আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, মাস ফুরোলেই আকাশ পরিষ্কারের পূর্বাভাস

Published : Feb 26, 2022, 09:36 AM ISTUpdated : Feb 26, 2022, 09:39 AM IST
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, মাস ফুরোলেই আকাশ পরিষ্কারের পূর্বাভাস

সংক্ষিপ্ত

 শনিবার সকাল থেকেই কুয়াশা শহর ও শহরতলিতে।  হাওয়া অফিস জানিয়েছে, এদিন রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাদ নেই উত্তরবঙ্গও।  

 শনিবার সকাল থেকেই কুয়াশা শহর ও শহরতলিতে। বেলা বাড়লেও আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই।  শনিবার সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকবে। হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, এদিন রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ নেই উত্তরবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ৯ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়ার্স।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ কমবে। শুধু ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে। ২৭ ফেব্রুয়ারি আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের ঝড়ো হাওয়া- সহ বৃষ্টি হবে। ২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি কমবে। এদিন কলকাতাতেও হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গে  বিক্ষিপ্ত হালকা বৃষ্টি  হওয়ার সম্ভবনা রয়েছে শনিবার। ২৬ তারিখে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হবে। ২৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে সর্বত্রই হালকা বৃষ্টি হবে। ২৮ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাতে তাপমাত্রা দুই বঙ্গে খুব একটা পরিবর্তন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন, 'ইউক্রেনে আটকে যাওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টায় মমতা', প্রচারের শেষদিনে বার্তা জ্যোতিপ্রিয়-র

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়বে। তবে নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। তবে ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে।  তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও কলকাতায় এখনও স্বাভাবিকের নিচে পারদ। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৪.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।  সর্বনিম্ন ৬২ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। যেখানে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।  সর্বনিম্ন ৬৭ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।  

আরও পড়ুন, 'ইউক্রেনে আটকে ভারতীয়রা, জেনেও নির্বাচনে ব্যস্ত প্রধানমন্ত্রী', বিস্ফোরক ফিরহাদ

আরও পড়ুন, ১০৮ পুরসভার ভোটগ্রহণ ও গণনা কবে, কোথায় হচ্ছে নির্বাচন, জানুন পুরভোটের সাতকাহন

অপরদিকে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির পূর্বাভাস। মধ্য মহারাষ্ট্রে ঘূর্ণাবর্ত। পুবালি হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।  ঝোড়ো হাওয়া বইবে উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে।  ঝড়ো হাওয়া বইবে হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে। কিছু অংশেও ঝড় হাওয়ার সম্ভাবনা।  জম্মু -কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পাঞ্জাব এবং রাজস্থানের মত রাজ্যেও। রবিবার থেকে অরুণাচল প্রদেশ-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হল ১ লক্ষ ২৫ হাজার নাম, তালিকায় আছেন আপনি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস?