Nepal Flood Update: ৬ দিন কেটে গেলেও কেন থামছে না ত্রিশূলী নদীর তাণ্ডব? নেপালে কী ফের আসবে হড়পা বান?

Nepal Flood Update: নেপালে ভয়াবহ বন্যার ৬ দিন পরও ফুঁসছে ত্রিশূলী নদী। ধাদিং জেলায় কাদা ও পাথরের ধ্বংসস্তূপে ঢেকে গেছে জনপদ, ভেসে গেছে সেতু। দেখুন দুর্গত এলাকার বর্তমান পরিস্থিতির তাজা খবর।

Share this Video

Nepal Flood Update: ভয়াবহ আকস্মিক বন্যার ছয় দিন পার হলেও নেপালের ধাদিং জেলায় এখনও বিপৎসীমার ওপর দিয়ে বইছে রুদ্রমূর্তি ধারণ করা ত্রিশূলী নদী।তীব্র স্রোতের সঙ্গে বয়ে আসা পাথর, কাদা এবং গাছপালার বিশাল ধ্বংসস্তূপে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।ঘরবাড়ি, চাষের জমি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে ঢেকে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবন ও রুটি-রুজি চরম সংকটের মুখে।

Related Video