LIVE NOW
Published : Aug 31, 2026, 08:37 AM ISTUpdated : Aug 31, 2026, 10:33 PM IST

Today’s News in Bengali Live: Jadavpur Protest - "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

10:33 PM (IST) Aug 31

Jadavpur Protest - "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই

Jadavpur Protest: আসলে সমস্যা তৈরি হয় অতি-বাম সংগঠনের একটি স্লোগানকে কেন্দ্র করে। সন্ত্রাসবাদ এবং হাতে বন্দুক তুলে নিয়ে কার্যত, সংসদীয় ব্যবস্থার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সমর্থনেই কিছু স্লোগান দেখা গেছিল যাদবপুরে। কুখ্যাত মাওবাদী নেতা কিষেনজি-র সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল, 'স্যালুট কিষেনজি'।

Read Full Story

08:53 PM (IST) Aug 31

Richest Cricketers - বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?

বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি, যাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২০ কোটি টাকা। প্রথম পাঁচজনের মধ্যে মিতালি রাজ, স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কউরের মতো তিনজন ভারতীয় ক্রিকেটারও রয়েছেন, যা মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান আর্থিক উন্নতির ছবিটা স্পষ্ট করে।
Read Full Story

08:53 PM (IST) Aug 31

Lionel Messi Retirement - আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর! ঘোষণা করলেন ম্যাজিশয়ান নিজেই

Lionel Messi Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন লিওনেল মেসি। কার্যত, একটি যুগের অবসান।

Read Full Story

08:45 PM (IST) Aug 31

India-Iran Relations - ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা

সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে বৈঠক হয়। পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আলোচনার পাশাপাশি ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানান মোদী।
Read Full Story

08:38 PM (IST) Aug 31

Allan Elias - ম্যাঞ্চেস্টার সিটিতে সই করলেন নতুন তারকা! ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি?

Allan Elias: ব্রাজিলের ২২ বছর বয়সী উইঙ্গার অ্যালান ইলিয়াসকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি। পালমেইরাস থেকে আসা এই তারকা পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন দলে। তাঁর মতে, বিশ্বের অন্যতম সেরা ক্লাবে যোগ দিতে পেরে তিনি উত্তেজিত।

Read Full Story

08:01 PM (IST) Aug 31

Durga Puja School Holiday - দুর্গাপুজোয় একটানা লম্বা ছুটি স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের

Durga Puja School Holiday: মাস ঘুরলেই ঢাকের পিঠে পড়বে কাঠি। সামনেই উৎসবের মরশুম। এখন থেকেই শুরু কাউন্ট ডাউন। কিন্তু পালাবদলের বাংলায় এবার পুজোয় কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ? রইল বিরাট আপডেট। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

07:48 PM (IST) Aug 31

GDP Growth in India - ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি

GDP Growth in India: যদিও গত বছরের জুন মাসের ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল মাত্র ৬.৯%। অর্থাৎ, তাৎপর্যপূর্ণ বৃদ্ধি দেখা যাচ্ছে। আগের বছরের তুলনায় চলতি বছরের হিসাবে আর্থিক বৃদ্ধির হার যে অনেকটাই ঊর্ধ্বমুখী, তা কার্যত স্পষ্ট। সেইসঙ্গে, সরকারের মূলধনী ব্যয়, পণ্য উৎপাদন এবং রফতানিতেও তার প্রভাব পড়ছে।

Read Full Story

07:43 PM (IST) Aug 31

Hottest August - ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ

Hottest August চলতি বছরের অগাস্ট মাসে ভারতের আবহাওয়ায় তৈরি হলো এক নতুন রেকর্ড। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) দেওয়া তথ্য অনুযায়ী, ১৯০১ সালের পর অর্থাৎ বিগত ১২৩ বছরের মধ্যে এ বছরের আগস্ট ছিল দেশের উষ্ণতম অগাস্ট মাস।

Read Full Story

06:30 PM (IST) Aug 31

Nepal Floods - নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০-র বেশি নিখোঁজ, বাড়ছে স্বজনহারাদের হাহাকার

Nepal Floods: নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩। এখনও ৪,২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। উদ্ধারকাজ চলছে পুরোদমে, জারি রয়েছে বন্যার সতর্কতা। এখন কী অবস্থা ভারতের পড়শী দেশের? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

06:29 PM (IST) Aug 31

Sun Transit - সেপ্টেম্বরে ভাগ্য বদলাবে ৫ রাশির, ঘরে হেঁটে আসবেন মা লক্ষ্মী!

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেপ্টেম্বরে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। এর ফলে তৈরি হবে বুধাদিত্য যোগ। এই যোগের প্রভাবে ৫ রাশির জাতকদের ভাগ্য चमकতে চলেছে। দেখে নিন, তালিকায় কারা আছেন...
Read Full Story

06:17 PM (IST) Aug 31

AI Boom - ২০২৭ সাল থেকে ভারতের আইটি কোম্পানিগুলোর পোয়াবারো? রিপোর্ট যা বলছে

আনন্দ রাঠির একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৭ অর্থবর্ষ থেকে ভারতের আইটি কোম্পানিগুলির ব্যবসায় বড়সড় লাভের সম্ভাবনা রয়েছে। কারণ, বিশ্বজুড়ে সংস্থাগুলি এখন AI পরিকাঠামো তৈরির বদলে সেটিকে ব্যবসায়িক কাজে লাগানোর দিকে ঝুঁকছে। আর এই নতুন কাজের সুযোগ পাবে ভারতীয় সংস্থাগুলিই।
Read Full Story

05:40 PM (IST) Aug 31

No Bag Day - মাসে একদিন ব্যাগ ছাড়াই যেতে হবে স্কুলে! এই রাজ্যে চালু হল নতুন নিয়ম

সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য দারুণ খবর। এবার থেকে বইয়ের বোঝার ভার আর বইতে হবে না। পড়ুয়াদের আনন্দময় পরিবেশ দিতে 'নো ব্যাগ ডে' চালু করল রাজ্যের শিক্ষা দফতর। জেনে নিন বিস্তারিত।

Read Full Story

05:14 PM (IST) Aug 31

e-Kyc Ayushman Bharat Card - আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট

e-Kyc Ayushman Bharat Card: অফলাইনে আশাকর্মীদের কাছে আয়ুস্মান ভারত প্রকল্পে স্বাস্থ্যবীমার কার্ড পাওয়ার জন্য আবেদন জমা করা হয়েছে। তারপরও করতে হচ্ছে ই-কেওয়াইসি। বাড়ি বাড়ি গিয়ে ই-কেওয়াইসি-র কাজ করছেন আশারা। কিন্তু জানেন কী এই ই-কেওয়াইসি-র শেষদিন কবে?

Read Full Story

04:27 PM (IST) Aug 31

Abhishek Banerjee - অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান

Abhishek Banerjee News: বিলবোর্ড সরানো নিয়ে তুমুল অশান্তির রেশ কাটতে না কাটতেই এবার ফায়ার অডিট এবং বিল্ডিং প্ল্যান যাচাইয়ের উদ্দেশ্যে পুলিশ ও দমকলের একটি যৌথ দল ক্যামাক স্ট্রিটের ওই বহুতলে পৌঁছায়। ফের অভিষেকের অফিসে কেন অডিট? কী বলছে ফায়ার বিভাগ ও কলকাতা পুরসভা? বিস্তারিত জানুন সম্পূর্ণ প্রতিবেদন পড়ে।

Read Full Story

04:08 PM (IST) Aug 31

Suvendu Adhikari - অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে নন্দীগ্রাম থেকে বড় বার্তা শুভেন্দু অধিকারীর। ৬৭ হাজার উপভোক্তা টাকা পেয়েছেন, আরও ৫ হাজারের আবেদন যাচাই চলছে। সেপ্টেম্বরে কবে টাকা ঢুকবে, জানুন।

Read Full Story

04:02 PM (IST) Aug 31

Abhishek Porel - বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ

Abhishek Porel: দ্রুত শুনানি চেয়েও হলো না সুরাহা। নারী নির্যাতন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় ধৃত বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের আগাম জামিনের আবেদন ও দ্রুত শুনানির আর্জি শুনলই না আদালত। কী বলল কলকাতা হাইকোর্ট? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে।

Read Full Story

03:39 PM (IST) Aug 31

Rahul Gandhi - হালদোয়ানির 'শুদ্ধিকরণ' নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর

উত্তরাখণ্ডের হলদোয়ানিতে একটি 'শুদ্ধিকরণ যজ্ঞ' নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দলিত সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এই মামলা করা হয়েছে।

Read Full Story

03:05 PM (IST) Aug 31

Nabanna Holiday in Sept - বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহেই টানা ৩ দিন ছুটি!

সেপ্টেম্বরের শুরুতেই ফের টানা তিনদিনের ছুটি মিলতে চলেছে। দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য। নবান্নের নয়া ছুটির তালিকা বলছে কাল থেকে যে নয়া মাস পড়তে চলেছে, সেখানেই মিলেছে টানা ৩ দিনের ছুটি। ফলে সোনায় সোহাগা সরকারি কর্মীদের। দেখে নিন ছুটির তালিকা।

Read Full Story

02:40 PM (IST) Aug 31

SSC - ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা

SSC CASE: SSC মামলায় বড় খবর! ২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন করে প্রায় ৩৫ হাজার পদে নিয়োগের জন্য রাজ্যকে আরও ন’মাস সময় দিল সুপ্রিম কোর্ট। ৩১ মে ২০২৭-এর মধ্যে নিয়োগ শেষের নির্দেশ।

Read Full Story

02:37 PM (IST) Aug 31

Derek Obrien - ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন

Derek Obrien Case Update: কলকাতা পুলিশের তলবে না! সোমবার বেলা বারোটার সময় থানায় হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকে। কিন্তু সময় পেরিয়ে গেলেও থানায় হাজিরা দেননি তিনি। কী কারণে এড়ালেন হাজিরা? কী জানিয়েছেন ডেরেক ওব্রায়েন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

12:48 PM (IST) Aug 31

Novak Djokovic Knocked Out - ২০ বছর পর গ্র্যান্ডস্লামে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন নোভাক জকোভিচ, কাঁদতে কোর্ট ছেড়ে দিলেন অবসরের ইঙ্গিত

Novak Djokovic Knocked Out: টেনিস বিশ্বে ইন্দ্রপতন। গত ২৩ বছরে যা হয়নি, পুরুষদের টেনিসে তেমনটাই হচ্ছে। ইউএস ওপেনে শুরুতেই বড় ধাক্কা নোভাক জকোভিচের। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়ে কোর্টে নামলেও প্রথম রাউন্ডেই বিদায় নিতে হল তাঁকে।

Read Full Story

12:46 PM (IST) Aug 31

পাহাড়ের খাঁজে ৩৭ কোটি গ্যালন জল! অশনি সংকেত, নেপালকে বড় বিপর্যয়ের সতর্কতা চিনের

Nepal Flood: পাহাড়ের খাঁজে জমেছে ৩৭ কোটি গ্যালন জল! নতুন করে হড়পা বানের আশঙ্কায় নেপালকে সতর্ক করল চিন। কেন তৈরি হয়েছে এই বিপদ, জানুন বিস্তারিত।

Read Full Story

12:27 PM (IST) Aug 31

Credit Card Debt - ঋণের ফাঁদ থেকে বেরোতে পারছেন না? এই ৭টি সহজ কৌশল জেনে নিন

ক্রেডিট কার্ডের বিলের শুধু মিনিমাম অ্যামাউন্ট দিয়ে গেলেই ঋণের জালে জড়িয়ে পড়েন অনেকে। খরচ নিয়ন্ত্রণ থেকে শুরু করে বকেয়া বিল EMI-তে বদলে ফেলার মতো ৭টি সহজ উপায়ে আপনিও দ্রুত ঋণমুক্ত হতে পারেন।
Read Full Story

12:07 PM (IST) Aug 31

নেপালের বিদ্যুৎ সংকট! অগ্রিম বিদ্যুৎ সরবরাহ করবে, সাহায্যের আশ্বাস ভারতের

নেপালে আকস্মিক বন্যায় জলবিদ্যুৎ প্রকল্পগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এই সংকটময় পরিস্থিতিতে, নেপালের অনুরোধে ভারত অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করে সহায়তা করতে প্রস্তুত।

Read Full Story

11:56 AM (IST) Aug 31

Annapurna Bhandar - অন্নপূর্ণার ৩০০০ টাকা এখনও ঢোকেনি? সেপ্টেম্বর থেকেই বড় পদক্ষেপ রাজ্যের

Annapurna Payment: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা এখনও পাননি? ৩১ অগস্টের পর কী হতে পারে, টাকা না আসার কারণ, DBT-সহ ব্যাঙ্ক ও আধার সংক্রান্ত সমস্যা এবং অনলাইনে স্ট্যাটাস চেকের পদ্ধতি জেনে নিন।

Read Full Story

11:20 AM (IST) Aug 31

UP Encounter - হরিয়ানভি গায়ক খুনে অভিযুক্ত ২ শুটারকে খতম করল পুলিশ, ফের এনকাউন্টার যোগী পুলিশের

হরিয়ানভি শিল্পী অঙ্কিত বালিয়ান খুনের ঘটনায় জড়িত দুই প্রধান শুটারকে এনকাউন্টারে খতম করা হয়েছে। সোমবার উত্তরপ্রদেশের শামলিতে ইউপি স্পেশাল টাস্ক ফোর্স এবং জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাফল্য পায়।

Read Full Story

11:09 AM (IST) Aug 31

8th Pay Commission - পরামর্শক পদের আবেদনের সময়সীমা শেষের দিকে! যেভাবে আবেদন বাযোগ্যতা যাচাই করবেন দেখে নিন

8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (CPC) পরামর্শক পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন প্রক্রিয়া শীঘ্রই বন্ধ করতে চলেছে। এই পদগুলির জন্য হিউম্যান রিসোর্স, আইন, এবং আইটি/ডেটা অ্যানালিসিস ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন।

Read Full Story

10:50 AM (IST) Aug 31

Iran-US Conflict - জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, আবার যুদ্ধের আগুন মধ্য়প্রাচ্যে?

আমেরিকার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ ইরানের। জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের সরকারি মিডিয়ার দাবি, লারক দ্বীপে মার্কিন হামলার জবাবেই এই পাল্টা আক্রমণ।

Read Full Story

10:19 AM (IST) Aug 31

7th vs 8th CPC - DA থেকে বেতন-পেনশন, সপ্তম ও অষ্টম বেতন কমিশনে কতটা বদল?

৭ম বনাম ৮ম বেতন কমিশন: ফিটমেন্ট ফ্যাক্টর, বেসিক পে, DA, HRA থেকে বাস্তবায়নের সময়সীমা— দুই কমিশনের মধ্যে ঠিক কী কী ফারাক থাকতে পারে, রইল সম্পূর্ণ তুলনামূলক হিসাব।

Read Full Story

10:09 AM (IST) Aug 31

Sealdah Fire - শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন! ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩ ইঞ্জিন

শিয়ালদহ স্টেশনের ফুডপ্লাজায় আগুন! ধোঁয়ায় ভরে গেল স্টেশন চত্বর। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

Read Full Story

08:37 AM (IST) Aug 31

Mohan Bhagwat: 'হিন্দু জাগলে জগৎ জাগে', ভারতের DNA-তে রয়েছে সহযোগিতা, বড় বার্তা RSS প্রধান মোহন ভাগবতের

টরন্টোতে এক বিশাল সমাবেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত ভারতের বিশ্বকে সাহায্য করার ঐতিহ্য এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, "হিন্দু জাগলে, জগৎ জাগে" এবং ভারতের ডিএনএ-তেই রয়েছে বিশ্বজনীনতা।

 

Read Full Story

More Trending News