অনেকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দেয়। এবার যে আলু খাচ্ছেন তাতে ভেজার মেশানো নেই তা জানেন কী। কারণ আজকালকার দিনে শাকসবজির মধ্যে ক্ষতিকারক রাসায়নিক মেশানো হয়। তাই আজকের প্রতিবেদনে রইল আলুর মধ্যে কোন ভেজাল কিছু রয়েছে কিনা তা কিভাবে যাচাই করবেন সেই বিষয়।

বাজারের চকচকে বা অতিরিক্ত লালচে আলুতে কৃত্রিম রং বা কেমিক্যাল মেশানো থাকতে পারে। নিশ্চিত হতে আলু ধুয়ে দেখুন রং উঠে যাচ্ছে কি না, হাত দিয়ে ঘষে দেখুন, অথবা কেটে ভেতরের ও বাইরের রঙের পার্থক্য পরীক্ষা করুন। আসল আলুতে মাটির সোঁদা গন্ধ থাকে, কেমিক্যাল থাকলে উগ্র গন্ধ পাওয়া যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আলু কেনার সময় রং দেখে নিন। অথবা যে আলুটি কিনছেন সেটিকে জলে চুবিয়ে রাখুন। কারণ এতে ময়লা মাটি পরিষ্কার হয়ে যাবে। এরপর আলুর খোসা ছাড়িয়ে দু’ভাগ করে কেটে নিন। আলুর বাইরের স্তরের সঙ্গে ভিতরে স্তরে কোনরকমে পার্থক্য যদি থাকে না। আর যদি পার্থক্য থাকে তাহলে বুঝতে হবে সেই আলুতে ভেজাল মেশানো রয়েছে।

পাশাপাশি জল দিয়ে আলুর বিশুদ্ধতা যাচাই করতে পারবেন। এর জন্য এক বালতি জলে আলুগুলোকে চুবিয়ে রাখুন‌। এরপর আলুগুলো যদি আসল হয় তাহলে সেটাই জলে ডুবে যাবে। কিন্তু ভেজাল আলু হলে সেগুলো ভেসে উঠবে।

প্রাকৃতিক আলুর খোসা মূলত পাতলা হয়। সাধারণ পিলার দিয়ে তুলে ফেলা যায়। কিন্তু রাসায়নিক আলুর ক্ষেত্রে খোসাগুলো ভারি হয়। শক্ত হয়ে আলোর গায়ে এঁটে থাকে

আলুতে ভেজাল চেনার বিস্তারিত টিপস:

* রঙের পরীক্ষা (Rub-off Test): আলু ভালো করে ধোয়ার সময় যদি দেখেন আলুর গায়ের লাল বা সোনালী রং জলের সাথে উঠে আসছে, তবে বুঝবেন সেটি কৃত্রিম রং।

* গন্ধ শুঁকে দেখা (Smell Test): আসল আলুতে মাটির একটি স্বাভাবিক সোঁদা গন্ধ থাকে। অন্যদিকে, কেমিক্যাল বা রঙ মেশানো আলুতে একটি উগ্র রাসায়নিক বা কৃত্রিম গন্ধ পাওয়া যায়।

* কাটার পর পরীক্ষা: একটি আলু কেটে দেখুন। আসল আলুর ভেতরের ও বাইরের রং সাধারণত একই রকম বা কাছাকাছি হয়। ভেজাল আলুর খোসা এবং ভেতরের অংশে রঙের পার্থক্য স্পষ্ট দেখা যায়।

* জল বা ঘর্ষণের পরীক্ষা: একটি পাত্রে জল নিয়ে আলু ডুবিয়ে দেখুন। খুব হালকা বা প্লাস্টিকের মতো আলুর টুকরো জলের ওপর ভাসতে পারে। এছাড়া হাত দিয়ে একটু জোরে ঘষলে যদি রঙের আস্তরণ উঠে আসে, তবে তা ক্ষতিকর।