কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:45 PM (IST) Dec 03
আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কার শেয়ার করা তথ্য অনুসারে, ভারতের রাজ্যগুলির মধ্যে আয়ের ব্যাপক বৈষম্য রয়েছে। ফোর্বস অ্যাডভাইজার ইন্ডিয়ার ডেটা অনুযায়ী, দেশের কোন রাজ্যগুলির আয় উল্লেখযোগ্যভাবে বেশি বা কম, দেখে নিন তালিকা।
10:28 PM (IST) Dec 03
India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ হেরে গিয়েছে ভারতীয় দল। বুধবারই ওডিআই সিরিজে ভারতীয় দলের জয় নিশ্চিত হয়ে যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু হতাশ করলেন বোলাররা। ফলে ওডিআই সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।
09:37 PM (IST) Dec 03
Khudiram Bose: ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে অন্যতম আলোচিত নাম ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী (Prafulla Chaki)। বুধবার ক্ষুদিরাম বসুর জন্মদিবসে এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি প্রফুল্ল চাকীর উত্তরসূরি সুব্রত চাকী।
09:08 PM (IST) Dec 03
ইস্ট ইন্ডিয়া কোম্পানি মশলার ব্যবসার জন্য ভারতে এসে প্রায় ২০০ বছর ধরে শাসন করেছিল। ১৮৫৭ সালের বিদ্রোহের পর কোম্পানিটি বন্ধ হয়ে গেলেও, ২০০৫ সালে ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা এটি কিনে নেন। একসময় ভারতকে শাসন করা কোম্পানিটিই এখন একজন ভারতীয়র মালিক।
08:05 PM (IST) Dec 03
Imran Khan: পাকিস্তানের (Pakistan) জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন ঠিক কী অবস্থায় আছেন, তিনি আদৌ বেঁচে আছেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। এরই মধ্যে পাক সেনাপ্রধানকে তীব্র আক্রমণ করলেন ইমরানের বোন।
06:53 PM (IST) Dec 03
India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। চোট সারিয়ে দলে ফিরলেন শুবমান গিল (Shubman Gill) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
06:07 PM (IST) Dec 03
৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলন বাজারের জন্য একটি বড় মুহূর্ত হতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে ভারতীয় প্রতিরক্ষা খাতের স্টকগুলিতে তোলপাড় শুরু হয়েছে। জেনে নিন কোন স্টকগুলিতে এর প্রভাব পড়তে পারে...
05:56 PM (IST) Dec 03
জাতীয় নিরাপত্তার হুমকির কারণ দেখিয়ে ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের অভিবাসন আবেদন স্থগিত করেছে। এই দেশগুলোকে 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
05:52 PM (IST) Dec 03
প্রোটিন সমৃদ্ধ পালং শাকের ৫টি সুস্বাদু পদ: শীতকালে পাওয়া যায় পুষ্টিকর পালং শাক। এটি দিয়ে বানান সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি। পালং পনির পরোটা, মিক্সড ভেজ পালং সবজি, পালং চিকেন স্টার-ফ্রাই-এর মতো পদ ছোট থেকে বড় সবাই পছন্দ করবে।
05:45 PM (IST) Dec 03
বাংলায় বিধানসভা ভোট ঘোষণা হওয়ার কথা আগামী বছরের মার্চ নাগাদ। তার চার মাস আগে থেকেই উত্তর থেকে দক্ষিণ- রাজ্যের বিভিন্ন প্রান্তের স্পর্শকাতর বা সংবেদনশীল বুথগুলির উপরে বাড়তি নজর দেশের নির্বাচন কমিশনের (ইসি)।
05:31 PM (IST) Dec 03
India vs South Africa: রাঁচিতে (Ranchi) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৩৪৯ রান করেছিল ভারতীয় দল। রায়পুরে (Raipur) দ্বিতীয় ওডিআই ম্যাচে ৩৫০ রান পেরিয়ে গেলেন বিরাট কোহলিরা (Virat Kohli)।
05:20 PM (IST) Dec 03
ভারত-চিন সীমান্তে একটি চিনা গুপ্তচর রোবট দেখা গেছে বলে দাবি করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় একটি হিউম্যানয়েড আকৃতি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় কোনো সরকারি তথ্য না আসায় উদ্বেগ আরও বেড়েছে।
04:34 PM (IST) Dec 03
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন সংক্রান্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই প্রতিবেদনে আসল তথ্য তুলে ধরা হয়েছে। এতে বেতন বৃদ্ধির সম্ভাব্য তারিখ, মহার্ঘ্য ভাতা (ডিএ) চালু থাকা এবং ফিটনেস ফ্যাক্টরের নিয়ে আলোচনা করা হয়েছে।
04:22 PM (IST) Dec 03
India vs South Africa 2nd ODI: দুর্দান্ত সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। বিরাটময় রায়পুর। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি।
04:04 PM (IST) Dec 03
AC Local Train Update: বছর শেষের আগে রেলযাত্রীদের জন্য দারুন সুখবর। এবার শিয়ালদহ-কল্যাণী রুটে চলবে এসি লোকাল ট্রেন। কবে থেকে ছুটবে ট্রেন? জানুন বিশদে…
03:10 PM (IST) Dec 03
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্প্রতি একটি বড় পতনের সম্মুখীন হয়েছে, যেখানে গত ৩০ দিনে বাজার প্রায় ১৪ শতাংশ এবং বিটকয়েন প্রায় ২৩ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা এই পতনের জন্য মার্কিন ফেডের সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তাকে দায়ী করছেন।
03:02 PM (IST) Dec 03
India vs South Africa ODI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে অপ্রয়োজনীয় উত্তেজিত আচরণের জন্য হর্ষিত রানার বিরুদ্ধে আইসিসি কঠোর ব্যবস্থা নিয়েছে।
02:53 PM (IST) Dec 03
WB Primary TET Recruitment Case: প্রাথমিকে বহাল থাকল ৩২ হাজার চাকরিই। বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার চূড়ান্ত রায় ঘোষণায় এই কথা জানালো কলকাতা হাইকোর্ট। আর কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:30 PM (IST) Dec 03
India vs South Africa 2nd ODI: প্রথম ম্যাচে জিতে ইতিমধ্যেই আত্মবিশ্বাসী রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার তারা খেলতে নামছে দ্বিতীয় ম্যাচে।
01:25 PM (IST) Dec 03
Nadia News: শীতের রাতে সারারাত ধরে রাস্তায় পড়ে রইল সদ্যোজাত বাচ্চা। তাকে অভিভাবককের মতো সারারাত ধরে পাহারা দিয়ে রাখলো সারমেয়রা। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:10 PM (IST) Dec 03
Indian Rupee:ইতিহাসে এই প্রথম। এমনিতে, ভারতীয় মুদ্রার পতন অব্যাহত। চলতি সপ্তাহের শুরু থেকেই মার্কিন ডলারের তুলনায় অনেকটাই কমেছে ভারতীয় টাকার মূল্য। আর বুধবার, তা প্রথমবারের জন্য ৯০-এর গণ্ডি পেরিয়ে গেল।
12:49 PM (IST) Dec 03
Supreme Court On Sonali Bibi Case: যেভাবে হোক ভারতে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া বীরভূমের সোনালি বিবিকে। সন্তানসহ ভারতে ফেরাতে হবে তাঁকে। কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….
12:28 PM (IST) Dec 03
12:02 PM (IST) Dec 03
Delhi AQI Update: দিন যত যাচ্ছে আর শীত যত বাড়ছে ততই বাতাসের গুণমান খারাপ হচ্ছে রাজধানী দিল্লির। পরিস্থিতি কোন দিকে? মামলা গড়িয়েছে দিল্লি হাইকোর্ট পর্যন্ত। রায় দান নিয়ে রইল বিরাট আপডেট। জানুন বিশদে। সম্পূর্ণ ফটো গ্যালারি দেখুন।।
11:18 AM (IST) Dec 03
Pakistan Army Chief News: পাক সেনা প্রধান আসিফ মুনিরকে নিয়ে ক্রমশ জলঘোলা বাড়ছে পাকিস্তানের রাজনাীতির অন্দরমহলে। মুনিরকে কী এড়িয়ে চলছেন শাহবাজ শরিফ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:12 AM (IST) Dec 03
10:53 AM (IST) Dec 03
Indian Super League: আইএসএল সহ ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের জন্য বাণিজ্যিক পার্টনার খুঁজে না পাওয়াই এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম বড় সংকট।
09:41 AM (IST) Dec 03
তৃণমূল সাংসদরা লোকসভায় পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী জানান, রাজ্য নির্দেশিকা পালন না করায় টাকা আটকে আছে এবং হাইকোর্টের নির্দেশ খতিয়ে দেখা হচ্ছে।
09:19 AM (IST) Dec 03
এক লাফে খানিকটা বেড়েছে তাপমাত্রা। অনেকেই আশায় ছিলেন ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। তবে, সে আশা এখনও রয়েছে অপূর্ণ। এদিকে মঙ্গলবার অর্থাৎ কাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে জানা গিয়েছে।
09:19 AM (IST) Dec 03
এক লাফে খানিকটা বেড়েছে তাপমাত্রা। অনেকেই আশায় ছিলেন ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। তবে, সে আশা এখনও রয়েছে অপূর্ণ। এদিকে মঙ্গলবার অর্থাৎ কাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে জানা গিয়েছে।
09:19 AM (IST) Dec 03
শীতকাল পড়তে না পড়তেই রাজ্যে হু-হু করে বাড়ছে ডিমের দাম। কিন্তু হঠাৎ কেন এই দাম বৃদ্ধি। সাধারণ মানুষের সস্তার প্রোটিনজাত খাবারের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে কোথাও কোথাও তা ১৬ টাকা জোড়াতে বিক্রি হচ্ছে। খোলা বাজারেও ডিমের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। হঠাৎ এই দাম বৃদ্ধি নিয়ে এবার নবান্ন থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।