IPL Smart Sunglass Ban:দুর্নীতি সতর্কতায় কোপ স্মার্ট সানগ্লাসে। আইপিএলে নতুন কড়া নিয়ম চালু করল বিসিসিআই। এবার থেকে স্মার্ট সানগ্লাস বা স্মার্ট গগলস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল BCCI। বোর্ডের দুর্নীতি দমন শাখা, এই নির্দেশিকা জারি করেছে।

IPL Smart Sunglass Ban: দুর্নীতি সতর্কতায় কোপ স্মার্ট সানগ্লাসে। আইপিএলে নতুন কড়া নিয়ম চালু করল বিসিসিআই। এবার থেকে আইপিএলে স্মার্ট সানগ্লাস বা স্মার্ট গগলস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল BCCI। বোর্ডের দুর্নীতি দমন ও নিরাপত্তা শাখা, অর্থাৎ অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (ASCU) এই নির্দেশিকা জারি করেছে। বিসিসিআই সূত্রে খবর, স্মার্ট সানগ্লাসে লাইভ স্ট্রিমিং, অডিও-ভিডিয়ো কলিং, টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণের মতো আধুনিক প্রযুক্তি থাকায় এগুলিকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। সেই কারণেই আইপিএলের নিয়ন্ত্রণমূলক জোন বা 'প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া' (PMOA)-এ এই ধরনের ডিভাইস রাখা বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রযুক্তির যুগে টুর্নামেন্টের সততা বজায় রাখতে এমন কড়া পদক্ষেপ ভবিষ্যতে আরও বাড়তে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নতুন নিয়মে কী কী নিষিদ্ধ

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের দিন ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের মোবাইল ফোন এবং স্মার্টওয়াচের সঙ্গে স্মার্ট সানগ্লাসও জমা রাখতে হবে। নির্দিষ্ট সিকিউরিটি লিয়াজোঁ অফিসারের কাছেই এই ডিভাইস জমা দিতে হবে বলে জানানো হয়েছে। গত ১৮ মে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে এই নির্দেশ পাঠানো হয়েছে। বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, স্মার্ট গ্লাসকে 'অডিও-ভিডিয়ো রেকর্ডিং ডিভাইস' এবং 'কমিউনিকেশন ডিভাইস'-এর আওতায় ধরা হচ্ছে। ফলে ড্রেসিংরুম, ডাগআউট, মাঠে এগুলি বহন করাও নিয়মভঙ্গ বলে গণ্য হবে। কোনও ব্যক্তি বা দল এই নিয়ম অমান্য করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছে বোর্ড।

কেন নিষেধাজ্ঞা

স্মার্ট সানগ্লাসে ক্যামেরা, মাইক ও ইন্টারনেট সুবিধা থাকায় গোপনে তথ্য আদানপ্রদান, লাইভ যোগাযোগ বা ভিডিও রেকর্ডিং সম্ভব। তাই ম্যাচ ফিক্সিং বা দুর্নীতির আশঙ্কায় আইপিএলে এই ডিভাইস নিষিদ্ধ করেছে বিসিসিআই। বিশেষজ্ঞরা বলছেন, মাঠ বা ড্রেসিংরুমের গোপন তথ্য বাইরে পাঠানো, টিমের কৌশল ফাঁস করা কিংবা বাইরের লোকের সঙ্গে গোপনে যোগাযোগ করার আশঙ্কা থেকেই স্মার্ট সানগ্লাস নিষিদ্ধ করেছে বিসিসিআই। এই ডিভাইসগুলিতে ক্যামেরা, মাইক ও ইন্টারনেট সুবিধা থাকায় ভিডিও রেকর্ডিং বা তথ্য আদানপ্রদানের অপব্যবহার হতে পারে বলে মনে করছে বোর্ড। তাই আইপিএলের মতো বড় টুর্নামেন্টে ম্যাচের সততা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী বলছে বিসিসিআই

বোর্ডের মতে, প্রযুক্তির অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্মার্ট গ্লাসের মাধ্যমে অবৈধ যোগাযোগ বা স্পট-ফিক্সিংয়ের মতো কার্যকলাপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই টুর্নামেন্টের স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতেই কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। চলতি আইপিএল ২০২৬ মরশুমের বাকি ম্যাচ এবং প্লে-অফেও এই নিয়ম কার্যকর থাকবে। পাশাপাশি দলগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন করে। PMOA প্রবেশপথে নিরাপত্তা তল্লাশিও আরও কঠোর করা হবে বলে জানা গিয়েছে।