কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
01:20 PM (IST) Aug 04
10:28 PM (IST) Aug 03
Prashant Kishor: নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে দেশজোড়া বিক্ষোভের পর, প্রথম উপনির্বাচনেই বড় ধাক্কা খেল বিজেপি। বিহারের বাকিপুর আসনে নিজেদের শক্ত ঘাঁটিতেই হেরে গেল তারা। এই কেন্দ্রে জয়ী হলেন জন স্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর।
10:11 PM (IST) Aug 03
FIFA President Gianni Infantino: উয়েফা একটি ৬ পাতার চিঠি পাঠিয়েছে ফিফা সভাপতিকে। সেই চিঠিতে নির্দিষ্ট করে কিছু কাগজপত্র রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে, ফিফার ১৮ জন কর্তার নাম করে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন যাবতীয় তথ্যপ্রমাণ নিজেদের কাছে রেখে দেন।
08:40 PM (IST) Aug 03
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্পিতা সরকারকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স। জইশ-ই-মহম্মদ জঙ্গির সঙ্গে সম্পর্ক এবং নেতা-মন্ত্রীদের হানিট্র্যাপে ফেলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
08:37 PM (IST) Aug 03
News Roundup: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
07:24 PM (IST) Aug 03
Kerala Rains: প্রবল বৃষ্টির কারণে কেরালার ১২টি জেলায় স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। একটানা বৃষ্টিতে রাজ্যের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কোন কোন জেলায় এই নির্দেশ জারি হয়েছে এবং বর্তমান পরিস্থিতি ঠিক কেমন? জেনে নিন সম্পূর্ণ তালিকা।
06:43 PM (IST) Aug 03
Cal HC On Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের আগাম জামিন মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
05:42 PM (IST) Aug 03
05:39 PM (IST) Aug 03
আগামী ৬ আগস্ট মুম্বইতে নতুন প্রজন্মের মুখোমুখি হচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শহরের নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি 'জেন জি' এবং 'জেন আলফা'-র সঙ্গে কথা বলবেন।
05:38 PM (IST) Aug 03
ওল্ড মঙ্ক (Old Monk), অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি (Antiquity Blue Whisky), রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি (Royal Challenge Whisky) এবং ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি (Bagpiper Deluxe Whisky)-র নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্ট বা ধরনের বিক্রি নিষিদ্ধ করেছে FSSAI।
05:00 PM (IST) Aug 03
Supreme Court On NEET Fir: সুপ্রিম কোর্ট জানিয়েছে, ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা FIR রাজ্য সরকারগুলো তুলে নিতে পারে। আদালতের আগের একটি নির্দেশে 'অপরাধমূলক রেকর্ড' থাকার কথা বলা হয়েছিল। এবার কোর্ট স্পষ্ট করে দিল, এই নির্দেশ শুধুমাত্র গুরুতর অপরাধে অভিযুক্তদের জন্য, ট্র্যাফিক আইন ভাঙা বা ছোটখাটো বিক্ষোভের মতো মামুলি অভিযোগের ক্ষেত্রে নয়।
04:48 PM (IST) Aug 03
Abhishek Vs Ritabrata: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্যাগ রিপোর্টে দুর্নীতির অভিযোগ, সেবাশ্রয় নিয়ে কেরল-কেম্যান আইল্যান্ড যোগ তুলে বিস্ফোরক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জেনে নিন বিস্তারিত।
04:35 PM (IST) Aug 03
WB Today Weather: সপ্তাহের শুরুতেই ঝিরি-ঝিরি বৃষ্টিতে সকাল থেকেই মুখভার আকাশে। উত্তর থেকে দক্ষিণ। দফায়-দফায় চলছে বৃষ্টি। কতদিন ধরে চলবে এইরকম বৃষ্টিমুখর আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটোগ্যালারি…
04:07 PM (IST) Aug 03
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) নেতা খাজা ইজাজ রফিকের অভিযোগ, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের (PoJK) মুজফফরাবাদ ডিভিশনে ব্যাপক বিক্ষোভ ও বয়কটের কারণে ভোট প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তাঁর দাবি, কর্তৃপক্ষ খারাপ আবহাওয়ার অজুহাত দিচ্ছে।
03:56 PM (IST) Aug 03
Pink Card Scheme West Bengal: ইতিমধ্যেই এই স্কিম চালু হয়ে গেছে রাজ্যে (Pink Card Scheme West Bengal)। মহিলারা সরকারি বাসে চড়বেন ফ্রি-তে! লাগবে শুধু পিঙ্ক কার্ড। কিন্তু আবেদন করবেন কীভাবে? প্রসঙ্গত, ১ অগাস্ট থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে পিঙ্ক কার্ড।
03:43 PM (IST) Aug 03
এবার ট্রেনে করেই পৌঁছে যাওয়া যাবে ভারত-চিন-ভুটানের সংযোগস্থলের (ট্রাই-জংশন) নিকটবর্তী সীমান্ত এলাকায়। সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা করছে রেল। খুনিয়া মোড় থেকে জলঢাকা রেল প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের এই ১৭ কিলোমিটার দীর্ঘ কৌশলগত রেল সংযোগ প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৭২ কোটি টাকা।
03:42 PM (IST) Aug 03
ডাবল ধামাকা অপেক্ষা করছে বাংলর সরকারি কর্মীদের জন্য। দুর্গাপুজোর আগেই তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে জোড়া বেতন! চমকে উঠলেন? বিষয়টা কিন্তু একদম সত্যি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অর্থ দফতরকে এই নির্দেশ দিয়েছেন। তাহলে বাংলার সরকারি কর্মীদের কে কত করে পাবেন।
03:26 PM (IST) Aug 03
আগামী ৫ আগস্ট থেকে ছত্রপতি সম্ভাজিনগরে দু'দিনের বৈঠকে বসছে ককরোচ জনতা পার্টি (CJP)। তবে রাজনৈতিক দল গড়ার কোনও পরিকল্পনা নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। যুব আন্দোলনের ভবিষ্যৎ রণকৌশল ঠিক করতেই এই বৈঠক।
03:12 PM (IST) Aug 03
Annapurna Yoyona Status Check: প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা মিললেও অন্নপূর্ণা যোজনায় এখনও মেলেনি অগাস্টের তৃতীয় কিস্তির টাকা? কবে ঢুকবে অ্যাকাউন্টে কড়কড়ে তিন হাজার টাকা? কী বলছে রাজ্য সরকার? বিস্তারিত তথ্য জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:04 PM (IST) Aug 03
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ১১২ কোটির একটি বন্যা ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন। এর আওতায় ৭৫,০০০ পরিবারকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫,০০০ টাকা করে দেওয়া হবে। তবে ত্রাণ পেলেও, গোলাঘাটের বন্যাদুর্গত গ্রামবাসীরা নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান চাইছেন।
03:01 PM (IST) Aug 03
02:41 PM (IST) Aug 03
census 2027: সেন্সাস ২০২৭-এর সেলফ-এনিউমারেশনে লাগবে না কোনও নথি, জানাল কর্তৃপক্ষ। কী কী তথ্য দিতে হচ্ছে, কীভাবে করবেন প্রক্রিয়া, রইল বিস্তারিত। শুরু হয়েছে স্ব-শুমার।
02:41 PM (IST) Aug 03
SC On TMC Bank Account: প্রতিদিনের খরচ চালাতে এত টাকা কোথা থেকে আসত তৃণমূলের কাছে? তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজকাণ্ডে এবার ইডির কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। কী বলছে সুপ্রিম কোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
01:24 PM (IST) Aug 03
সরকারের হাতে ১৫ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যেই তাদের কর্মচারীদের বকেয়া ডিএ-র অর্থ দিতে হবে। সিঙ্গলা বলেন, কর্মচারীদের পক্ষে এই রায় একটি ঐতিহাসিক ঘটনা এবং সরকারকে অবশ্যই আদালতের এই নির্দেশ মেনে চলতে হবে।
01:01 PM (IST) Aug 03
Bankipur By Election Result 2026: বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে চমকের পথে প্রশান্ত কিশোর। প্রথমবার ভোটের ময়দানে নামা ভোট গুরু প্রশান্ত কিশোর নবম রাউন্ডের গণনার শেষে ৫ হাজার ২৭২টি ভোটে এগিয়ে রয়েছেন। বাঁকিপুর বিজেপির গড় হিসেবে পরিচিত।
12:59 PM (IST) Aug 03
11:25 AM (IST) Aug 03
অষ্টম বেতন কমিশন (৮ম সিপিসি) এই সপ্তাহে তথ্য জমা দেওয়ার সময়সীমা বন্ধ করে দিয়েছে। এর আগে, কমিশন ১৫ জুন পরামর্শ এবং স্মারকলিপি জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করেছিল।
10:41 AM (IST) Aug 03
বেঙ্গল এসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত আরও এক যুবক। ধৃতের নাম আদিত্য সিং ওরফে রাজ। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত হামিম মণ্ডল ও তাঁর বান্ধবী অর্পিতা সরকারকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে আদিত্যের খোঁজ মেলে। এরপরেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
10:04 AM (IST) Aug 03
10:00 AM (IST) Aug 03
বাঁ হাঁটুতে চোটের কারণে ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রিত বুমরা। তাই তাঁর জায়গায় ২৯ বছরের জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার আকিব নবি দার ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন বুমরা তাঁর বাঁ হাঁটুতে চোট পান।
09:30 AM (IST) Aug 03
সীমান্তে ২৫০টি চিনা-নির্মিত SH-15 ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইৎজার (স্বয়ংক্রিয় কামান) মোতায়েন করেছে পাকিস্তান। এর ফলে তাদের আর্টিলারি বা কামানের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে বলে শীর্ষ গোয়েন্দা সূত্র জানিয়েছে। ভারতের সঙ্গে তাদের পূর্ব সীমান্তে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিকল্পিতভাবে এই ১৫৫ মিমি আর্টিলারি সিস্টেমগুলো মোতায়েন করা শুরু করেছে।
09:06 AM (IST) Aug 03
Share Market New Timings: আগামী ৩ আগস্ট, ২০২৬ থেকে ভারতীয় শেয়ার বাজারে ট্রেডিংয়ের সময় পরিবর্তন হচ্ছে। সেবি (SEBI) এফঅ্যান্ডও (F&O) সেগমেন্টের ট্রেডিংয়ের সময় ১০ মিনিট বাড়িয়ে ৩:৪০ পর্যন্ত করেছে এবং একটি নতুন ক্লোজিং অকশন সেশন চালু করেছে।
08:37 AM (IST) Aug 03
ইরানের বিরুদ্ধে যে সামরিক হামলার কথা তিনি বিবেচনা করেছিলেন তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা এবং তা তাদের জন্য বিপর্যয় ডেকে আনত, এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়ার নিজের সিদ্ধান্তটি যৌক্তিক বলে তুলে ধরেন