লকডাউনের জেরে পুরো 'ব্যবসা' বন্ধ সোনাগাছিতে   আর্থিক টানাপোড়েনের মুখে সোনাগাছির যৌনকর্মীরা    খাওয়ার জন্য চাল-ডাল কিনতে পারছেন না অনেকেই    এই পরিস্থিতিতে আর্থিক সাহায্যের দাবি করলেন যৌন কর্মীরা 


করোনার জেরে লকডাউন চলছে। যার দরুণ চরম সমস্যায় পড়েছেন কলকাতার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছির আবাসিকরা। লকডাউনের জেরে দুর্দিনের মধ্যে তাঁরা। এই পরিস্থিতিতে আর্থিক সাহায্যের দাবি করলেন যৌন কর্মীরা। এমনটাই দাবি করছেন যৌনকর্মীদের নিয়ে সংগঠন 'দূর্বার মহিলা সমন্বয় কমিটি'।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, বিদ্যুতের বিলে ৩০ এপ্রিল পর্যন্ত বিশেষ ছাড়, স্বস্তিতে রাজ্য়বাসী

দূর্বার সূত্রে জানা গিয়েছে, কলকাতার সোনাগাছিতে প্রায় ১০ হাজার যৌনকর্মী ও তাঁদের পরিবারের বাস। লকডাউনের জেরে পুরোপুরি 'ব্যবসা' বন্ধ সোনাগাছিতে। ফলে আর্থিক টানাপোড়েনের মুখে সোনাগাছির যৌনকর্মীরা। যার দরুণ খাওয়ার জন্য চাল-ডাল কিনতে পারছেন না অনেকেই। এই পরিস্থিতিতে ওই সংগঠন অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন। এরজন্য দূর্বার মহিলা সমন্বয় কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অর্থ সাহায্যের আবেদন করেছে সংগঠনটি।

আরও পড়ুন, ফের করোনা আক্রান্তের শেষকৃত্যে তুলকালাম, ধাপার শ্মাশানে বিক্ষোভ স্থানীয়দের


অপরদিকে, করোনার সামাজিক বা গোষ্ঠী সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়সীমাকে একদিন বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার তৃতীয় পর্যায়ের সংক্রমণ রুখতে বার বার সবাইকে ঘরে থাকার জন্য প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ থেকে বাঁচতে ঘরবন্দি হয়ে থাকাই একমাত্র পথ বলে বার বার সতর্ক করছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী সহ বিশেষজ্ঞরা।

ফের তথ্য গোপন করোনা আক্রান্ত প্রৌঢ়ের ভাইয়ের, আইসোলেশনে ভর্তি বরানগরের বাসিন্দা

জ্বর নিয়েই ট্রেন করে একটানা অফিস, ভয়ে কাঁটা রাজ্য়ের করোনা আক্রান্তর সহকর্মীরা

রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ,সংক্রমিতের সংখ্যা বেড়ে ২২