Malda Money Recovery

Share this Video

Malda Money Recovery | মালদার মঙ্গলবাড়ি এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা। তিনটি ক্যাশ কাউন্টিং মেশিনে চলছে নগদ অর্থের গণনা। দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া থেকে ১,৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের মামলায় গ্রেপ্তার চার অভিযুক্তকে জেরা করে এই বিপুল নগদের হদিস পায় পুলিশ। তদন্তে নেমেছে স্পেশাল অপারেশন টিম, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। টাকার উৎস, কারবারের নেপথ্যের চক্র এবং এই অভিযানের সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

Related Video