MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs NZ Series 2026: নয়া ইতিহাস গড়ার পথে বিরাট কোহলি, অপেক্ষা শুধুই একটি মাত্র ইনিংসের?

IND vs NZ Series 2026: নয়া ইতিহাস গড়ার পথে বিরাট কোহলি, অপেক্ষা শুধুই একটি মাত্র ইনিংসের?

IND vs NZ Series 2026: নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে একদিনের সিরিজ। 

2 Min read
Author : Subhankar Das
Published : Jan 05 2026, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কোহলির সামনে একটি দুর্দান্ত রেকর্ড গড়ার সুযোগ
Image Credit : Getty

কোহলির সামনে একটি দুর্দান্ত রেকর্ড গড়ার সুযোগ

ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে একদিনের সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজে বিরাট কোহলির সামনে একটি দুর্দান্ত রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যেই এই সিরিজের জন্য ঘোষিত দলে শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ ফিরেছেন। আসন্ন এই সিরিজে কোহলির সামনে প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ, কোহলি আরেকটি সেঞ্চুরি করলেই কিউইদের বিরুদ্ধে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সেওয়াগের রেকর্ড ভেঙে যাবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নয়া ইতিহাস লিখবেন বিরাট
Image Credit : Getty

নয়া ইতিহাস লিখবেন বিরাট

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেওয়াগের দখলে। আপাতত তাঁর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। দুজনেই ৬টি করে সেঞ্চুরি করেছেন। আসন্ন এই সিরিজে একটি সেঞ্চুরি করলেই সেওয়াগকে টপকে গিয়ে নয়া ইতিহাস লিখবেন বিরাট। 

Related Articles

Related image1
IND vs NZ Series 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরা এবং পান্ডিয়াকে বিশ্রাম?
Related image2
IND vs NZ Series 2026: সেঞ্চুরি করেও দলে নেই হার্দিক! কেন এমন অবাক করা সিদ্ধান্ত বিসিসিআই-এর?
35
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির দুর্দান্ত রেকর্ড
Image Credit : Getty

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির দুর্দান্ত রেকর্ড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ট্র্যাক রেকর্ড এমনিতেই দুর্দান্ত। ৩৩টি ম্যাচে তাঁর গড় ৫৫.৫৬ এবং মোট ১৬৫৭ রান করেছেন। যার মধ্যে আবার ৬টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরিও রয়েছে। কিউইদের বিরুদ্ধে কোহলির সর্বোচ্চ স্কোর ১৫৪ রান।

45
দুর্দান্ত ফর্মে কিং কোহলি
Image Credit : X/BCCI

দুর্দান্ত ফর্মে কিং কোহলি

উল্লেখ্য, বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট। 

55
 কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে বিসিসিআই
Image Credit : Facebook/Indian Cricket Team

কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে বিসিসিআই

এই সিরিজের জন্য ভারতীয় দলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে বিসিসিআই। অধিনায়ক শুভমান গিলের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। সেইসঙ্গে, চোট সারিয়ে সহ-অধিনায়ক হিসেবে স্কোয়াডে ফিরেছেন শ্রেয়স আইয়ার। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image2
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Recommended image3
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image4
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image5
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Related Stories
Recommended image1
IND vs NZ Series 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরা এবং পান্ডিয়াকে বিশ্রাম?
Recommended image2
IND vs NZ Series 2026: সেঞ্চুরি করেও দলে নেই হার্দিক! কেন এমন অবাক করা সিদ্ধান্ত বিসিসিআই-এর?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved