Published : Apr 29, 2026, 09:05 AM ISTUpdated : Apr 29, 2026, 11:58 PM IST

West Bengal Election 2026 Phase 2 Live: Women's T20 World Cup - কবে ঘোষণা হচ্ছে ভারতীয় দলের স্কোয়াড? দিনক্ষণ জানিয়ে দিল BCCI

সংক্ষিপ্ত

WB Assembly Election 2026 Live Phase 2: Get real-time updates on West Bengal Assembly Election 2026 Phase 2 polling. Track voter turnout, key candidates from TMC, BJP, and Left-Congress, and latest news. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার সরাসরি খবর।

11:58 PM (IST) Apr 29

Women's T20 World Cup - কবে ঘোষণা হচ্ছে ভারতীয় দলের স্কোয়াড? দিনক্ষণ জানিয়ে দিল BCCI

Women's T20 World Cup: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) জানিয়ে দিয়েছে, ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে আগামী ২ মে। ১২ দলের এই টুর্নামেন্ট ইংল্যান্ড এবং ওয়েলসে শুরু হবে ১২ জুন।

Read Full Story

09:10 PM (IST) Apr 29

News Round Up - এক্সিট পোলে গেরুয়া ঝড় থেকে বর্ণবিদ্বেষী আচরণের বিরুদ্ধে কড়া ফিফা, সারাদিনের খবর এক ক্লিকে

News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

09:01 PM (IST) Apr 29

Gold and Silver Price - দিল্লিতে দুদিনে সোনার দাম ৩৩০০ টাকা কমেছে, তবে কেন লাফিয়ে বাড়ছে রূপোর দাম?

Gold and Silver Price: টানা দ্বিতীয় দিনে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, দুই দিনে মোট ৩,৩০০ টাকা পতন হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, মুদ্রাস্ফীতির সংকট এবং মুনাফা তুলে নেওয়ার মতো কারণগুলি এই পতনের জন্য দায়ী। 

Read Full Story

08:20 PM (IST) Apr 29

West Bengal Exit Poll 2026 - রাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত এশিয়ানেটের এক্সিট পোলে, মথায় হাত তৃণমূলের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ। আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনের মাধ্যমে ৫ রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ পর্ব সমাপ্ত হল। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ হল। এর মধ্যে পশ্চিমবঙ্গে দু দফায় ভোটগ্রহণ হয়েছে। বাকি রাজ্যগুলিতে একদফায়। আগামী ৪ মে ৫ রাজ্যের ভোটের ফলপ্রকাশ।

Read Full Story

06:36 PM (IST) Apr 29

ভোটগ্রহণ শেষ হতেই বসিরহাট উত্তর বিধানসভার মুরারীশাহ চৌমাথায় তৃণমূলের কর্মী-সমর্থকদের বিজয় উৎসব

ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হতেই বসিরহাট উত্তর বিধানসভার মুরারীশাহ চৌমাথা এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে বিজয় উৎসবের ছবি ধরা পড়ল। হাসনাবাদ ব্লকের সহকারী সভাপতি আখের আলি মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কর্মীরা আবির মেখে জয়ের উল্লাসে মেতে ওঠেন। কর্মী-সমর্থকদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যে আবারও তৃণমূল সরকার গঠন করবে এবং বসিরহাট উত্তর কেন্দ্রে দলের জয় নিশ্চিত। জয়ের আগাম আনন্দে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে এই বিজয় মিছিল করেন।

06:29 PM (IST) Apr 29

ভোটের দ্বিতীয়ার শেষলগ্নে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক দেবাংশু

ভোটের দ্বিতীয়ার শেষলগ্নে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তৃণমূলের বুথ এজেন্টকে তাড়া করে মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি, মুখে কুলুপ কেন্দ্রীয় বাহিনীর দেবাংশুর অভিযোগ ঘিরে সরগরম চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ৫৭ নং বুথ

06:13 PM (IST) Apr 29

Mazhar Asif - 'সকল ভারতীয়ের DNA হল মহাদেবের DNA', বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জোর বিতর্ক

"সকল ভারতীয়ের ডিএনএ হল মহাদেবের ডিএনএ," মঙ্গলবার দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আরএসএস (RSS)-এর আয়োজিত 'যুব কুম্ভ' অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাজার আসিফ। তাঁর এই ভাষণের একটি ভিডিও ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং তা ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

Read Full Story

06:12 PM (IST) Apr 29

শেষপর্যায়ে রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষদফায় ভোটগ্রহন

শেষপর্যায়ে রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষদফায় ভোটগ্রহন প্রথম দফার ভোটকে ছাপিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানে রেকর্ড গড়ল দ্বিতীয় দফা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সবথেকে বেশি ভোট পড়ল পূর্ব বর্ধমানে বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে হাড়োয়ায়, ৯৪.৫ শতাংশ ভবানীপুরে ভোট পড়েছে ৮৫.৫১ শতাংশ। ভাঙড়ে ভোট পড়েছে ৮৮.১৪ শতাংশ।

05:55 PM (IST) Apr 29

World Bank on Iran War - বিশ্বজুড়ে খাদ্য সংকটের অশনি সংকেত! সাড়ে চার কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে

World Bank on Iran War: বিশ্বব্যাঙ্ক সতর্ক করেছে যে ইরানকে ঘিরে যুদ্ধ উত্তেজনা একটি বৈশ্বিক সংকট তৈরি করতে পারে, যা প্রায় ৪৫ মিলিয়ন মানুষকে অনাহারের দিকে ঠেলে দেবে। এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে, যার ফলে খাদ্য ও জ্বালানির দাম আকাশছোঁয়া হতে পারে এবং দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

Read Full Story

05:25 PM (IST) Apr 29

ভোটবঙ্গের শেষলগ্নে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ

 শেষ মুহুর্তে ভোট দিতে এসে পোশাক বিতর্কে বৃদ্ধ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পোশাক ফতোয়ার অভিযোগ গাইঘাটা থানার কুঁচুলিয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনী বনাম ভোটার সংঘর্ষ, লুঙ্গি পরে আসায় বৃদ্ধকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ

05:14 PM (IST) Apr 29

মদন বার্তা

এবার ২০০র বেশি আসন পাবে তৃণমূূল কংগ্রেস। দাবি মদন মিত্রর। 

 

05:08 PM (IST) Apr 29

Mid Air Fuel Scare - মাঝ আকাশে জ্বালানি ঘাটতি, বাধ্য হয়েই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের আচমকা অবতরণ

Mid Air Fuel Scare: দিল্লি থেকে ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে ঘিরে চাঞ্চ্যলকর ঘটনা। এদিন সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিমান (IX-1057) নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৬টা ২০ মিনিটে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।

Read Full Story

05:00 PM (IST) Apr 29

Samik Bhattacharya - এবার টার্গেট ডাবল সেঞ্চুরি - ভোট দিয়ে বললেন বিজেপি নেতা শমীক

বুধবার বিধাননগরে ভোট দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ভোটের পর তিনি বলেন, প্রথম দফায় সেঞ্চুরি হয়েছে, এবার লক্ষ্য ডাবল সেঞ্চুরি। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেছেন, বাংলা, তামিলনাড়ুতেও সরকার গড়বে বিজেপি।

 

Read Full Story

04:52 PM (IST) Apr 29

Petrol Ethanol - এবার পেট্রোলে মেশানো হবে ৮৫% ইথানল, মতামত জানতে খসড়া বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

ক্রমবর্ধমান পেট্রোলের মূল্য মোকাবিলা করতে এবং আমদানির উপর নির্ভরতা কমাতে সরকার একটি বড় পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্রীয় সরকার পেট্রোলে উচ্চ মাত্রায় ইথানল মিশ্রণের প্রস্তাব করে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে যানবাহন সম্পূর্ণরূপে ইথানলে চলতে পারবে। সড়ক পরিবহন মন্ত্রক ২৭ এপ্রিল একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে।

Read Full Story

04:37 PM (IST) Apr 29

রেওয়াজ মতই বিকেলে ভোট দিলেন মমতা

ভোট দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তিনি। কিন্তু, ভোট দিতে যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তাঁর অভিযোগ, মহিলা, বাচ্চাদের মারধর করছে কেন্দ্রীয় বাহিনী। বুধবার বিকেলে দ্বিতীয় দফার ভোটাভুটির শেষলগ্নে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিত্র ইনস্টিটিউশনে ভিকট্রি সাইন দেখিয়ে ভোট দিলেন রাজ্যের তৃণমূল নেত্রী জয়ের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়

04:28 PM (IST) Apr 29

Ward No. 77 - ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ড কেন এতো গুরুত্বপূর্ণ? এই ওয়ার্ড নিয়ে বারবার সরব শুভেন্দু

Bhabanipur Ward No 77: ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করেই যাবতীয় অভিযোগ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই এই কেন্দ্রের ১৫ বছরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

Read Full Story

04:24 PM (IST) Apr 29

West Bengal Elections 2026 - 'ইভিএম-এ টেপে জিরো টলারেন্স', পুনর্নির্বাচনের হুঁশিয়ারি কমিশনের

2026 West Bengal Legislative Assembly election: বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। খুব বেশি হিংসা, সন্ত্রাস, রিগিং, ছাপ্পা ভোটের অভিযোগ না উঠলেও, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ইভিএম-এ বিজেপি (BJP) প্রার্থীর নাম ও প্রতীক ঢেকে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read Full Story

04:21 PM (IST) Apr 29

Petrol Diesel Price - পেট্রোলে ১০ টাকা, ডিজেলে সাড়ে প্রায় ১৩ টাকা দাম বাড়ছে? সরকার যা জানাল

পেট্রোল ও ডিজেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে—এমন দাবি সম্বলিত একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টকে সরকার 'ভুয়ো' হিসেবে জানিয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে যে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক থেকে এ ধরনের কোনও আদেশ জারি করা হয়নি।

Read Full Story

03:52 PM (IST) Apr 29

ভোটের কালির ইতিহাস

আঙুলে লাগানোর ৪০ সেকেন্ডের মধ্যেই এর রঙ বদলে যায়।নির্বাচনের ক্ষেত্রে ১৯৬২ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং এখনও অব্যবহৃতই রয়েছে।১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৬১ ধারা অনুযায়ী, একজন ভোটারের বৃদ্ধাঙ্গুলি বা অন্য কোনও আঙুলে এই কালি লাগানো বাধ্যতামূলক।

03:41 PM (IST) Apr 29

দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮ %

দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮ শতাংশ। দ্বিতীয় দফাতেও ভোটের হার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধান জেলায় (৮৩.১১ শতাংশ)। সবচেয়ে কম ভোট পড়েছে কলকাতা দক্ষিণে (৭৫.৩৮ শতাংশ)। কেন্দ্রের নিরিখে সবচেয়ে বেশি ভোট পড়েছে গলসিতে (৮৫.১১ শতাংশ)। হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ।

03:18 PM (IST) Apr 29

দুপুর ১ পর্যন্ত ভোট পড়ল ৬১%

দুপুর ১ পর্যন্ত ভোট পড়ল ৬১%

কলকাতা উত্তর: ৬০%, কলকাতা দক্ষিণ: ৫৮%

হুগলি: ৬৫%, হাওড়া: ৬১%

উত্তর ২৪ পরগনা: ৫৯%, দক্ষিণ ২৪ পরগনা: ৫৯%,

পূর্ব বর্ধমান: ৬৭%, নদিয়া: ৬১%

02:36 PM (IST) Apr 29

'ঐতিহাসিক জয়’ হবে বিজেপির'-নরেন্দ্র মোদী

 

পাঁচ রাজ্যের ভোটে 'ঐতিহাসিক জয়' হবে ভারতীয় জনতা পার্টির। বঙ্গে আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের ভোট এবং গুজরাতের পুরসভা-পঞ্চায়েত ভোটের উদাহরণ দিয়ে তিনি দাবি করেন, এ বারে জয়ের হ্যাট্‌ট্রিক করবে বিজেপি। পশ্চিমবঙ্গে ভোটারদের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতাও জানান।

02:15 PM (IST) Apr 29

Nadia Election News - দ্বিতীয় দফায় দেদার ছাপ্পা ভোটের অভিযোগ, বুথে যাওয়ার আগেই ভোট পড়ল বৃদ্ধার!

Nadia Election News: ভোটের লাইনে দাঁড়ালেও আগে থেকেই পড়ে গিয়েছে ভোট। সকালে ভোট দিতে গিয়ে উত্তেজনা ছড়ালো নদীয়ার ভীমপুরে। তারপর কী হলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

01:39 PM (IST) Apr 29

'BJP-র বিজয়েরই পূর্বাভাস', বাংলায় দ্বিতীয় দফায় ভোটের হার নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণে ভোটারদের বিপুল উপস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানুষের এই বর্ধিত অংশগ্রহণ ইঙ্গিত দেয় যে তারা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতাচ্যুত করতে চায় এবং এটি রাজ্যে বিজেপির বিজয়েরই পূর্বাভাস। প্রধানমন্ত্রী আরও বলেন যে, বাংলার ভোটাররা এখন নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Read Full Story

01:21 PM (IST) Apr 29

ভোটের পরেই ধাক্কা তৃণমূলে? দুই হেভিওয়েট অরূপ-সুজিত কি বিজেপির পথে? বাগান বাড়িতে গোপন বৈঠকের জল্পনা

অসমর্থিত সূত্রের এক বিস্ফোরক দাবি অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগণার একটি নির্জন বাগান বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের সঙ্গে অতি গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন খোদ অরূপ বিশ্বাস। ভোটের মাঝপথে এই খবর জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে যেন পারমাণবিক বিস্ফোরণ ঘটে গেছে!

Read Full Story

01:01 PM (IST) Apr 29

Suvendu Adhikari - কালীঘাটে যেতেই শুভেন্দু অধিকারীকে ‘চোর-চোর’ স্লোগান, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

কালীঘাটে যেতেই শুভেন্দু অধিকারীকে ‘চোর-চোর’ স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকেরা। অন্য দিক থেকে ভেসে আসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। ভিড়ের কারণে শুভেন্দুর কনভয় আটকে যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জী রোডের সংযোগস্থলে জয়হিন্দ ভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, তাঁর উপর বহিরাগতরা আক্রমণ করছেন। তিনি ফোন করে সিআরপিএফ ডাকেন।

Read Full Story

12:27 PM (IST) Apr 29

Falta EVM Tapping - 'অভিযোগ সত্যি হলে পুনরায় ভোট', ফলতায় ইভিএমে টেপ সাঁটানোর অভিযোগে জানাল কমিশন

ফলতায় ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার নামের পাশে বোতাম টেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ। হরিণডাঙা হাইস্কুলের বুথের ঘটনা। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার অভিযোগ, পরিকল্পিতভাবে ইভিএমে পদ্ম প্রতীকের বোতামটি টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে ভোটাররা তা দেখতে না পান। অভিযোগ তুলে ইতিমধ্যেই এই বুথে পুননির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি।

Read Full Story

12:25 PM (IST) Apr 29

EVM-এর বোতাম ট্যাপিংয়ের অভিযোগ সত্যি হলে রিপোল হবে- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

যদি কোনও বুথ থেকে EVM-এর বোতাম ট্যাপিংয়ের খবর পাওয়া যায়, তবে সেই তথ্য নোট করা হবে। যদি অভিযোগ সত্যি হয় তবে সেখানে রিপোল হবে। এমনটাই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

12:13 PM (IST) Apr 29

Weather Kolkata - ভোটের দিনেই আবহাওয়ার বড় খেলা! ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে আসছে কালবৈশাখী

Weather Update:দ্বিতীয় দফা ভোটের দিন ২৯ এপ্রিল বৃহস্পতিবার খেলা ঘুরিয়ে দিল আবহাওয়া। অহস্য গরম থেকে স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টা রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

 

Read Full Story

12:07 PM (IST) Apr 29

West Bengal Election 2026 - ভোটের দিন ভাঙড়ে এনআইএ! দ্বিতীয় দফায় আরও কড়া কমিশন?

West Bengal Election 2026: এবার সোজা ভোটের দিন সকালে, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় পৌঁছে যায় জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণ মামলা এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুটি পৃথক মামলার তদন্ত চালাচ্ছে তারা। এই ঘটনায় অবশ্য আগেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার সোজা পৌঁছে গেল এনআইএ।

Read Full Story

12:05 PM (IST) Apr 29

Chiranjeet Chakraborty - এবার ভোট কেন দেওয়া হল না চিরঞ্জিত চক্রবর্তীর!

Chiranjeet Chakraborty: এবার আর ভোট দেওয়া হল না টলিউডের তারকা অভিনেতা তথা তৃণমূলের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী-র। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের চারুচন্দ্র কলেজের মধ্যে থাকা ১৭০ নম্বর বুথে দীর্ঘ সময় ধরে ইভিএমে গোলযোগের অভিযোগ উঠেছে।

Read Full Story

11:53 AM (IST) Apr 29

West Bengal Election 2026 Phase 2 - ১১টা পর্যন্ত ভোটের হার ৩৯.৯৭ শতাংশ, প্রথম দফাকে কি ছাপিয়ে যাবে?

ভোটদানের হার দ্বিতীয় দফাতেও অব্যাহত। সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৯.৯৭ শতাংশ। কলকাতা উত্তরে ভোট পড়েছে ৩৮.৩৯ শতাংশ। কলকাতা দক্ষিণে ভোট পড়েছে ৩৬.৭৮ শতাংশ। নদিয়ায় ভোট পড়েছে ৪০.৩৪ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৮.৪৩ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৪৪.৫০ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৭.৯২ শতাংশ।

Read Full Story

11:45 AM (IST) Apr 29

বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ

বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ। সর্বোচ্চ ভোটদান পড়েছে পূর্ব বর্ধমানে। এই জেলায় ভোটদানের হার বেলা ১১টা পর্যন্ত ৪৪.৫০ শতাংশ, সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৯.৯৭ শতাংশ। কলকাতা উত্তরে ভোট পড়েছে ৩৮.৩৯ শতাংশ। কলকাতা দক্ষিণে ভোট পড়েছে ৩৬.৭৮ শতাংশ। নদিয়ায় ভোট পড়েছে ৪০.৩৪ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৮.৪৩ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৪৪.৫০ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৭.৯২ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৪৩.১২ শতাংশ। হাওড়ায় ভোট পড়েছে ৩৯.৪৫ শতাংশ।

11:34 AM (IST) Apr 29

বাংলায় বিজেপির আসন সংখ্যা ৫০-এর গণ্ডিও পেরোতে পারবে না, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

৪ মে ফল বেরোলে দেখা যাবে বাংলায় বিজেপির আসন সংখ্যা ৫০-এর গণ্ডিও পেরোতে পারবে না। বুধবার সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেওয়ার পর এই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় বিজেপি হুমকি ও হুঁশিয়ারি দিয়ে ভোট করানোর চেষ্টা করছে।

11:31 AM (IST) Apr 29

ফলতায় EVM-এ BJP প্রার্থী দেবাংশু পান্ডার বোতাম টেপ দিয়ে ঢাকার অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি

West Bengal Election 2026 Phase 2: ফলতায় ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার বোতাম টেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ। হরিণডাঙা হাইস্কুলের নম্বর বুথের ঘটনা। ভিডিও প্রার্থী নিজেই শেয়ার করেছেন। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাঁর ইভিএম বোতাম কারচুপির অভিযোগ করেছেন।

Read Full Story

11:21 AM (IST) Apr 29

ভবানীপুরে কেন ঘুরছেন মমতা? ১৬৩ ধারার কথা স্মরণ করিয়ে প্রশ্ন শুভেন্দুর

ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে বুথে ঘুরে বেড়ানো নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, BNSS-এর ১৬৩ ধারা চালু থাকা সত্ত্বেও মমতা বহু লোকজনকে সঙ্গে নিয়ে ঘুরছেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ভোট লুঠের চেষ্টার অভিযোগ এনেছেন।

11:20 AM (IST) Apr 29

ভোট দিলেন সাংসদ জগন্নাথ সরকার

রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বড় জিয়াপুর আড়পাড়া প্রাথমিক বিদ্যালয় ১৫ নম্বর বুথে ভোট দিলেন সাংসদ জগন্নাথ সরকার।

11:20 AM (IST) Apr 29

উত্তপ্ত ভোটের ভাঙড়, নওশাদ-শওকত অভিযোগে বাড়ছে আতঙ্ক

ভোটের আগের রাতে হিংসার অভিযোগে উত্তপ্ত ভাঙড়। একদিকে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা পুলিশের বিরুদ্ধে 'তাণ্ডব' চালানোর অভিযোগ তুলেছেন, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শাসকদলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর পাল্টা অভিযোগ এনেছেন।

11:10 AM (IST) Apr 29

Mamata Banerjee - 'এটা কি গুন্ডারাজ? এভাবে কি ভোট হয়?,' ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

2026 West Bengal Legislative Assembly election: বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। এই দফার ভোটে সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র কলকাতার ভবানীপুর। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) লড়াই।

Read Full Story

10:16 AM (IST) Apr 29

দ্বিতীয় দফার ভোটে সকাল ৯টা পর্যন্ত ১৮.৩৯%, প্রথম রাউন্ডে পিছিয়ে ১ম দফার থেকে

 

পশ্চিমবঙ্গে ভোটের দ্বিতীয় দফায় সকাল ৯টা পর্যন্ত ১৮.৩৯ শতাংশ ভোট পড়েছে। জেলাগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে পূর্ব বর্ধমান। দক্ষিণবঙ্গ ও কলকাতার এই আসনগুলিকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে মনে করা হয়, তাই এই দফার ভোট শাসকদলের কাছে এক বড় পরীক্ষা। সকাল ৯ টা পর্যন্ত কোন কেন্দ্রে ভোটদানের হার কত? যেমনটা জানা যাচ্ছে, ভবানীপুরে ভোট পড়েছে ১৭.০৮ শতাংশ, যাদবপুরে ১৬.৩৭ শতাংশ, কলকাতা পোর্ট এলাকায় ১৬.২০ শতাংশ। ভাটপাড়ায় সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৮.৬৬ শতাংশ, ফলতায় ১৭.১৪ শতাংশ, বরানগরে ১৮.৬৫ শতাংশ, উত্তরপাড়ায় ১৮.৫৫ শতাংশ এবং পানিহাটিতে ভোট পড়েছে ১৮.২৪ শতাংশ। পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে পূর্ব বর্ধমান। সেখানে ভোট পড়েছে প্রায় ২১ শতাংশ।


More Trending News