MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 'মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের আচরণ মহাজনের মতোন', DA শুনানিতে বাংলাকে তোপ শীর্ষ আদালতের

'মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের আচরণ মহাজনের মতোন', DA শুনানিতে বাংলাকে তোপ শীর্ষ আদালতের

Supreme Court On DA Case: কেন্দ্রীয় হারে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। যা নিয়ে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে। এই ইস্যুতে এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিম কোর্ট। কী বলল আদলত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যলারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 06 2025, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ডিএ নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণ
Image Credit : stockPhoto

ডিএ নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণ

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি রাজ্য সরকারি কর্মচারীদের। যা নিয়ে  এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দাবি, ডিএ কখনই মৌলিক অধিকার হতে পারে না। ফলে রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের ডিএ দেবে রাজ্য। এরজন্য কোনও রাজ্যকে বাধ্য করা যায় না। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মৌলিক অধিকার নয় ডিএ
Image Credit : our own

মৌলিক অধিকার নয় ডিএ

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী ছিলেন শ্যাম দেওয়ান। তিনি জানান, আগের মামলার রায় অনুযায়ী ডিএ-কে মৌলিক অধিকার বলা যায় না। তিনি এও যুক্তি দেন যে, মহার্ঘভাতা একান্তই সরকারের বিবেচনাধীন এবং এটি রাজ্যের আর্থিক পরিস্থিতি অনুযায়ী বিবেচিত হয়। কেন্দ্রের হারে ডিএ দিতে কোনও রাজ্যকে  বাধ্য করা যায় না। 

Related Articles

Related image1
ভাষা বিতর্কে আগুনে ঘৃতাহুতি দিলীপের, কীভাবে কথা বলে বাংলাদেশিরা? শেখালেন বিজেপি নেতা
Related image2
মহুয়া-পিনাকির রিসেপশনে চাঁদের হাট, 'বাক্য' তরজায় বাদ পড়লেন কল্যাণ! কারা গেলেন দেখুন ছবিতে
35
বেতন নিয়ে সুপ্রিম শুনানি
Image Credit : Getty

বেতন নিয়ে সুপ্রিম শুনানি

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কত হবে তা ঠিক করে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই বিষয়টি নিয়েও শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ডিএ মামলায় রাজ্যের আরেক আইনজীবী কপিল সিব্বল। তিনি সওয়ালে বলেন, ‘’দেশের ১৩টি রাজ্য কেন্দ্রের থেকে আলাদা আলাদা হারে ডিএ দিয়ে থাকে।''  এক্ষেত্রে ডিএ মামলার প্রভাব যে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের সরকারি কর্মীদের উপর পড়তে পারে বলেও আদালতে যুক্তি দেয় রাজ্য। 

45
ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে তোপের মুখে রাজ্য
Image Credit : Google

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে তোপের মুখে রাজ্য

এদিকে বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। এদিনের সুপ্রিম শুনানিতে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চের পর্যবেক্ষণ, কর্মীদগের প্রাপ্য ডিএ না দিয়ে মহাজনের মতোন টাকা আটকে রেখে অন্য জায়গায় খাটাচ্ছে রাজ্য সরকার। এদিনের শুনানির শুরুতে বিগত দিনের ২০০৬-২০০৮ সাল এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গে সওয়াল করেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী। সেই মামলার সওয়ালেই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা জানায় আদালত। 

55
ডিএ নিয়ে ফের মুখ পুড়ল রাজ্যের
Image Credit : stockPhoto

ডিএ নিয়ে ফের মুখ পুড়ল রাজ্যের

জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি। গতকাল রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে দাবি করেছিলেন যে, ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। আর তারপর আজ ডিএ মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। রাজ্য মহাজনের মতো টাকা আটকে রেখেছে। তবে এখন দেখার পুজোর আগে কোন দিকে যায় ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী বনাম রাজ্য সরকারের এই তরজা। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
S-400 Sudarshan: আরও শক্তিশালী ভারতের আকাশসীমা, রাশিয়া থেকে এল চতুর্থ S-400 'সুদর্শন'
Recommended image2
IMD Weather Update: দেশের বর্ষার আগমণ আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা! স্বস্তির ধারা নামবে এই রাজ্যগুলোতে
Recommended image3
DA Hike: ডিএ বাড়াল রাজ্য! মাসের শুরুতেই সরকারি কর্মীদের জন্য সুখবর, অ্যাকাউন্টে কত ঢুকবে?
Recommended image4
Delhi Restaurant Fire: দিল্লির মালব্য নগরে ভয়াবহ আগুন, হত ২১, বহু আহত
Recommended image5
Forest Fire: জম্মু ও কাশ্মীরে দাবানলের তাণ্ডব, ১২ সপ্তাহে ৪৫টি ঘটনা, পুড়ছে রাজৌরির জঙ্গল
Related Stories
Recommended image1
ভাষা বিতর্কে আগুনে ঘৃতাহুতি দিলীপের, কীভাবে কথা বলে বাংলাদেশিরা? শেখালেন বিজেপি নেতা
Recommended image2
মহুয়া-পিনাকির রিসেপশনে চাঁদের হাট, 'বাক্য' তরজায় বাদ পড়লেন কল্যাণ! কারা গেলেন দেখুন ছবিতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved