সময় বাঁচাতে অনেকেই ছুটির দিনে ২ দিনের রান্না একেবারে করে ফ্রিজে ঢুকিয়ে রাখেন। রোজ শুধু গরম করে খাওয়া। একে এখন 'Meal Prep' বলা হয়। সুবিধা অনেক, কিন্তু প্রশ্ন একটাই - এতে খাবারের পুষ্টিগুণ আদৌ থাকে কি? নাকি অজান্তেই শরীরে বিষ ঢুকছে?

সময় বাঁচাতে অনেকেই ছুটির দিনে ২ দিনের রান্না একেবারে করে ফ্রিজে ঢুকিয়ে রাখেন। রোজ শুধু গরম করে খাওয়া। একে এখন 'Meal Prep' বলা হয়। সুবিধা অনেক, কিন্তু প্রশ্ন একটাই - এতে খাবারের পুষ্টিগুণ আদৌ থাকে কি? নাকি অজান্তেই শরীরে বিষ ঢুকছে? পুষ্টিবিদদের মতে, রান্না করা খাবার ফ্রিজে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে ৩ থেকে ৪ দিন পর্যন্ত নিরাপদে খাওয়া যায়। তবে এটা খাবারের ধরনের ওপর নির্ভর করে। সাধারণত ভাত, ডাল, সবজি, মাছের ঝোল ২ দিন পর্যন্ত ভালো থাকে। মাংস বা ডিমের কারি ৩ দিন পর্যন্ত খাওয়া যায়। কিন্তু সেদ্ধ আলু, পনির বা দুধের তৈরি খাবার ১-২ দিনের বেশি রাখা উচিত নয়।

এবার আসা যাক পুষ্টির কথায়। হ্যাঁ, পুষ্টিগুণ কমে, তবে পুরোটা নষ্ট হয় না। রান্না করা খাবার যতবার গরম করবেন, ততবার ভিটামিন C, B12 এবং ফোলেট নষ্ট হতে থাকে। বিশেষ করে শাক-সবজি ২ দিন পর তার ৩০ থেকে ৪০ শতাংশ ভিটামিন হারিয়ে ফেলে। তবে ভাত, ডাল, মাংসের প্রোটিন ও কার্বোহাইড্রেট ২ দিনেও প্রায় একই থাকে, তাই এনার্জির জন্য সমস্যা হয় না।

পুষ্টির চেয়েও বড় ভয় হল ব্যাকটেরিয়া। রান্না করা খাবার ২ ঘণ্টার বেশি বাইরে থাকলেই তাতে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। ফ্রিজে রাখলেও যদি ঠিকমতো গরম না করেন, তাহলে ফুড পয়জনিং, ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে।

তাই যদি ২ দিনের খাবার রাখতেই হয়, তাহলে কিছু নিয়ম মানতে হবে। প্রথমত, ২ ঘণ্টা নিয়ম। রান্নার ২ ঘণ্টার মধ্যেই খাবার ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে ঢোকান। গরম খাবার কখনও ফ্রিজে ঢোকাবেন না। দ্বিতীয়ত, এক বড় পাত্রে না রেখে ছোট ছোট কৌটোয় ভাগ করে রাখুন। এতে বারবার পুরো খাবার গরম করতে হবে না। তৃতীয়ত, যে খাবারটা খাবেন, শুধু সেটুকুই একবার ভালো করে ফুটিয়ে গরম করুন। বারবার গরম-ঠান্ডা করলে ব্যাকটেরিয়া বাড়ে।

কিছু খাবার আছে যা ২ দিন রাখা একদমই উচিত নয়। যেমন আলু সেদ্ধ, ভাতের সঙ্গে পেঁয়াজ মেশানো খাবার, পালং শাক, চিকেন স্যালাড। এগুলো ১ দিনের বেশি রাখলে এতে থাকা নাইট্রেট বিষে পরিণত হতে পারে। শেষ কথা হল, ২ দিনের খাবার ফ্রিজে রাখা যেতেই পারে, এতে মহাভারত অশুদ্ধ হয় না। তবে টাটকা খাবারের মতো পুষ্টি কখনওই পাবেন না। চেষ্টা করুন ১ দিনের বেশি না রাখতে।