কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

09:52 PM (IST) Jun 30
09:41 PM (IST) Jun 30
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকারের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। সাধারণ মানুষের জীবনযাত্রা এবং ব্যবসা করার পদ্ধতি আরও সহজ করার জন্য সংস্কারের উপর জোর দিয়েছেন তিনি।
09:19 PM (IST) Jun 30
ARG vs CPV WC 2026: একেবারে অঘটনের বিশ্বকাপের পথে এবারের টুর্নামেন্ট। রাউন্ড অফ ৩২-এর একেবারে শুরুতেই বিদায় নিয়েছে ইউরোপের দুই সুপার পাওয়ার দেশ- জার্মানি ও নেদারল্যান্ডস। ব্রাজিলও কোনওরকমে শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে প্রি কোয়ার্টারে উঠেছে।
08:59 PM (IST) Jun 30
তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশের আবেদন খারিজ হয়ে যাওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে 'অগণতান্ত্রিক' বলে তিনি জানিয়েছেন, দল এর বিরুদ্ধে আদালতে যাবে। তবে সমাবেশ ২১ জুলাইতেই হবে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।
08:26 PM (IST) Jun 30
Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার জেরে সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
07:37 PM (IST) Jun 30
IND vs ENG T20: ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারত। শোনা যাচ্ছে, এই ম্যাচে পাঁচজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হতে পারে।
07:22 PM (IST) Jun 30
মার্কিন স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার দোহায় থাকলেও ইরানের সঙ্গে সরাসরি কোনো কথা বলছেন না। মঙ্গলবার কাতার সরকার জানিয়েছে, তাঁরা মধ্যস্থতাকারী এবং কাতারের আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে এসেছেন।
06:59 PM (IST) Jun 30
DRDO-র মিসাইল অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেমস (MSS) বিভাগের নতুন ডিরেক্টর জেনারেল হলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ জগন্নাথ নায়েক। ইউ রাজা বাবুর অবসরের পর তিনি এই দায়িত্ব নিচ্ছেন। ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন নায়েক ভারতের প্রথম ডিরেক্টেড এনার্জি ওয়েপন (DEW) সিস্টেম তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন।
06:33 PM (IST) Jun 30
modi cabinet reshuffle: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় শিগগিরই রদবদল হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যাঁর মন্ত্রিত্বে পরিবর্তন আসতে পারে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।
05:46 PM (IST) Jun 30
২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবসের সভার অনুমতি চেয়ে আবেদন করেছিল তৃণমূলের দুই শিবির। কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়েছে, ওই এলাকায় জমায়েতের অনুমতি দেওয়া হবে না। ফলে এ বছরের ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
05:21 PM (IST) Jun 30
05:13 PM (IST) Jun 30
জুন মাসে ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) প্রথম কিস্তির ৩০০০ টাকা। তবে যারা জুন মাসে পাননি, তাদের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ জুলাই মাসের ১ তারিখেই অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকার কথা। আপনি পাবেন তো?
04:27 PM (IST) Jun 30
অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর জন্য আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়সীমায় বড় পরিবর্তন হয়েছে। এবার করদাতার ধরন ও ITR ফর্ম অনুযায়ী আলাদা আলাদা শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, ফলে কিছু ক্ষেত্রে অতিরিক্ত সময় মিলবে।
04:27 PM (IST) Jun 30
Ayushman Bharat Card: যারা এখনও আবেদন করেননি, কিন্তু করবেন ভাবছেন, তাদের জন্য বড় আপডেট। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে গেলে আসলে একটি নয়! চারটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ। দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়।
04:27 PM (IST) Jun 30
FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) সঙ্গে ড্র করলেও, তারপর গ্রুপের বাকি দুই ম্যাচ জিতে নক-আউটে পৌঁছনোর পর রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জাপানকে হারিয়ে রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গিয়েছে ব্রাজিল (Brazil vs Japan)। এবার খেতাব জয়ের দিকে এগিয়ে যাওয়াই সেলেকাও ব্রিগেডের লক্ষ্য।
04:01 PM (IST) Jun 30
Passport Rules: ১ জুলাই থেকে ভারতে পাসপোর্টের নতুন ফি কার্যকর। সাধারণ, তৎকাল, নাবালক, হারানো পাসপোর্ট, PCC-সহ সব চার্জের সম্পূর্ণ তালিকা দেখে নিন।
03:30 PM (IST) Jun 30
Hooghly Tmc News:
01:55 PM (IST) Jun 30
FIFA World Cup 2026: রেফারি বা সহকারী রেফারিদের সিদ্ধান্ত নিয়ে যাতে কোনওরকম সন্দেহ না থাকে, সেটা নিশ্চিত করার জন্যই ভিএআর (Video Assistant Referee) চালু করেছে ফিফা। কিন্তু চলতি বিশ্বকাপ ফুটবলে ভিএআর নিয়ে প্রশ্ন উঠেছে। জার্মানি-প্যারাগুয়ে (Germany vs Paraguay) ম্যাচের পর অনেকেই ভিএআর-এর সমালোচনা করছেন।
01:38 PM (IST) Jun 30
12:41 PM (IST) Jun 30
Uddhav Thackeray: 'অপারেশন টাইগার'-এ ফের ধরাশায়ী উদ্ধব সেনা। মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড় ধাক্কা খেলেন INDIA-শিবিরের দল শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। কদিন আগে উদ্ধব ঠাকরে শিবিরের ৯ জনের মধ্যে ৬ জন সাংসদ শিবির বদল করেছেন।
12:12 PM (IST) Jun 30
Shashank Singh News: আইপিএল-এ (IPL 2026) পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শশাঙ্ক সিং। কিন্তু এবার এই ক্রিকেটার ও তাঁর বাবার বিরুদ্ধে পরিচাককে মারধর, গালিগালাজ, অত্যাচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। ফলে বিপাকে এই ক্রিকেটার।
11:21 AM (IST) Jun 30
Share Market Today: ভারতীয় শেয়ার বাজারে আজ একটি শক্তিশালী উত্থান দেখা গেছে, যেখানে সেনসেক্স ও নিফটি উভয়ই বেড়েছে। মার্কিন বাজারে রেকর্ড বৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম কমার মতো বিশ্বব্যাপী ইতিবাচক সংকেত এই উত্থানে প্রভাব ফেলেছে, যদিও এশীয় বাজারগুলিতে একটি মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।
11:05 AM (IST) Jun 30
Ram Mandir Controversy: অযোধ্যার রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। অযোধ্যায় ইউপি কংগ্রেস প্রধান অজয় রাইকে গ্রেফতার করার পরই এই বিতর্ক নতুন মোড় নেয়। এদিকে, এই ঘটনায় SIT তদন্ত চলার মধ্যেই ট্রাস্টের দুই সদস্য পদত্যাগ করেছেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:49 AM (IST) Jun 30
Asian Games 2026: এ বছরের সেপ্টেম্বরে জাপানে (Japan) হতে চলেছে এশিয়ান গেমস ২০২৬। এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের ক্রিকেট খেলা হবে। দুই বিভাগেই দল পাঠাচ্ছে ভারত। মঙ্গলবার মহিলা দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এই দল সোনা জিতবে বলে আশায় সারা দেশ।
10:49 AM (IST) Jun 30
Pakistan Over Indus Water treaty: সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ফের ভারতকে সরাসরি হুমকি পাকিস্তানের। পাক মন্ত্রী মুসাদিক মালিক হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তানের ভাগের জলে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে তাঁর হাত কেটে নেওয়া হবে। এই মন্তব্যের জেরে বিতর্ক আবার মাথাচাড়া দিয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:35 AM (IST) Jun 30
Income Tax Return 2026: আয়কর রিটার্ন দাখিল করার সময় প্রায় শেষ। এই বিষয়ে জুলাই-এর গুরুত্বপূর্ণ তারিখগুলি করদাতাদের জানা দরকার। টিডিএস জমা, আইটিআর ফাইলিং, বিভিন্ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এবং সেগুলি না মানলে কী জরিমানা হতে পারে জেনে নিন।
10:25 AM (IST) Jun 30
Ayushman Bharat Update: বঙ্গে শাসকের পালাবদল হতেই চালু হয়ে গিয়েছে আয়ুস্মান ভারত যোজনা প্রকল্পে আবেদনের কাজ। এই প্রকল্পে আবেদন জানালে কী সুবিধা পাবেন নাগরিকরা? কী কী তথ্য দিতে হচ্ছে এই ফর্ম পূরণ করতে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:15 AM (IST) Jun 30
10:11 AM (IST) Jun 30
08:38 AM (IST) Jun 30
রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্প ঢুকছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রইল আজকের আবহাওয়ার আপডেট।