MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • মরশুম পরিবর্তনের সময় ঠান্ডায় সর্দি-কাশির হাত থেকে বাঁচবেন কীভাবে? রইল সহজ কিছু ঘরোয়া টোটকা

মরশুম পরিবর্তনের সময় ঠান্ডায় সর্দি-কাশির হাত থেকে বাঁচবেন কীভাবে? রইল সহজ কিছু ঘরোয়া টোটকা

Winter Health Care Tips: খাতায় কলমে হিসেব বলছে এখন হেমন্তকাল। কিন্তু বাতাসে গরম ভাব এখনও কমেনি। মরশুম পরিবর্তনের এই সময়ে ঠান্ডা লেগে যাওয়ার হাত থেকে নিজেকে কীভাবে সুস্থ রাখবেন? জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 31 2025, 07:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আদা মধু সেবন
Image Credit : istock

আদা-মধু সেবন

মরশুম পরিবর্তন মানেই এই সময়ে অনেকেরই ঠান্ডা লেগে যায়। ফলে ছুটতে  হয় ডাক্তারের কাছে। কিন্তু ঘরোয়া  কিছু টোটকা মেনে চললেই তা হতে পারে আপনার শরীর ও স্বাস্থ্যের জন্য দারুন কার্যকরী। এই সিজন চেঞ্জের সময় ঠান্ডা লেগে যাওয়ার কবল থেকে বাঁচতে চাইলে নিয়মিত পান করুন মধু সহযোগে আদার রস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ২ চা চামচ আদার রসের সঙ্গে ২.৫ চা চামচ মধু মিশিয়ে সামান্য গরম করে দিনে তিন থেকে চারবার খেতে পারেন। এতে গলায় খুসখুস ভাব কমে এবং শরীর থাকে তরতাজা।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
তুলসী
Image Credit : Getty

তুলসী

শীতের শুরু হোক কিংবা সারাবছর। শরীর স্বাস্থ্য ভালো রাখতে তুলসী পাতা অনবদ্য ভূমিকা পালন করে। খোদ স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সর্দি-কাশিতে তুলসী পাতা চিবিয়ে খাওয়ার পরামর্শ দেন। এই সময়ে সকালের দিকে কয়েকটি কাঁচা তুলসী পাতা ও মধু এবং গোলমরিচ একসঙ্গে মিশিয়ে  চেবালে ভীষণ উপকার মেলে। সর্দি-কাশি এবং ঠান্ডা লাগার হাত থেকে রেহাই মেলে।  

Related Articles

Related image1
পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার ব্রেসলেট চুরির অভিযোগ, গেফতার অভিনেত্রী রূপা দত্ত
Related image2
২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কীনা জানবেন কীভাবে? নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন
35
হলুদ দুধ
Image Credit : istockphoto

হলুদ দুধ

শীতকালে নিয়ম করে গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে পান করলে সর্দি-কাশির উপশম হতে পারে। এছাড়াও আপনার ডায়েটে এই হলুদ দুধ রাখতে পারেন। এতে যেমন শরীর খারাপের হাত থেকে মুক্তি মেলে তেমনই শীতে ত্বকের রুক্ষতা দূর করে ত্বকের স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করবে। 

45
ভিটামিন সি সমৃদ্ধ ফল
Image Credit : social media

ভিটামিন সি সমৃদ্ধ ফল

মরশুম বদল এবং ঠান্ডায় সর্দি-কাশির হাত থেকে বাঁচতে এই সময় ঘরের লোকদের উচিত প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া। কারণ, লেবু, কমলালেবু, ব্রকলি এবং স্ট্রবেরির, আমলকির মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবং শরীরের নানা উপকার করে। 

55
গোলমরিচ
Image Credit : Asianet News

গোলমরিচ

গলা ব্যথা থেকে শুকনো কাশি, হালকা ঠান্ডা লেগে যাওয়ার হাত থেকে রক্ষা করে গোলমরিচ। এর স্বাস্থ্যগুণ জানলে অবাক হবেন। কারণ গোলমরিচে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন C ও A। খনিজ পদার্থ এবং পাইপারিন (piperine) নামক একটি বিশেষ উপাদান। এই উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমশক্তি উন্নত করতে, এবং শরীরের প্রদাহ ও ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি কমাতে সাহায্য করে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
স্বাস্থ্যের খবর
লাইফস্টাইলের খবর
মন ভালো করা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cardamom Water: খালি পেটে এলাচ ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন, জানুন কারণ
Recommended image2
Bone Health: শুধু দুধ খেলেই হবে না, হাড় মজবুত রাখতে এই ৫টি জিনিসও জরুরি
Recommended image3
Women's Health: মেয়েদের সুস্থ থাকতে এই খাবারগুলি ডায়েটে রাখতেই হবে, জানুন এক ক্লিকে
Recommended image4
রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোধ করতে পারে এই ৮টি খাবার, ডায়েটে রাখুন আজই
Recommended image5
গরমে হিট স্ট্রোক আটকাবে, স্বাদও ফাটাফাটি! দই দিয়ে বানান বিদেশের এই ৫ পদ
Related Stories
Recommended image1
পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার ব্রেসলেট চুরির অভিযোগ, গেফতার অভিনেত্রী রূপা দত্ত
Recommended image2
২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কীনা জানবেন কীভাবে? নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved