বাবা হতে চলেছেন হোসেইন বোল্ট অন্তঃস্বত্ত্বা  বান্ধবীর ছবি শেয়ার করলেন বোল্ট সম্পর্কের কথা কয়েক মাস আগে জানান বোল্ট বোল্টের বান্ধীবও শেয়ার করলেন নিজের ছবি  


রিও অলিম্পিকে দৌড়ে একের পর এক সোনা জিতে রেকর্ড গড়েছিলেন জ্যামাইকার স্প্রিন্টার উসেইন বোল্ট। কিন্তু খ্যাতি যেমন তার কাছে এসেছে তেমনি বিতর্কও পিছু ছাড়েনি বোল্টের। এবার নতুন করে খবরের শিরোনামে পৃথিবীর দ্রুততম পুরুষ। বাবা হতে চলেছেন তিনি। নিজেই সেকথা জানিয়েছেন বোল্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

বান্ধবী বেনেটও নিজের তিনটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। লেখেন, "আমাদের সোনার শিশু খুব তাড়াতাড়ি আসছে।

"

View post on Instagram

কয়েকমাস আগেই মডেল কাসির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বোল্ট। যদিও গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন দুজনে। তবে এতদিন কাসির নাম প্রকাশ্যে আনেননি পৃথিবীর দ্রুততম পুরুষ। 

আরও পড়ুন: চোখে সানগ্লাস, হাতে বন্দুক, ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলেন দুই বোন

৩০ বছরের কাসি পেশায় মডেল। তাঁর বাস জামাইকাতে। অলিম্পিক বিজয়ী স্প্রিন্টারের থেকে বয়সে চার বছরের ছোট কাসি। তবে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২৮৪ হাজার। 

আরও পড়ুন: রীতি বদল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে, প্যারেডের আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাবেন মোদী

রিও অলিম্পিকের সময়ও বোল্টের সমর্থনে নিয়মিত ট্যুইটারে পোস্ট করতেন কাসি। অলিম্পিকে রেকর্ড গড়লেও এই সময়ে বিতর্কে জড়িয়েছিলেন বোল্ট। ভাইরাল হয়েছিল ব্রাজিলিয়ান তরুণীর সঙ্গে বোল্টের অন্তরঙ্গ মুহুর্তের ছবিও। এমনকি অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে না গিয়ে একাধিক তরুণীর সঙ্গে নাইট ক্লাবে নাচ-গান করতেও দেখা গিয়েছিল বোল্টকে

তবে সবকিছুকে স্বাভাবিক হিসেবেই দেখেছিলেন বোল্ট। তার ভাষায়, "আমাদের দেশে নারী-পুরুষের একাধিক সঙ্গী থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আর সেলিব্রিটি হিসেবে শুধু এক জন নারীর সঙ্গে থাকাটা ভীষণ কঠিন।"