Yuvraj Singh News: ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ক্রিকেটার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যুবরাজ সিংয়ের বড় ভূমিকা রয়েছে। এবার কোচ হিসেবে আরও বড় ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডারকে। আগামী মরসুমের আইপিএল-এ (IPL 2027) বড় দায়িত্ব পেতে চলেছেন যুবরাজ।

DID YOU
KNOW
?
সৌরভ-যুবরাজ জুটি
২০০৭ সালের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিংকে একসঙ্গে দেখা যাবে।

Delhi Capitals: আইপিএল-এর আগামী মরসুমে (IPL 2027) দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেতে চলেছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অলরাউন্ডারকে নতুন দায়িত্ব দিতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএল-এ (IPL 2026) দলের ব্যর্থতার পর দলের কোচিং স্টাফে রদবদল করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালসের এক কর্তা জানিয়েছেন, ‘দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে সম্পূর্ণ বদল হতে চলেছে। কারণ, চুক্তি অনুযায়ী ২০২৭-২৮ মরসুমে ম্যানেজমেন্টের দায়িত্ব নেবে জেএসডব্লু (JSW)। এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার জিএমআর (GMR) বেনুগোপাল রাও (Venugopal Rao), হেমাঙ্গ বাদানি (Hemang Badani) ও মুনাফ প্যাটেলকে (Munaf Patel) নিয়োগ করেছিল। এই ত্রয়ীকে এবার সরে যেতে হবে। নতুন সাপোর্ট স্টাফদের নিয়োগ করা হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দায়িত্ব নেবেন এবং যুবরাজ ব্যাটিং কোচ হিসেবে দলে যোগ দেবেন।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মেন্টর হিসেবে সফল যুবরাজ

ভারতের টেস্ট, ওডিআই দলের বর্তমান অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) মেন্টর হিসেবে কাজ করেছেন যুবরাজ। তিনি তরুণ তারকা অভিষেক শর্মারও (Abhishek Sharma) মেন্টর। শুবমান ও অভিষেকের ব্যাটিংয়ের উন্নতির ক্ষেত্রে যুবরাজের অবদান অনস্বীকার্য। ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও (Rishabh Pant) খারাপ ফর্মে থাকার সময় ছন্দ ফিরে পাওয়ার জন্য যুবরাজের কাছ থেকে সাহায্য চেয়েছেন। এই কারণেই যুবরাজকে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দিতে চলেছে দিল্লি ক্যাপিটালস। তবে এতদিন ব্যক্তিগতভাবে একাধিক ক্রিকেটারকে সাহায্য করলেও, কোনও দলের দায়িত্ব নেননি যুবরাজ। তিনি নতুন ভূমিকায় সফল হন কি না, সে বিষয়ে ক্রিকেট মহলের আগ্রহ থাকবে।

ফের সৌরভ-যুবরাজ জুটি

দিল্লি ক্যাপিটালস সূত্রে খবর, সৌরভই যুবরাজকে কোচিং স্টাফের সদস্য হিসেবে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। সৌরভের নেতৃত্বে ভারতীয় দলের হয়ে একের পর এক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন যুবরাজ। এবার কোচিংয়েও এই জুটি সাফল্য পাবে বলে আশায় দিল্লি ক্যাপিটালস শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।