে কংগ্রেস। তবে শর্ত আছে একটাই।
12:38 PM (IST) Jun 15
লেবাননে ইজরায়েলি হানার জেরে আমেরিকা-ইরান শান্তি চুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই ঘটনায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট।
12:11 PM (IST) Jun 15
Kolkata Weather: জ্যৈষ্ঠের অসহ্য গুমোট গরমে কাহিল দক্ষিণবঙ্গবাসীর জন্য আজ সোমবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস।
11:42 AM (IST) Jun 15
Gold Price Today: সপ্তাহের প্রথম দিন সোমবারে, একলাফে বেশ কিছুটা বাড়ল সোনার দাম। ১৫ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:27 AM (IST) Jun 15
এবার দিঘা পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)! রবিবার এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন যে রেল বোর্ড নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণের অনুমোদন দিয়েছে।
11:26 AM (IST) Jun 15
Abhishek Banerjee at ED office: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি দফতরে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার বিভিন্ন দিক নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বক্তব্য ও তথ্য সংগ্রহ করতে পারে বলে সূত্রের খবর।
11:12 AM (IST) Jun 15
10:49 AM (IST) Jun 15
Share Market Today: মার্কিন-ইরান শান্তি চুক্তির খবরে ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক উত্থান দেখা দিয়েছে, সেনসেক্স ও নিফটি বড় লাফ দিয়েছে। একই সঙ্গে, বেদান্ত লিমিটেডের ডিমার্জার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
10:42 AM (IST) Jun 15
তৃণমূল কংগ্রেসের একাংশের সাংসদদের NCPI-তে যোগদান ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলবদলের পেছনে সাংগঠনিক অসন্তোষ, নেতৃত্ব নিয়ে মতভেদ-সহ একাধিক কারণ সামনে আসছে। কেন বিদ্রোহী সাংসদরা এই পথ বেছে নিলেন, তার ১০টি গুরুত্বপূর্ণ কারণ দেখুন।
10:38 AM (IST) Jun 15
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা মুসলিম মহিলাদের দেওয়া বন্ধ করা হবে। জুলাই মাস থেকেই আসতে চলেছে এই বদল। একাধিক মহিলার অ্যাকউন্টে নাকি আর ৩০০০ টাকা ঢুকবে না। জানা যাচ্ছে রাজ্যের মুসলিম মহিলারা নাকি আর অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না।
10:21 AM (IST) Jun 15
মেক্সিকোর মন্তেরেইতে বিশ্বকাপের 'এফ' গ্রুপের ম্যাচ সুইডেন জিতেছে ৫-১ গোলে। সুইডিশদের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। গোল পান আলেক্সান্দার ইসাক, ভিক্টর গিওকেরেস ও মাতিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার একমাত্র গোলদাতা ওমর রেকিক।
09:34 AM (IST) Jun 15
বকেয়া DA এবং সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে বড় মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যের পর কর্মচারীদের মধ্যে নতুন করে আশা ও জল্পনা তৈরি হয়েছে। রইল বড় আপডেট।
09:15 AM (IST) Jun 15
AIIMS Recruitment 2026: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) CRE-৫ ২০২৬-এর অধীনে ১,৪৮৪টি গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। দশম, দ্বাদশ, ডিপ্লোমা থেকে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এইমস-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।