জাতীয় দলের প্রধান কোচ মানোলো মার্কুয়েজ একইসঙ্গে এফসি গোয়ারও দায়িত্বে। ফলে মোহনবাগান সুপার জায়ান্টের বেশিরভাগ ফুটবলারের খেলার ধরনই তিনি জানেন। শুক্রবার এর সুবিধা পেল গোয়া।

শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিততে পারলে ১২ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে বাকি দলগুলির চেয়ে অনেকটাই এগিয়ে যেতে পারত মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু হেরে গিয়ে কিছুটা ধাক্কা খেল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন ১-২ গোলে হেরে যাওয়ায় ১২ ম্যাচ খেলে ২৬ পয়েন্টেই থাকলেন শুভাশিস বসু, বিশাল কাইথরা। ফলে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে গেল। ১২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি। ১২ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এফসি গোয়া। ফলে চলতি আইএসএল-এ শীর্ষস্থান দখলের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ব্রাইসনের জোড়া গোল

শুক্রবার ফতোরদা স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোল করে এগিয়ে যায় এফসি গোয়া। ব্রাইসন ডিউবেন ফার্নান্ডেজের শট টম আলড্রেডের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। সবুজ-মেরুন গোলকিপার বিশাল কোনও সুযোগই পাননি। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল এফসি গোয়া। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিমিত্রিওস পেট্রাটস। এরপর ৬৮ মিনিটে বোরহা হেরেরার ক্রস থেকে মাপা হেডে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন ব্রাইসন। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দিল। এদিনও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা বোরহা। তিনি দু'টি গোলেরই পাস বাড়ালেন।

জাতীয় দলের কোচের কাছে হার মনবীরদের

জাতীয় দলের প্রধান কোচ হওয়ার সুবাদে মনবীর সিং, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ানদের খেলার ধরন জানেন মানোলো মার্কুয়েজ। তিনি এরই সুবিধা নিয়ে এদিন নিজের দলকে জেতানোর কৌশল সাজান। সেই কৌশল কাজে লাগল। জাতীয় দলের কোচের কৌশলের কাছে হার মানল সবুজ-মেরুন ব্রিগেড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের নববর্ষের উপহার,' বিশেষ ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পিছিয়ে পড়েও শেষমুহূর্তে জোড়া গোল, নাটকীয় ম্যাচে জয় মোহনবাগান সুপার জায়ান্টের

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হার ১০ জনের মহামেডান স্পোর্টিংয়ের, লিগ টেবলে সবার শেষেই অবস্থান