MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Pakistan News
  • ফের উত্তপ্ত উত্তর-পশ্চিম পাকিস্তান, পাখতুনখোয়া প্রদেশে পাক-টিটিপি সঙ্ঘর্ষে নিহত অন্তত ১৭

ফের উত্তপ্ত উত্তর-পশ্চিম পাকিস্তান, পাখতুনখোয়া প্রদেশে পাক-টিটিপি সঙ্ঘর্ষে নিহত অন্তত ১৭

Pakistan TTP Clash: ফের উত্তপ্ত পাক-আফগান সীমান্ত। এবার পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের বিদ্রোহীদের ডেরায় হামলা পাক বাহিনীর। দুই পক্ষের সঙ্ঘর্ষে মৃত অন্তত ১৭। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

1 Min read
Author : Moumita Poddar
Published : Sep 28 2025, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
উত্তপ্ত পাখতুনখোয়া প্রদেশ
Image Credit : Social Media

উত্তপ্ত পাখতুনখোয়া প্রদেশ

পাক বাহিনীর হামলায় এবার উত্তপ্ত হয়ে উঠল পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। শনিবার সেখানে হামলা চালিয়েছে পাক বাহিনী। ঘটনায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ১৭ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরে সক্রিয় এই বিদ্রোহী গোষ্ঠী বলে জানা গিয়েছে।

25
পাক সেনার সঙ্গে টিটিপি-র সঙ্ঘর্ষ
Image Credit : Social Media

পাক সেনার সঙ্গে টিটিপি-র সঙ্ঘর্ষ

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার পাক নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে পাখতুনখোয়ার স্থানীয় পুলিশের সঙ্গে। সেখানে পাক বাহিনী ও টিটিপি-র সঙ্গে হামলায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  

Related Articles

Related image1
'জঙ্গি মদতে সিদ্ধহস্ত পাকিস্তান', রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজকে তোপ ভারতের
Related image2
বৃদ্ধ বয়সে বাবা-মাকে না দেখলে সম্পত্তির অধিকার নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট
35
পাখতুনখোয়া প্রদেশে যৌথ অভিযান
Image Credit : Social Media

পাখতুনখোয়া প্রদেশে যৌথ অভিযান

সূত্রের খবর, শুক্রবার ও শনিবার পাকিস্তানের আধাসেনা বাহিনী ও পাক পুলিশ যৌথ ভাবে অভিযান চালায় উত্তর পশ্চিম পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশে। পাক বাহিনীর কাছে আগে থেকে খবর ছিল যে, সেখানে লুকিয়ে থাকতে পারে টিটিপি-রা। এরপর সেখানে অভিযান চালালে পাক বাহিনী ও টিটিপি-র সঙ্ঘর্ষে প্রাণ হারান ১৭ জন বিদ্রোহী। 

45
উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র
Image Credit : Social Media

উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

আরও জানা গিয়েছে যে, পাক সেনাবাহিনীর অভিযানে ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলা-বারুদ। এমনকি টিটিপি-দের সঙ্গে সঙ্ঘর্ষে আহত হয়েছে পাকিস্তানের তিন সেনা জওয়ান। 

55
টিটিপি-র বিরুদ্ধে ধারাবাহিক অভিযান
Image Credit : Social Media

টিটিপি-র বিরুদ্ধে ধারাবাহিক অভিযান

সূত্রের খবর, পাকিস্তানের বালোচিস্তানে বালোচ লিবারেশন আর্মি এবং আফগান  সীমান্তে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় রয়েছে। আর এই দুই গোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিক ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। 

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
পাকিস্তানের ঘরে ঢুকে বালোচ বিদ্রোহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আত্মঘাতী হামলাকারী ২ তরুণীর ছবি
Recommended image2
Shehbaz Sharif: 'ভিক্ষা করতে যাই, লজ্জায় মাথা নত হয়', খুলে-আম স্বীকারোক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
Recommended image3
পরিচারিকাকে যৌন হেনস্থা, কাঠগড়ায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল কাদিরের ছেলে
Recommended image4
বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলার অভিযোগ, পাকিস্তানে নিহত অন্তত ৭ জন, জখম ২৫
Recommended image5
'ইচ্ছা করেই ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য স্থগিত রেখেছে আফগানিস্তান', কাবুলকে তোপ পাক প্রধানমন্ত্রীর
Related Stories
Recommended image1
'জঙ্গি মদতে সিদ্ধহস্ত পাকিস্তান', রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজকে তোপ ভারতের
Recommended image2
বৃদ্ধ বয়সে বাবা-মাকে না দেখলে সম্পত্তির অধিকার নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved