Pakistan PM Shehbaz Sharif: সম্প্রতি যে কোনও ধরনের খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পাচ্ছে ভারত। ব্যতিক্রম গুরুত্বহীন প্রতিযোগিতা হংকং সিক্সেস (Hong Kong Sixes 2026)। এই প্রতিযোগিতার ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এর জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড।

DID YOU
KNOW
?
বারবার হার পাকিস্তানের
সম্প্রতি যে কোনও খেলাতেই ভারতের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। এই কারণে এখন হংকং সিক্সেস পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Hong Kong Sixes 2026: ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক কোনও খেলাতেই জয় না পেয়ে শেষে হংকং সিক্সেসের মতো গুরুত্বহীন প্রতিযোগিতায় জয় নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পোস্টও করেন তিনি। পাক প্রধানমন্ত্রী লেখেন, ‘হংকং সিক্সেস ২০২৬-এর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত চার উইকেটে জয়ের জন্য আমাদের ছেলেদের অভিনন্দন। দারুণ ক্রিকেট ম্যাচ হয়েছে। একইসঙ্গে খেলোয়াড়দের প্রস্তুতি ও সহযোগিতার জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (PCB Chairman Mohsin Naqvi) এবং তাঁর দলকেও অভিনন্দন জানাই।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পরেই পাক প্রধানমন্ত্রীকে ট্রোল করা হচ্ছে।

পাক প্রধানমন্ত্রীকে ট্রোল আকাশ চোপড়ার

প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও (Aakash Chopra) পাক প্রধানমন্ত্রীকে ট্রোল করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন, 'আমরা ভারতকে হারিয়ে দিয়েছি, এ কথা বলার এত তাড়াহুড়ো যে তথ্য যাচাই করারও সময় পেলেন না! প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহির (UAE) কাছে হেরেছে পাকিস্তান। আর পাকিস্তানের ক্রিকেটের মান এখন কোথায় দাঁড়িয়েছে, সেটাও বোঝা যায় এই ঘটনা থেকে যে দেশের প্রধানমন্ত্রী হংকং সিক্সেস নিয়ে পোস্ট করছেন। সত্যিই!'

Scroll to load tweet…

৬ ওভারের ম্যাচে ভারতের হার

শুক্রবার হংকং সিক্সেস প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ছয় ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে ভারত। মাত্র ১১ বলে ঝোড়ো ৪০ রান করেন শশাঙ্ক সিং। জবাবে মাত্র ৩.৫ ওভারেই ৮৯ রানের লক্ষ্য তাড়া করে ফেলে পাকিস্তান। ১২ বলে ৪১ রান করেন খাজা নাফে। অধিনায়ক আব্বাস আফ্রিদি মাত্র ৮ বলে ৩৫ রান করে দলকে জেতান। চার উইকেটে জয় পায় পাকিস্তান। এই জয়েই এখন সান্ত্বনা খুঁজছেন পাক প্রধানমন্ত্রী। তিনি ভারতের বিরুদ্ধে এই সাফল্যকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।