Indonesia: আগ্নেয়গিরি বিস্ফোরণ, দাবানল, ভূমিকম্প, ৩ দিনে ৩ বিপর্যয় ইন্দোনেশিয়ায়

আগ্নেয়গিরির বিস্ফোরণ, ভয়াবহ দাবানল, জোড়া ভূমিকম্প! টানা কয়েক দিনে তিন বড় প্রাকৃতিক বিপর্যয়ে কাঁপছে ইন্দোনেশিয়া।

Share this Video

গত কয়েক দিন ধরে যেন একের পর এক বিপর্যয়ের মুখে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্র। প্রথমে একসঙ্গে একাধিক আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, তারপর ভয়াবহ দাবানল আর এর মধ্যেই পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প।

প্রথমেই আসা যাক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায়। ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি ফের সক্রিয় হয়ে ওঠে। দফায় দফায় অগ্ন্যুৎপাতের জেরে বিশাল ছাইয়ের মেঘ তৈরি হয়। আগ্নেয় ছাই আকাশের অনেকটা অংশ ঢেকে ফেলে এবং এর প্রভাব পড়ে বিমান চলাচলেও। একাধিক বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয় এবং ৩ হাজারেরও বেশি বিমান বাতিল বা পরিবর্তন করতে হয়।

শুধু আনাক ক্রাকাতাউ নয়, ইন্দোনেশিয়ার আরও কয়েকটি আগ্নেয়গিরিতেও সাম্প্রতিক সময়ে অগ্ন্যুৎপাত বা অস্বাভাবিক সক্রিয়তা দেখা গিয়েছে।

এর মধ্যেই নতুন আতঙ্ক দাবানল। প্রবল গরম, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং খরার পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে জ্বলছে বিস্তীর্ণ বন ও পিটল্যান্ড। আগুন থেকে তৈরি হচ্ছে ঘন ধোঁয়া ও বিষাক্ত ধোঁয়াশা। যার প্রভাব শুধু ইন্দোনেশিয়াতেই নয়, প্রতিবেশী দেশগুলিতেও পড়ছে।

আর এর মধ্যেই প্রকৃতির আরও ভয়ঙ্কর ধাক্কা ভূমিকম্প।

গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ইন্দোনেশিয়ার Banda Sea এলাকায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। কম্পনের গভীরতা ছিল অনেকটাই বেশি। তবে আপাতত এই ভূমিকম্পের কারণে কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।

এরপর রাত পেরিয়ে জাভা সি এলাকায় ফের শক্তিশালী ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের গভীরতাও ছিল অত্যন্ত বেশি। এখানেও সুনামির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

অর্থাৎ কয়েক দিনের মধ্যেইঅগ্ন্যুৎপাত, দাবানল এবং জোড়া ভূমিকম্প, প্রকৃতির তিন ভয়ঙ্কর রূপের মুখোমুখি ইন্দোনেশিয়া।

তবে বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাগুলিকে সরাসরি একই কারণের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল এবং ভূমিকম্প, প্রতিটির পেছনে রয়েছে আলাদা আলাদা প্রাকৃতিক কারণ।

Related Video