কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:18 AM (IST) Jan 16
জল্পনার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রকাশ্যে এল আরও এক খুশির খবর। বর্ধিত বেতন চালু হওয়ার আগেই তাঁদের মহার্ঘ ভাতা বা ডিএ প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। জেনে নিন কত দাঁড়াবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন।
10:50 PM (IST) Jan 14
Indian Super League 2026: ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) লিগ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু অনেক বিদেশি ফুটবলারই আর ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না।
10:28 PM (IST) Jan 14
IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় নিউজিল্যান্ডের এবং ম্যাচের সেরা ড্যারিল মিচেল। এই ম্যাচ জয়ের পর, আপাতত সিরিজের ফলাফল ১-১। অর্থাৎ, এরপরের ম্যাচটি নির্ণায়ক ম্যাচ হতে চলেছে।
09:40 PM (IST) Jan 14
Iran Protests 2026: ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পর, স্টারলিংক বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে সেখানে। যার ফলে, বিক্ষোভকারীরা উপকৃত হচ্ছেন।
09:12 PM (IST) Jan 14
2026 ICC Men's T20 World Cup: আগামী মাসে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতীয় উপমহাদেশে হবে এই টুর্নামেন্ট। এই কারণে এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্য অঞ্চলের দলগুলি।
07:59 PM (IST) Jan 14
তিনটি কূটনৈতিক সূত্রের মতে, কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ বিমান ঘাঁটিতে কিছু সামরিক ও বেসামরিক কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
07:43 PM (IST) Jan 14
Reliance Foundation Development League 2025-26: ভারতের যুব ফুটবলারদের উন্নতির সুযোগ দেওয়ার জন্য চালু করা হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ। বৃহস্পতিবার এই লিগ শুরু হচ্ছে।
07:09 PM (IST) Jan 14
Cristiano Ronaldo Fitness: চল্লিশ বছর বয়সেও তরুণ ফুটবলারদের রীতিমতো চ্যালেঞ্জ জানাতে সক্ষম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ফিটনেস গোটা ফুটবল বিশ্বের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
06:49 PM (IST) Jan 14
গত বছরের সেপ্টেম্বরে ৫২ বছরের জুবিন সিঙ্গাপুরে একটি ব্যক্তিগত ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় মারা যান। তার একদিন পরেই সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গান গাওয়ার কথা ছিল।
06:42 PM (IST) Jan 14
হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ অনুসারে, ভারতের পাসপোর্ট র্যাঙ্কিং পাঁচ ধাপ এগিয়ে ৮০তম স্থানে পৌঁছেছে। এর ফলে ভারতীয় নাগরিকরা এখন ৫৫টি দেশে পূর্ব ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
06:33 PM (IST) Jan 14
Indian Super League: চলতি মরসুমে আইএসএল আয়োজন করতে গিয়ে হিমশিম খাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। এখনও বাণিজ্যিক সহযোগী পাওয়া যায়নি। এই পরিস্থিতিতেও বড় স্বপ্ন দেখাচ্ছেন কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।
06:08 PM (IST) Jan 14
সাধারণত, 'মেক ইন ইন্ডিয়া' চুক্তিতে ৫০-৬০ শতাংশ দেশীয় উপকরণ প্রয়োজন হয়, তবে এটি কম। পরে এটি বৃদ্ধি পাবে। ভারত অনুরোধ করছে যে এই বিমানগুলি ভারতীয় অস্ত্র এবং সিস্টেম দিয়ে সজ্জিত করা হোক।
05:09 PM (IST) Jan 14
India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। বুধবার রাজকোটে (Rajkot) দ্বিতীয় ম্যাচেও ভালো জায়গায় আছে ভারতীয় দল। এই ম্যাচে জয় পেলেই সিরিজ ভারতের দখলে চলে আসবে।
04:52 PM (IST) Jan 14
04:42 PM (IST) Jan 14
ইরানে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, বিক্ষোভ এবং নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ভারত সরকার নাগরিকদের জন্য একটি পরামর্শ জারি করেছে।
04:12 PM (IST) Jan 14
আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে ধাক্কা তৃণমূল কংগ্রেসের। তাদের মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তৃণমূলের মামলায় আবেদন করা হয়েছিল, যাতে ইডি-র বাজেয়াপ্ত করা গোপন রাজনৈতিক নথি সংরক্ষণ করা হয়।
04:00 PM (IST) Jan 14
India Open 2026: শ্বেতাঙ্গ, বিশেষ করে ইউরোপিয়ানরা (European) যে কোনও অজুহাতেই ভারত ও ভারতীয়দের খাটো করে দেখানোর চেষ্টা করেন। চলতি ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টেও সেটা দেখা যাচ্ছে।
03:32 PM (IST) Jan 14
এদিন ফরাক্কা বিডিও অফিস চত্বরে সমস্ত বিএলও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ চলাকালীনই তাঁরা তাঁদের ইস্তফাপত্র ইআরও-র হাতে তুলে দেন।
03:23 PM (IST) Jan 14
Ganga Sagar Mela Controversy: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার গঙ্গাসাগর মেলাকে কেন্দ্রের তরফে জাতীয় মেলা ঘোষণা না করা নিয়ে শুরু শাসক-বিরোধী তরজা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
03:10 PM (IST) Jan 14
২৬ বছর বয়সী ইরানি বিক্ষোভকারী ইরফান সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে "ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ" করার অভিযোগ আনা হয়েছে।
02:58 PM (IST) Jan 14
ICC ODI Rankings: ২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup)। তার আগে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে উপরের দিকেই আছেন ভারতের দুই তারকা ব্যাটার। ফলে ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দল আত্মবিশ্বাসী হয়ে উঠছে।
01:54 PM (IST) Jan 14
রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাস দুয়েক বাকি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগেই শাসক-বিরোধী সব পক্ষই প্রচারে গতি বাড়িয়েছে। আগামী রবিবার প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে বিজেপির তরফে জোর প্রস্তুতি চলছে।
01:16 PM (IST) Jan 14
ডিএমকে সাংসদ সেইসব রাজ্যের কড়া সমালোচনা করেছেন, যেগুলি তাঁর দাবি অনুযায়ী, শিক্ষার্থীদের কেবল হিন্দি পড়তে উৎসাহিত করে এবং ইংরেজি শিক্ষাকে নিরুৎসাহিত করে।
01:10 PM (IST) Jan 14
IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বুধবার, চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড।
12:55 PM (IST) Jan 14
Post Office MIS Scheme: পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS) একটি নিরাপদ বিনিয়োগের সুযোগ গ্রাহকদের জন্য। প্রতি মাসে ৭.৪০% সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা স্থায়ী আয় হিসাবে পাওয়া যেতে পারে এই স্কিমের মাধ্যমে।
12:48 PM (IST) Jan 14
12:44 PM (IST) Jan 14
Kolkata News: পুকুর ভরাটের প্রতিবাদে সদ্য পদত্যাগী কাউন্সিলরকে খুনের হুমকি। খাস দক্ষিণ দমদমে ঘটনার খবর চাউর হতেই ছড়ালো তীব্র আতঙ্ক। কী বলছেন ওই কাউন্সিলর? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:23 PM (IST) Jan 14
Sukanta Majumdar On Ganga Sagar Mela: গঙ্গাসাগর মেলায় এসে কেন এই মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হচ্ছে না সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন আরও।
12:22 PM (IST) Jan 14
Share Market News: বুধবারেও বাজারে অস্থিরতা অব্যাহত। নিফটি ৫০ সূচক প্রায় ৬০ পয়েন্ট হ্রাসের সঙ্গে লেনদেন করছে।
12:20 PM (IST) Jan 14
সাধারণ মানুষ পায়রার পায়খানা বা বিষ্ঠা থেকে শরীরের সম্ভাব্য ক্ষতি সম্পর্কে কম সচেতন। পায়রার পায়খানায় উচ্চ মাত্রার ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া থাকে, যা এগুলিকে বিপজ্জনক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বৃদ্ধির জন্য সহায়ক করে তোলে।
12:01 PM (IST) Jan 14
Nipa Virus spread News: রাজ্য ক্রমশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ। ফলে করোনাকাল কেটে গেলেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এই ভাইরাস। জানেন কোথা থেকে এই ভাইরাস ছড়াচ্ছে মানুষের শরীরে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:42 AM (IST) Jan 14
এই দুই নার্স বারাসাতের একই হাসপাতালে কাজ করেন, সেখানেই তাঁরা বর্তমানে ভর্তি আছেন। রাজ্য স্বাস্থ্য দফতর তাঁদের চিকিৎসার ওপর নিবিড়ভাবে নজর রাখার জন্য চিকিৎসা বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করেছে।
11:41 AM (IST) Jan 14
IND vs NZ ODI: ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে আজ রাজকোটে অনুষ্ঠিত হবে। সিরিজ জয়ের লক্ষ্যে থাকা ভারত, আহত ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে আয়ুষ বাদোনিকে অভিষেকের সুযোগ দিতে পারে।
11:29 AM (IST) Jan 14
জানুয়ারির ছুটি ছাড়াও সামনে সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছে আরেকটা লম্বা ছুটি। ফের একটা বড় ছুটি পেতে চলেছে রাজ্যের স্কুল পড়ুয়া ও সরকারি কর্মীরা। কবে কবে? দেখে নিন তারিখ।
11:04 AM (IST) Jan 14
WB Nipa Virus Update: করোনা অতীত। করোনা সংক্রমণের কালবেলা কেটে যাওয়ার প্রায় পাঁচ বছর পর ফের নতুন করে জনমানসে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস। কতটা ক্ষতিকর এই ভাইরাস? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:52 AM (IST) Jan 14
বিক্ষোভকারীর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, 'শিশুদের যৌন নির্যাতনকারীদের রক্ষক' বলায় ট্রাম্প ক্ষুব্ধ হন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
10:48 AM (IST) Jan 14
10:29 AM (IST) Jan 14
Dinhata Crime News: বাংলায় হাড়হি্ম ঘটনা। মৃতদেহ তুলে এনে কলের জলে ধুয়ে খাচ্ছেন এক যুবক! শিউড়ে ওঠার মতো ঘটনা বাংলার বুকে। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:19 AM (IST) Jan 14
MI vs GG WPL 2026: অধিনায়ক হরমনপ্রীত কৌরও জ্বলে ওঠেন এদিন এবং উপহার দেন ৪৩ বলে ৭১ রানের রাজকীয় ইনিংস। তিনি শেষপর্যন্ত, অপরাজিত ছিলেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
10:05 AM (IST) Jan 14
Ganga Sagar Mela 2026: মকর সংক্রান্তির পূণ্যলগ্নে সাগরে ভক্তদের ঢল। শাহি স্নানে সাগরে ডুব দিতে ভিড় করছেন দূর দুরান্তের লক্ষ-লক্ষ পূণ্যার্থী। কখন স্নানের সময়? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…