কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:23 PM (IST) Aug 22
India vs Netherlands: অলিম্পিক্সে (Olympics) পুরুষদের হকিতে পরপর দু'বার ব্রোঞ্জ জেতার পর দেশের মাটিতে হকি বিশ্বকাপে (Hockey World Cup 2026) ভালো ফলের আশায় ছিল ভারতীয় দল। কিন্তু প্রত্যাশিত ফল দেখা গেল না। হতাশাজনক পারফরম্যান্স দেখা গেল।
08:59 PM (IST) Aug 22
BWF World Champions 2026: ১৫ বছর পর বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে পদক জিতল ভারত। দেশের মাটিতে এবার পদক জিতলেন গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি (Treesa Jolly)। এশিয়ান গেমসের (Asian Games 2026) আগে এই জুটি ভারতকে নতুন স্বপ্ন দেখাচ্ছে।
07:18 PM (IST) Aug 22
East Bengal FC vs Mohun Bagan Super Giant: যে কোনও পর্যায়ের খেলাতেই যদি দুই প্রতিদ্বন্দ্বী দলের নাম হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান, তাহলে উত্তেজনা বেড়ে যায়। রবিবার ডুরান্ড কাপ ফাইনালের (Durand Cup 2026 Final) আগেও উত্তেজনা বাড়ছে। চলতি ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে বদলা নেওয়ার লক্ষ্যে লাল-হলুদ শিবির।
06:52 PM (IST) Aug 22
রাজ্যের সরকারি কর্মচারী ও অসবরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে ই-পেনশন (E-Pension) ব্যবস্থা। এই মর্মে ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
06:10 PM (IST) Aug 22
পহেলগাঁও হামলায় অভিযুক্ত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে আদালতের পাঠাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। বিদেশ মন্ত্রকের মাধ্যমে এই সমন পাঠানো হবে, যাতে সইদকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য জম্মুতে অবস্থিত এনআইএ-র বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হবে। আদালত সইদের বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানাও জারি করেছে।
05:41 PM (IST) Aug 22
Wrestler Mukul Dahiya Suspended: ভারতীয় ক্রীড়াজগতে নিষিদ্ধ মাদক সেবনের ঘটনা নতুন কিছু নয়। বহু ভারতীয় ক্রীড়াবিদ ইচ্ছাকৃতভাবে বা না জেনে নিষিদ্ধ মাদক সেবন করেছেন। এবার এশিয়ান গেমসের (Asian Games 2026) ঠিক আগে নিষিদ্ধ মাদক সেবন করে ধরা পড়লেন কুস্তিগীর মুকুল দাহিয়া। এই ঘটনায় ভারতীয় ক্রীড়ামহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
04:05 PM (IST) Aug 22
Zolani Tete Shot Dead: বক্সিংয়ে (Boxing) দক্ষিণ আফ্রিকার (South Africa) সর্বকালের অন্যতম সফল খেলোয়াড় জোলানি টেটেকে তাঁর বাড়ির বাইরে গুলি করে খুন করা হল। ঠিক কী কারণে এই তারকা বক্সারকে খুন করা হল, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
03:14 PM (IST) Aug 22
Cristiano Ronaldo Goals: গত দু'দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ক্লাব ও পর্তুগালের (Portugal) জাতীয় দলের হয়ে গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবল কেরিয়ারে তাঁর মোট গোলসংখ্যা ১,০০০-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই বিশেষ মাইলফলক স্পর্শ করার পরেই প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নিতে পারেন এই কিংবদন্তি।
03:08 PM (IST) Aug 22
NCPI Internal Conflict: এনসিপিআই-র অন্দরেই কি বিদ্রোহের নয়া অধ্যায়? ‘ এনসিপিআই’ পোস্ট ঘিরে জল্পনা, মুখ খুললেন কাকলি ঘোষ দস্তিদার। জানুন কী বলেছেন তিনি।
01:52 PM (IST) Aug 22
ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) তাদের ডিজিটাল লোকাল পাস পরিষেবা প্রসারিত করেছে। এই পরিষেবাটি এখন দেশজুড়ে ১২১টি টোল প্লাজায় পাওয়া যাবে। এই পরিষেবার সুবিধা নিয়ে টোল প্লাজার কাছাকাছি বসবাসকারী বাসিন্দারা একটি মাসিক পাস পেতে পারেন।
01:48 PM (IST) Aug 22
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংবিধানিক পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে 'সেবাপক্ষ' পালন করতে চলেছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।
01:22 PM (IST) Aug 22
Gold Price Today: সপ্তাহ শেষে শনিবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ২২ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
01:07 PM (IST) Aug 22
Bankura: রাজনৈতিক সমীকরণ বদলে ফের শিরোনামে বাঁকুড়া। ভোটাভুটির মাধ্যমে তৃণমূল কংগ্রেস পরিচালিত ১ নম্বর ব্লকের জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি।
12:52 PM (IST) Aug 22
বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance)-র টাকা পাঠানো শুরু হল বিভিন্ন ব্যাঙ্কের তরফে। মূলত কলকাতা কর্পোরেশন (KMC) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের (Pension) অ্যাকাউন্টে বকেয়া টাকা পাঠানো শুরু হয়েছে ব্যাঙ্কগুলির তরফে।
12:46 PM (IST) Aug 22
grocery prices:ভোজ্য তেল, ডালের দামে ঊর্ধ্বোমুখী! এক মাসেই কেজিতে বাড়ল কত টাকা? জানুন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধির আসল কারণ।
12:19 PM (IST) Aug 22
Putrada Ekadashi: শ্রাবণ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একাদশীর এই তিথিতে বেশ কয়েকটি শুভ যোগের অবস্থান এই উৎসবের তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা এবং উপবাস পালন করা একটি প্রথা।
12:14 PM (IST) Aug 22
BJP MLA: মাত্র ১০৫ দিনেই ২৪ বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! দিল্লিতে গেল ফাইল, শাস্তির মুখে বঙ্গ বিজেপির একাংশ। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী-অমিত শাহ।
11:57 AM (IST) Aug 22
Sugar Stock Limit: উৎসবের মরসুমে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার ব্যবসায়ীদের উপর মজুত সীমা আরোপ করেছে। সরকারের মতে, দাম বৃদ্ধির কারণ মজুতদারি, উৎপাদনের ঘাটতি নয়।
11:27 AM (IST) Aug 22
সুস্থ হয়ে উঠছেন বিমান বসু গত। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন যে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দিল্লির এইমসে বিমান বসুর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন।
11:16 AM (IST) Aug 22
Dilip attack Rahul: শনিবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, রাহুল গান্ধী শুধু ছবি তোলার জন্য দিল্লিতে ধর্না দিচ্ছেন, তাঁর বরং ঝাড়খন্ডে যাওয়া উচিত।
10:50 AM (IST) Aug 22
Chini Price: উৎসবের মরসুমের আগে ভারতে চিনির দাম বাড়ছে। তবে এর জন্য ইথানল উৎপাদনকে দায়ী করতে নারাজ কেন্দ্র। কেন্দ্রীয় সরকার জানিয়েছে চিনির দাম বৃদ্ধির আসল কারণটা কী।
10:38 AM (IST) Aug 22
সিম কার্ড কেনা সংক্রান্ত নিয়ম কঠোর হতে চলেছে, যার ফলে মানুষ একটি নির্দিষ্ট সীমার বাইরে আরও সিম কার্ড কিনতে পারবে না। এখন একজন ব্যক্তির নামে মোট ৯টি সিম সংযোগ নেওয়া যাবে।
10:31 AM (IST) Aug 22
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন যথাক্রমে ৩১ আগস্ট রাজস্থানে এবং ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুতে কর্মচারী ইউনিয়ন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরবর্তী বৈঠকগুলো করবে। কমিশনের ‘কার্যপরিধি’ বা ‘টার্মস অফ রেফারেন্স সংশোধনের আহ্বান জানিয়েছে।
10:04 AM (IST) Aug 22
Iran-US War: ইরানকে সাহায্য করলেই কঠোর আর্থিক জরিমানা দিতে হবে সাহায্যকারী দেশগুলিকে। রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা তোপ দেগেছে ইরান।
09:59 AM (IST) Aug 22
Pak sugar in India: হঠাৎ করে ১২ দিনের মধ্যে আকাশছোঁয়া চিনির দামে নাজেহাল সাধারণ মানুষ। এতদিন বিদেশ থেকে ভারত চিনি সরবরাহ না করলেও চলতি বছরের অক্টোবর পর্যন্ত চিনি আমদানিতে শুল্কমুক্ত পথ খুলে দিয়েছে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:46 AM (IST) Aug 22
জাত ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে সমবেত হওয়া বহু মানুষ ভিড় করেন। তাঁদের বক্তব্য, সরকারি সহায়তার প্রয়োজন আছে কি না তা নির্ধারণের ক্ষেত্রে জাত নয়, বরং অর্থনৈতিক অবস্থাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমতা বা 'ইক্যুইটি' সংক্রান্ত বিধিমালারও বিরোধিতা করেন।
09:17 AM (IST) Aug 22
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বহু মহিলা। সরকারি প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ! কেন বাদ পড়ছেন যোগ্যরা, কোথায় রাজ্যের বিজেপি সরকারের ভুল? দেখুন ছবিতে।