কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:16 PM (IST) Jan 03
Vijay Hazare Trophy 2026: এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আসাম। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে বাংলা।
10:53 PM (IST) Jan 03
US Venezuela: ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেই আমেরিকার প্রেসিডেন্ট নিজেই। সেখানে দেখা যাচ্ছে, কালো কাপড় বাঁধা রয়েছে মাদুরোর চোখের উপর।
10:19 PM (IST) Jan 03
Venezuela News: ইতিমধ্যেই গোটা ভেনেজ়ুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর এইসবের মাঝেই এবার এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী তথা নোবেল পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদো।
09:17 PM (IST) Jan 03
USA attacks Venezuela: ভেনেজুয়েলায় বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Venezuelan President Nicolas Maduro) আটক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী। এরপর আসল পরিকল্পনার কথা জানানো হল।
08:50 PM (IST) Jan 03
IPL 2026: বিসিসিআই-এর নির্দেশে বাংলাদেশি পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই এখন ৯.২০ কোটি টাকার বাজেটে তাঁর জায়গায় কেকেআর কোন পাঁচজন সেরা বিদেশি বোলারকে বেছে নিতে পারে?
08:14 PM (IST) Jan 03
English Premier League: লিগ জয়ের দৌড়ে থাকা আরেকটি দল অ্যাস্টন ভিলাকেও শেষ ম্যাচে ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। তবে এবার ২২ বছর পর, ইপিএল জয়ের আশায় রয়েছে আর্সেনাল।
08:04 PM (IST) Jan 03
Mustafizur Rahman: এবারের আইপিএল-এ (IPL 2026) খেলার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমান। বিসিসিআই-এর (BCCI) নির্দেশে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
06:51 PM (IST) Jan 03
India vs New Zealand: নতুন ইংরাজি বছরের শুরুতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। শনিবার ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)।
05:26 PM (IST) Jan 03
US President Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে পর্যন্ত দাবি করছিলেন, তিনি বিভিন্ন দেশে যুদ্ধ থামাচ্ছেন। কিন্তু এবার ভেনেজুয়েলায় (Venezuela) হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র।
04:57 PM (IST) Jan 03
আমি চাইবো ২০২৬ এর নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লড়ুক, ১৯৫৬ ভোটে হারিয়ে ছিলাম এবার একটা শূন্য বাড়িয়ে ২০ হাজার ভোটে হারাবো। আবারও বিস্ফোরক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আবারও হটসিট হতে চলেছে নন্দীগ্রাম।
04:30 PM (IST) Jan 03
তৃণমূলে সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব বারবারই প্রকাশ্যে চলে আসে। ভোটে সেই পরিস্থিতি যেন আর তৈরি না হয়, তারজন্য বিধায়ক আর সাংসদের মধ্যেকার সমস্যা মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের প্রবীণ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
04:05 PM (IST) Jan 03
পাকিস্তানের গভীর অর্থনৈতিক সংকটের কারণে পরিবারগুলো তাদের আয়ের প্রায় দুই-তৃতীয়াংশ খাদ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটাতে ব্যয় করছে। মুদ্রাস্ফীতির ফলে শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় মারাত্মকভাবে কমে গেছে।
03:56 PM (IST) Jan 03
Bangladesh Hindu Businessman: বাংলাদেশে একের পর এক হিন্দু যুবককে হত্যা করা হচ্ছে। বিভিন্ন পেশায় থাকা হিন্দু ব্যক্তিদের নিশানা করা হচ্ছে। এবার এক হিন্দু ব্যবসায়ীর মৃত্যু হল। এই ঘটনায় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে।
03:47 PM (IST) Jan 03
ভোটার তালিকায় গুরুতর গাফিলতি ও ভুল নাম তোলার অভিযোগে পশ্চিমবঙ্গের পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলা হয়েছে।
03:19 PM (IST) Jan 03
Vande Bharat train: প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া- গুয়াহাটি মধ্যে চলাচল করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারি মাসেই এই ট্রেনের উদ্বোধন করতে পারেনন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেছেন এবং ভাড়ার বিবরণও জানিয়েছেন।
02:52 PM (IST) Jan 03
সন্দেশখালি তে এবার আক্রান্ত পুলিশ । একজন অফিসার সহ তিন পুলিশকর্মী জখম । ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৯ । জিজ্ঞাসাবাদের জন্য আটক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান।
02:47 PM (IST) Jan 03
Kolkata Knight Riders: এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) ৯.২০ কোটি টাকা দিয়ে বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই ক্রিকেটারকে নিয়ে বিতর্ক তুঙ্গে।
01:19 PM (IST) Jan 03
কোচবিহারের জনসভায় মিঠুন চক্রবর্তী লক্ষ্মীর ভান্ডারের প্রশংসা করেন। একই সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত চালুর প্রতিশ্রুতি দেন। তিনি তৃণমূলকে দুর্নীতি ও তোষণের রাজনীতির জন্য তীব্র সমালোচনা করেন।
12:47 PM (IST) Jan 03
Hooghly News: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার শুনানিতে এবার খোদ বিএলও-কে প্রাণে মারার হুমকির অভিযোগ! কোথায় ঘটেছে এই ধরণের মারাত্মক ঘটনা ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:34 PM (IST) Jan 03
প্রায় ৪১ বছর পরে BNPতে রদবদল হল। মায়ের জায়গায় এলেন ছেলে। খালেজা জিয়া প্রয়াত। তার পরিবর্তে BNP-র চেয়ারম্য়ানের জায়গায় এলেন ছেলে তারেক রহমান। মাতৃহীন তারেকের সামনে দলকে জয়ী করাই একটা বড় চ্যালেঞ্জ।
11:39 AM (IST) Jan 03
Nepal Plane Accident: ফের বিমান দুর্ঘটনা নেপালে। যাত্রীসহ নদীর ধারে ভেঙে পড়ল বিমান। নেপালের কোথায় ঘটেছে এই দুর্ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:23 AM (IST) Jan 03
আর ঠিক কত দিন লাগবে আদি গঙ্গার সংস্কারের কাজ শেষ হবে? সংস্কারের কাজ কতদূর হয়েছে? যাবতীয় প্রশ্নের উত্তর চেয়ে জাতীয় পরিবেশ আদালত আদি গঙ্গার কাজের সংস্কারের রিপোর্ট চাইল কলকাতা কর্পোরেশনের কাছে।
10:54 AM (IST) Jan 03
Rajnath Singh On Pakistan Issues: জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তান। একহাতে শিক্ষা তো পকেটে আরডিএক্স বোমা। নাম না করে ইসলামাবাদের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর কী বলেছেন তিনি এই বিষয়ে? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…
10:39 AM (IST) Jan 03
PM Modi Bengal Visit: বছর শুরুতেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর সেই কারণে মোদীর এই বঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেখুন মোদীর সফরসূচি ও সভার স্থান।
10:36 AM (IST) Jan 03
09:54 AM (IST) Jan 03
উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম বরফের সাদা চাদরে ঢেকে গেছে। নতুন বছরের শুরুতে তীব্র তুষারপাতের কারণে মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকা বরফে আবৃত। প্রতিকূল আবহাওয়ার কারণে পুনর্নির্মাণের কাজও ব্যাহত হচ্ছে।
09:51 AM (IST) Jan 03
09:45 AM (IST) Jan 03
Opposition leader Attacks Modi Govt: ভারতের বর্তমান সরকার বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে চাইলে বাংলাদেশ-নেপাল মডেলে আন্দোলনের প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হটাতে বিস্ফোরক প্রাক্তন বিধায়ক। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:25 AM (IST) Jan 03
৫০০ টাকার নোট বাতিল হচ্ছে। মার্চ মাস থেকেই সিদ্ধান্ত কার্যকর করছে RBI। এমন তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উদ্বেগ বাড়ছে দেশের সাধারণ নাগরিকদের মধ্যে। যা নিয়ে এবার মুখ খুলল মোদী সরকার।