MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন

ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন

Indonesia Fire News: জাপানের হংকংয়ের পর এবার ইন্দোনেশিয়া। জাকার্তায় বহুতলে আগুনে বাড়ছে প্রাণহানির সংখ্যা। কী করে লাগল আগুন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 09 2025, 06:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইন্দোনেশিয়ায় আগুন আতঙ্ক
Image Credit : Asianet News

ইন্দোনেশিয়ায় আগুন আতঙ্ক

দিনের ব্যস্ত সময়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহরের বহুতল অফিসে আগুন আতঙ্ক। মুহুর্তের মধ্যে অগ্নিকাণ্ডে ধূলিস্যাৎ সাততলা বিল্ডিং। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ২০। অগ্নিকাণ্ডের জেরে বহুতলের ভিতরে অনেকেই আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা পুলিশের। 

25
কী করে লাগল আগুন?
Image Credit : X@eyes_globe

কী করে লাগল আগুন?

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি সাততলা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনাটি যখন ঘটে সেই সময় অফিসের সকলে দুপুরের খাবার খাচ্ছিলেন। প্রথমে ওই বহুতলের একতলায় আগুন লাগে। তারপর মুহুর্তের মধ্যে তা পুরো সাততলা অফিসে ছড়িয়ে পড়ে। 

Related Articles

Related image1
পৃথক সিন্ধুদেশ গঠনের দাবিতে উঠল স্লোগান, ঘরে-বাইরে চাপে শাহবাজ সরকার
Related image2
'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
35
অব্যাহত উদ্ধার কাজ
Image Credit : Asianet News

অব্যাহত উদ্ধার কাজ

এই বিষয়ে সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানিয়েছেন, বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অনেকে এখনও বহুতলের ভিতরেই আটকে রয়েছেন বলে আশঙ্কা। তাঁদের খোঁজে উদ্ধারকাজ চালাচ্ছে দমকলবাহিনী।

45
বহুতলে আগুন আতঙ্ক
Image Credit : Social Media

বহুতলে আগুন আতঙ্ক

 একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই বহুতল থেকে একের পর এক দেহ বার করে আনছেন দমকলকর্মীরা। কোনও ভিডিয়োয় আবার দেখা যাচ্ছে, মইয়ের সাহায্যে বহুতলের উপরের তলাগুলি থেকে কর্মচারীদের নামানোর চেষ্টা চলছে। রয়টার্স জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২০। তবে ভিতরে কত জন আটকে রয়েছেন, সে সম্পর্কে বিশদে জানা যায়নি।

55
বাড়ছে প্রাণহানির সংখ্যা
Image Credit : Social Media

বাড়ছে প্রাণহানির সংখ্যা

অন্যদিকে ইন্দোনেশিয়ার জাকার্তার অগ্নিকাণ্ডের আগেই বেশ কিছুদিন জাপানের হংকংয়ে অগ্নিকাণ্ডে ৪৪ জনের মৃত্যু হয়। একের পর এক হাইরাইস বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্তত সাতটি বিল্ডিংয়ে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার ভিডিয়ো মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে একের পর এক বিল্ডিংয়ে আগুন জ্বলছে আর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
বাংলাদেশেও ভোট পরবর্তী হিংসা! পঞ্চগড় জেলায় BNP-NCP সংঘাত চরম আকার নিয়েছে
Recommended image2
অ্যান্টার্কটিকায় সূর্যগ্রহণ, ক্যামেরাবন্দি করতে প্রাণপণ চেষ্টা বিজ্ঞানীদের! কতদূর সফল তাঁরা?
Recommended image3
Bangladesh Election Results 2026: বাংলাদেশের ভোটে আটটি বিভাগের সাতটিতেই জয় BNPর, শুধু যেখানে বিএনপিকে টেক্কা দিল জামাত
Recommended image4
মোদী নয়, তারেক রহমানের শপথে যোগ দিতে বাংলাদেশ যাচ্ছেন ওম বিড়াল
Recommended image5
Muhammad Yunus: বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের মেয়াদ শেষ হতে চলেছে, তাঁর পরবর্তী পদক্ষেপ কী?
Related Stories
Recommended image1
পৃথক সিন্ধুদেশ গঠনের দাবিতে উঠল স্লোগান, ঘরে-বাইরে চাপে শাহবাজ সরকার
Recommended image2
'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved