কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

09:55 PM (IST) Jun 02
Surendranath College Kolkata: কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজ। এবার সেই কলেজের ছাত্র ইউনিয়নের ঘর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে টাকা। তবে এই টাকা উইপোকায় কাটা। কোথা থেকে এত টাকা এল এবং কেন ইউনিয়ন রুমে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
09:04 PM (IST) Jun 02
TMC Vs TMC: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। বুধবারই একটি তথাকথিত ‘নতুন দল’-এর আত্মপ্রকাশ হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
08:27 PM (IST) Jun 02
Kolkata Lionel Messi Event Chaos: গত বছরের ডিসেম্বরে কলকাতায় এসেছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু তাঁর দ্বিতীয়বার কলকাতা সফর মোটেই সুখকর হয়নি। বিশৃঙ্খলা, ভাঙচুর, লুঠতরাজের ঘটনায় সারা বিশ্বের সামনে কলকাতার মুখ পোড়ে। সেই ঘটনায় অন্যতম দায়ী হিসেবে চিহ্নিত হয়েছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।
08:10 PM (IST) Jun 02
Suvendu Vs Mamata: শুভেন্দু অধিকারী তারকেশ্বর থেকে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিকে কটাক্ষ করেন। তিনি প্রাক্তন রাজ্য সরকারের ভূমিকা ও তৃণমূলের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
07:39 PM (IST) Jun 02
All India Football Federation: গত কয়েক দশকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকলাপ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ভারতীয় ফুটবলের অগ্রগতি ও উন্নয়ন না হওয়ার জন্য অনেকেই ফেডারেশনকে দায়ী করেছেন। এখনও সরকারিভাবে নতুন মরসুমের সূচি ঘোষণা করতে পারেনি এআইএফএফ। তবে মঙ্গলবার ভারতীয় ফুটবলের নতুন মরসুমের ক্যালেন্ডার নিয়ে জল্পনা শুরু হয়েছে।
07:23 PM (IST) Jun 02
কেন্দ্রীয় সরকার CBSE-র চেয়ারম্যান রাহুল সিং এবং সচিব হিমাংশু গুপ্তকে বদলি করেছে। বোর্ডের অন-স্ক্রিন মার্কিং (OSM) সিস্টেমের পরিষেবা কেনা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, তা খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটিও গড়া হয়েছে।
06:55 PM (IST) Jun 02
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের একটি মন্তব্য ঘিরে দেশের রাজনীতিতে ঝড় উঠেছে। তিনি ভারতের ভূখণ্ডে নেপালের দখলের কথা বলায় বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
06:43 PM (IST) Jun 02
সুন্দরবনের এক মহিলা তাঁর প্রতিবন্ধী স্বামীকে পিঠে করে কলকাতার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'জনতা দরবার'-এ হাজির হন। তাঁদের মূল আর্জি ছিল একটি ইলেকট্রিক গাড়ি এবং সরকারি বাড়ির জন্য সাহায্য।
06:25 PM (IST) Jun 02
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় আগামিকাল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০০০ টাকা জমা পড়বে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ঘোষণার পর প্রকল্পটি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
06:16 PM (IST) Jun 02
IPL 2026: সদ্য শেষ হয়েছে আইপিএল ২০২৬। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এরই মধ্যে আইপিএল-এর সময় বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাধিক কারণে আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা করছে বিসিসিআই (BCCI)। দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত করা হতে পারে।
05:13 PM (IST) Jun 02
আরজি কর ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
04:50 PM (IST) Jun 02
Mamata Banerjee: তৃণমূল যখন কার্যত, ভেঙে দু-টুকরো অবস্থা! খান খান হয়ে যাওয়া একটা দল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, চলছে গৃহযুদ্ধ! সেই সময়েও রাস্তায় নেমে এসে লড়াই শুরু করলেন মমতা। নিঃসন্দেহে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা।
04:40 PM (IST) Jun 02
FIFA World Cup 2026 News: যে দেশে বাবার জন্ম, নিজের জন্ম সেই দেশের হয়ে খেলছেন না কিংবদন্তি জিনেদিন জিদানের (Zinedine Yazid Zidane) ছেলে লুকা জিদান (Luca Zinedine Zidane)। তিনি পূর্বপুরুষের দেশের প্রতিনিধি হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। বিশ্বজুড়ে জিদানের ছেলেকে নিয়ে আলোচনা চলছে।
04:19 PM (IST) Jun 02
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরুষ এবং ভুয়ো সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সুবিধাভোগীদের তালিকায় একাধিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ সামনে আসায় তদন্তের দাবি জোরদার হয়েছে।
04:09 PM (IST) Jun 02
Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম ভয়াবহ রাত। একসঙ্গে ৬৫০টিরও বেশি ড্রোন এবং ৭৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর এক রাতে এত বড় আকারের আকাশপথে হামলা কমই দেখা গিয়েছে।
03:18 PM (IST) Jun 02
FIFA World Cup 2026 News: আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ভারতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা কীভাবে দেখা যাবে সে বিষয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ার পর থেকেই উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। বিশ্বজুড়ে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা বাড়ছে। কোন দল এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, সে বিষয়েও তর্ক-বিতর্ক চলছে।
03:04 PM (IST) Jun 02
02:55 PM (IST) Jun 02
India Weather: ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি আপাতত থমকে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারত মহাসাগরে সৃষ্ট একটি অস্বাভাবিক আবহাওয়াগত পরিস্থিতির কারণে বর্ষার অগ্রগতি বিলম্বিত লয়ে চলছে।
01:48 PM (IST) Jun 02
Uttarkashi: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ট্রেকিং করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক এমবিএ ছাত্রী। নিখোঁজ তরুণীর নাম ববিতা পাণ্ডে। তিনি নৈনিতালের রামনগরের বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।
01:36 PM (IST) Jun 02
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা ৩ তারিখ থেকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। আজই চূড়ান্ত হচ্ছে উপভোক্তাদের তালিকা। আপনার নাম তালিকায় আছে কি না এবং কীভাবে অনলাইনে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন, তার সম্পূর্ণ নির্দেশিকা জানুন এখানে।
01:05 PM (IST) Jun 02
Baduria News: পৌরসভার ময়লা ফেলার গাড়িতেও স্পষ্ট দুর্নীতি। সরকারি গাড়ি বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তারপর যা হল…বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
12:59 PM (IST) Jun 02
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 'ইমিগ্রেশন ও বিদেশি সংক্রান্ত নিয়ম, ২০২৫'-এ বড়সড় বদল এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিনের কম সময়ের ভিসায় ভারতে এসে মেয়াদ বাড়াতে চাইলে এখন থেকে ১৮০ দিন শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন করতে হবে। শুধু তাই নয়, জরুরি পরিস্থিতি ছাড়া ভিসার মেয়াদ বাড়ানো প্রায় অসম্ভব হয়ে যাবে।
12:30 PM (IST) Jun 02
পশ্চিমবঙ্গ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার নিয়োগের লক্ষ্যমাত্রা নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি রুখতে আসছে নতুন নিয়োগ নীতি। নবান্নের শূন্যপদ পূরণ সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে পড়ুন বিস্তারিত প্রতিবেদন।
12:21 PM (IST) Jun 02
Delhi Building Collapse: ফের বাড়ি বিপর্যয় দেশের রাজধানী শহরে। সাকেতে পাঁচতলা একটি বাড়ি ধসে পড়ার কয়েক দিনের মধ্যেই, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লির বুরারি এলাকায় আরও একটি বাড়ি ভেঙে পড়ে।
12:17 PM (IST) Jun 02
World Cup Broadcast in India: জ়ি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ক্রমশই খেলাধুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে মানুষ বেশি আগ্রহী। তাই এই সিদ্ধান্ত এবং বিনিয়োগ করতে চাইছে সংস্থা। আর সেই কারণেই, নতুন এই চ্যানেলগুলি লঞ্চ করতে চলেছে তারা।
12:10 PM (IST) Jun 02
Gold Price Today: মঙ্গলবারে কততে বিক্রি হচ্ছে সোনা। ২ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:27 AM (IST) Jun 02
Monsoon India: কেরালাতে মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক সূচনা দুর্বল পশ্চিমা বায়ু এবং বঙ্গোপসাগরের একটি ঘূর্ণিঝড়ের কারণে বিলম্বিত হচ্ছে। এই পরিস্থিতি এমন এক বছরে ঘটছে যখন একটি শক্তিশালী 'এল নিনো'-র প্রভাবে কম বৃষ্টিপাতের পূর্বাভাস।
10:42 AM (IST) Jun 02
10:36 AM (IST) Jun 02
Malda News: দিন যত এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো খুলছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতি। নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও টাকা ঢুকছে অন্য যুবকের অ্যাকাউন্টে। শোরগোল এই জেলায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:26 AM (IST) Jun 02
Share Market Today: সপ্তাহের দ্বিতীয় দিনে ব্যাপক পতনের সাক্ষী থাকল শেয়ার বাজার। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির মতো একাধিক কারণে সেনসেক্স ও নিফটি উভয়ই চাপের মুখে পড়ে।
10:00 AM (IST) Jun 02
Donald Trump News: লেবাননে সামরিক অভিযান নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ফোনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে জিজ্ঞাসা করেন, 'এসব কী শুরু করেছ তুমি?'
09:38 AM (IST) Jun 02
Abhishek Banerjee News: বাড়ি নির্মাণ আইনি না বেআইনি তা নিয়ে ধন্ধ চরমে। এবার সেই সমস্যার সমাধান করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:27 AM (IST) Jun 02
Indo-Tibet Border Trade: প্রায় ছয় বছরের বিরতির পর, উত্তরাখণ্ডের ঐতিহাসিক লিপুলেখ গিরিপথ দিয়ে ভারত-তিব্বত সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হতে চলেছে। কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত থাকা এই বাণিজ্য পুনরায় শুরু হওয়ায় সীমান্ত অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান বৃদ্ধির আশা করা হচ্ছে।
08:58 AM (IST) Jun 02
08:37 AM (IST) Jun 02
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর মতো জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।