কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

12:11 AM (IST) Jun 10
Former TMC Minister Arrested: জানা গেছে, এই তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং চোর-চোর স্লোগানও দিয়েছে উত্তেজিত জনতা। শুধু তাই নয়, এদিক ওদিক থেকে উড়ে এসেছে ডিম। এরপর মঙ্গলবার রাতে, এই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। সারা গায়ে এবং মুখে পচা ডিম ছোড়া হয়।
09:39 PM (IST) Jun 09
ভারতের ইতিহাসে টানা সবচেয়ে বেশিদিন ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের তাবড় নেতারা। শ্রীলঙ্কা, পাপুয়া নিউ গিনি এবং ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপ্রধানরা মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন।
09:24 PM (IST) Jun 09
Annapurna Bhandarঅন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কি না, তা সহজেই কয়েকটি ধাপে যাচাই করা যায়। ব্যাংক পাসবই, মোবাইল ব্যাংকিং, SMS অ্যালার্ট বা সংশ্লিষ্ট পোর্টালের মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস পরীক্ষা করা সম্ভব।
08:46 PM (IST) Jun 09
CM Suvendu Adhikari: মুড়িগঙ্গা নদী আসলে জাতীয় জলপথের একটি অংশ। ফলে, সেটির উপর যে কোনও ধরনের নির্মাণকাজ করতে গেলে দরকার কেন্দ্রীয় সরকারের অনুমতি। এটি আবশ্যক বিষয়। সাগরদ্বীপের পশ্চিম দিক দিয়ে অসংখ্য জাহাজ এবং ভেসেল বঙ্গোপসাগরের দিকে যায় এবং পূর্ব দিক দিয়ে শুধু ভেসেল যায় বাংলাদেশের দিকে।
08:24 PM (IST) Jun 09
Agnimitra On Mamata: মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম পৌঁছানোর পর রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া ভাষায় তাঁর সমালোচনা করেন। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। অগ্নিমিত্রার মতে, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
08:05 PM (IST) Jun 09
Bengal Monsoon: পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে, তবে কলকাতায় এখনও উল্লেখযোগ্য বৃষ্টির দেখা মেলেনি। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল শহরবাসী এখন বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন।
07:29 PM (IST) Jun 09
Actor Dev on Mamata Banerjee: তিনি বলেন, “আমার ভালোবাসা সারাজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই থাকবে। আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন, তাঁর সঙ্গেই আছি। তবে ভবিষ্যতে আমার রাজনৈতিক জীবনে কী ঘটবে, আমি এখনই বা এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে উনি যতদিন বেঁচে আছেন, ততদিন আমি দিদির পাশে থাকব।"
07:11 PM (IST) Jun 09
ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিল্লিতে যখন এই সৌজন্য বৈঠক চলছে, ঠিক তখনই সই জালিয়াতির মামলায় কলকাতায় মমতার বাড়িতে পৌঁছায় সিআইডি।
06:38 PM (IST) Jun 09
Ayushman Bharat: আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ডের জন্য অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করা যায়। আবেদনের সময় আধার কার্ড, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হয়।
05:51 PM (IST) Jun 09
পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি শাহজাদ ভাট্টির সঙ্গে জড়িত তিনটি সন্ত্রাসবাদী মামলার তদন্তে মঙ্গলবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) পাঞ্জাব ও হরিয়ানার ১৮টি জায়গায় তল্লাশি চালিয়েছে। এই তল্লাশির মূল লক্ষ্য ছিল ভাট্টির নেটওয়ার্ক ভেঙে দেওয়া।
05:47 PM (IST) Jun 09
India vs Afghanistan ODI Series: সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। এবার সীমিত ওভারের সিরিজ খেলবে দুই দল। টেস্ট ম্যাচে সহজ জয় পাওয়ার পর সীমিত ওভারের সিরিজেও সব ম্যাচেই জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। তারকা ক্রিকেটাররা এই সিরিজে খেলবেন। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ওডিআই সিরিজকে দেখছে ভারতীয় দল।
05:12 PM (IST) Jun 09
বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে তদন্তে নেমে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌঁছাল রাজ্য সিআইডি-র একটি দল। সোমবার তাঁর কলকাতার বাড়িতে যায় তদন্তকারী দল। যদিও সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছিলেন।
04:57 PM (IST) Jun 09
নদিয়ার কৃষ্ণনগরের একটি হস্টেলে প্রথম শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিবাদের জেরে দুই নাইনের ছাত্রী প্রথম শ্রেণীর ৭ বছরের নাবালিকা ওই ছাত্রকে হত্যা করেছে।
04:28 PM (IST) Jun 09
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণ যোজনার ১২ বছর পূর্তি উপলক্ষে এই প্রকল্পের সাফল্য তুলে ধরেছেন। তিনি বলেন, অন্ত্যোদয় যোজনা থেকে শুরু করে স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলির মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে সম্মান ও সুযোগ দেওয়া।
04:05 PM (IST) Jun 09
West Bengal News: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Elections) ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের (AITC) নেতাদের একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে। যত রকমের দুর্নীতি সম্ভব, সব করে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। অনেকে গ্রেফতার হয়েছেন, আরও অনেকে গ্রেফতার হতে পারেন।
03:06 PM (IST) Jun 09
02:01 PM (IST) Jun 09
Ben Stokes Controversy: টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন। নাইটক্লাবে গিয়ে বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়া থেকে শুরু করে নানা ধরনের বিতর্কে স্টোকসের নাম জড়িয়ে গিয়েছে। এবার এই বিতর্কের জেরে জাতীয় দলের নেতৃত্ব হারাতে পারেন এই অলরাউন্ডার।
01:13 PM (IST) Jun 09
Gold Price Today: মঙ্গলবারে একলাফে আরও কিছুটা বাড়ল সোনার দাম। এর আগে ধীরে ধীরে বেশ কিছুটা কমেছিল সোনার দর। ৯ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:49 PM (IST) Jun 09
FIFA World Cup 2026: হাতে মাত্র দু'দিন। তারপরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। এবারের বিশ্বকাপের মূলপর্বেও নেই ভারতীয় দল। তবে বেশ কয়েকজন ভারতীয় বিভিন্ন ভূমিকায় বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকছেন। ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকছেন বলিউড (Bollywood) তারকা নোরা ফতেহি (Nora Fatehi)।
12:12 PM (IST) Jun 09
Santoshpur News: রেলের জায়গা দখল করে অবৈধভাবে দোকানদারি করার অভিযোগ। রাতভর বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চলল সন্তোষপুর এলাকায়। ঠিক কী ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:26 AM (IST) Jun 09
WB Weather News: বঙ্গে বর্ষামঙ্গল। গত কয়েক দিনের ঝড়বৃষ্টিতে কিছুটা গরম কমলেও অব্যাহত অস্বস্তি। এই অবস্থায় রাজ্যে বর্ষা প্রবেশ করলে আরও কিছুটা কমতে পারে গরম। কী বলছে আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:25 AM (IST) Jun 09
FIFA World Cup 2026 News: এবারের বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থাকতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি (US Visa Policy) নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগেও এই সমস্যা মিটল না। বরং সমস্যা বেড়েছে। বিভিন্ন দেশের ফুটবলার, সাপোর্ট স্টাফ, ফুটবল ফেডারেশনের কর্তা, এমনকী রেফারিকেও সমস্যায় পড়তে হচ্ছে।
10:50 AM (IST) Jun 09
ভারতীয় নৌসেনা তাদের চতুর্থ সার্ভে ভেসেল লার্জ (SVL) জাহাজ ' সংশোধক '-এর ক্রেস্ট বা প্রতীক প্রকাশ্যে এনেছে। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এর তৈরি এই জাহাজটি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার এক নতুন মাইলফলক।
10:44 AM (IST) Jun 09
iPhone Birth Rate News: আইফোন ব্যবহারে কমছে জন্মহার! চাঞ্চল্যকর দাবি সাম্প্রতিক গবেষণায়। কী বলছে রিপোর্ট? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:38 AM (IST) Jun 09
Share Market Today: সোমবারের বড় পতনের পর মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছে। বৈশ্বিক বাজারের ইতিবাচক সংকেত এবং অপরিশোধিত তেলের দাম সামান্য কমার কারণে সেনসেক্স ও নিফটি উভয়ই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
10:09 AM (IST) Jun 09
TMC Rebellion: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Assembly Elections) হেরে যাওয়ার পরেই ভেঙে খানখান হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের ভাঙন সামাল দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধায়কদের পর সাংসদরাও মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপি-র (BJP) পাশে থাকার বার্তা দিয়েছেন।
09:42 AM (IST) Jun 09
Donald Trump On Netanyahu: ইরান ইস্যুতে এবার নিজেদের মধ্যেই বিবাদে জড়ালো ইজরায়েল আমেরিকা। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের। কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:40 AM (IST) Jun 09
Luggage Limit in Train: ভারতীয় রেল ট্রেনে লাগেজ বহনের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। বিভিন্ন শ্রেণীর জন্য নির্দিষ্ট ওজনের সীমা নির্ধারণ করা হয়েছে এবং বিনামূল্যে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি লাগেজ বহন করলে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে।