Rohit Sharma Injury: আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পান রোহিত শর্মা। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচে রোহিত খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Rohit Sharma - আরবিসি-র বিরুদ্ধে চোট পেয়েছিলেন, পাঞ্জাব কিংস ম্যাচে খেলতে পারবেন রোহিত?
Ajker Bangla News Live: Rohit Sharma - আরবিসি-র বিরুদ্ধে চোট পেয়েছিলেন, পাঞ্জাব কিংস ম্যাচে খেলতে পারবেন রোহিত?

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে
Ajker Bangla News Live: Rohit Sharma - আরবিসি-র বিরুদ্ধে চোট পেয়েছিলেন, পাঞ্জাব কিংস ম্যাচে খেলতে পারবেন রোহিত?
Ajker Bangla News Live: Virat Kohli - লখনউয়ের বিরুদ্ধে আরসিবি-র ইমপ্যাক্ট-সাব বিরাট কোহলি! কারণ কী?
Royal Challengers Bengaluru vs Lucknow Super Giants: আইপিএল-এ (IPL 2026) ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে আরসিবি-র প্রথম একাদশে নেই বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে ইমপ্যাক্ট-সাব হিসেবে দলে রাখা হয়েছে।
Ajker Bangla News Live: TVS Norton - এবার ভারতে মিলবে TVS-র Norton Manx, ৬টা রং, দুর্দান্ত ফিচার, দাম কত?
নর্টন ম্যানক্স মোট ছয়টি রঙে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে অ্যাকোয়া গ্রিন, গ্লেসিয়ার ব্লু এবং সিলভারের মতো উজ্জ্বল শেড। গ্রে, কার্বন এবং ম্যাট্রিক্স ব্ল্যাকের মতো অন্যান্য বিকল্পগুলি আরও পরিচ্ছন্ন এবং সাধারণ একটি লুক দেয়।
Ajker Bangla News Live: MS Dhoni - কবে খেলতে পারবেন ধোনি? চূড়ান্ত তারিখ জানা যেতে পারে বৃহস্পতিবার
MS Dhoni Injury: চোটের জন্য চলতি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে এখনও কোনও ম্যাচে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তাঁর দলে ফেরার অপেক্ষায় সিএসকে সমর্থকরা। তবে ধোনিকে ছাড়াই জয় পাচ্ছে দল। ফলে সিএসকে ম্যানেজমেন্ট ধোনির চোট নিয়ে খুব বেশি চিন্তায় নেই।
Ajker Bangla News Live: Dakshineswar Sandhya Arati - বাড়ি বসে ফেসবুকে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের সন্ধ্যারতি, পেজ আর সময়টা জানুন
পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থক্ষেত্র এই দক্ষিণেশ্বরে রয়েছেন মা ভবতারিনী। বিখ্যাত এই কালী মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের মতো মনিষীদের নাম।
Ajker Bangla News Live: Ratna Chatterjee TMC Candidate Profile - সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি
Ratna Chatterjee TMC Candidate Profile:কেন্দ্র বদলে এবার বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্য়ায়। পার্থ-র অনুপস্থিতিতে এখানে তৃণমূলের বিজয় রথ এগিয়ে নিয়ে যেতে এবার রত্নাই দিদির ভরসার। দেখা যাক রত্না ঠিক কতটা ধনী, কত সম্পত্তি আছে তাঁর।
Ajker Bangla News Live: বাংলায় রাত্রিবাস-গভীর রাত পর্যন্ত মিটিং, বাংলা দখলে 'নীরব মিশনে' অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমগ্র সক্রিয়ভাবে যোগাযোগ রাখছেন। নির্বাচনের বাস্তব পরিস্থিতি বোঝার জন্য এবং ঘটনাস্থলে স্থানীয় সমস্যাগুলির সমাধান করার জন্য শাহ নীরবে ও নিবিড়ভাবে তৃণমূলস্তরের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের পাঁচটি বিভাগেই প্রচার চালাচ্ছেন এবং সেখানে রাতও কাটাচ্ছেন।
Ajker Bangla News Live: IPL 2026 - 'ক্যামেরন গ্রিনকে নিয়ে ভুল হয়েছে স্বীকার করাই ভালো,' কেকেআর-কে বার্তা সেহওয়াগের
Chennai Super Kings vs Kolkata Knight Riders: এবারের আইপিএল-এ (IPL 2026) লিগ টেবলে সবার শেষে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট পেয়েছে কেকেআর। চার ম্যাচে হেরে গিয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় পায়নি কেকেআর।
Ajker Bangla News Live: Heatwave Alert - ৪৮ ঘণ্টার মধ্যে খেলা শুরু, বাংলার এই শহর তীব্র তাপপ্রবাহে পুড়বে
গরম শুরু হয়ে গেছে, আর তার মেজাজটা মোটেও ভাল নয়। আগামী দু'দিনের মধ্যে ভারতের অনেক অংশে তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে চলেছে। যার ফলে বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে।
Ajker Bangla News Live: Maritime Security - সমুদ্রে জাহাজ সুরক্ষায় ভারত বদ্ধপরিকর, AZEC বৈঠকে কড়া বার্তা জয়শঙ্করের
Ajker Bangla News Live: 8th Pay Commission - ন্যূনতম মাইনে হোক ৬৯০০০ টাকা, বছরে বাড়ুক ৬ শতাংশ, কেন্দ্রের কাছে দাবি কর্মচারীদের
8th Pay Commission Big Update: অষ্টম বেতন কমিশনের সামনে পেশ করা দাবির সর্বশেষ সেটটি যদি গৃহীত হয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও ভাতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
Ajker Bangla News Live: PSL 2026 - 'আইপিএল-এ সুযোগ না পেলে তবেই কেউ পিএসএল-এ আসে,' বলে দিলেন পাকিস্তানেরই তারকা
PSL 2026: পাকিস্তানের (Pakistan) ক্রিকেট মহল থেকে বারবার দাবি করা হয়, আইপিএল-এর (IPL 2026) চেয়ে এগিয়ে পিএসএল। এবার একই সময়ে হচ্ছে এই দুই টি-২০ লিগ। ফলে বাস্তব পরিস্থিতি স্পষ্ট হয়ে যাচ্ছে। পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটারই বলছেন, আইপিএল-এর তুলনায় পিএসএল অনেক পিছিয়ে।
Ajker Bangla News Live: Gold Loan - ভারতের গোল্ড লোন বাজারে বাড়ছে ঝুঁকির ছায়া? সামনে এসেছে উদ্বেগজনক পরিসংখ্যান
Gold Loan: ভারতের গোল্ড লোন বাজারে, বিশেষ করে বড় এবং একাধিক ঋণগ্রহীতাদের মধ্যে খেলাপি হওয়ার হার বাড়ছে, যা ক্রেডিট ঝুঁকি বাড়িয়েছে। সোনার দাম কমে যাওয়ায় ঋণদাতারা সতর্ক হলেও, কম লোন-টু-ভ্যালু অনুপাত তাদের সুরক্ষা দিচ্ছে।
Ajker Bangla News Live: Lakshmir Bhandar Close - এই ছোট্ট ভুল করলেই বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার! সতর্ক করল নবান্ন
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে নবান্নের বড় সতর্কতা। জানা গিয়েছে একটা সামান্য ভুলেও বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও ব্যাঙ্ক ভ্যালিডেশন অত্যন্ত জরুরি। দেখে নিন কী কী চেক করবেন।
Ajker Bangla News Live: Mamata Banerjee - "আসুন আমরা নতুন ভোরের সূচনা করি! অত্যাচারের বদলা নিন" নববর্ষে মমতা
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার একটা ঐতিহ্য আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। সঙ্গে অবশ্য অনেক রাজ্যেরও নববর্ষ আছে। বাংলা হল সম্প্রীতি, সংহতি এবং সংস্কৃতির পীঠস্থান। আসুন, শান্তি-সম্প্রীতি-সংস্কৃতির বার্তা দিয়ে আমরা নতুন ভোরের সূচনা করি।"
Ajker Bangla News Live: মহিলা সংরক্ষণ বিল ও সীমানা পুনর্বিন্যাস নিয়ে INDIA জোট একসঙ্গে সিদ্ধান্ত নেবে, জানালেন ওমর
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন যে মহিলা সংরক্ষণ বিল এবং সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে INDIA জোট বৈঠকে বসবে। তাঁর অভিযোগ, জম্মু ও কাশ্মীরে এর আগের সীমানা পুনর্বিন্যাস বিজেপির সুবিধার জন্য করা হয়েছিল এবং নতুন বিলের উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
Ajker Bangla News Live: West Bengal Election - ভোটবঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ, কোন জেলায় কত কোম্পানি বাহিনী মোতায়েনের নির্দেশ কমিশনের
West Bengal Election: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটবঙ্গে এবার নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলো কমিশন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
Ajker Bangla News Live: Amit Shah On Gorkha - '৩ বার বৈঠক ডাকলেও মমতা যাননি', BJP সরকার হলেই গোর্খা সমস্যার সমাধানের প্রতিশ্রতি শাহের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি একবার ক্ষমতায় এলে দার্জিলিংয়ের গোর্খা সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবে। অতীতে হিংসাত্মক আন্দোলনের জেরে গোর্খা সম্প্রদায়ের নেতা ও কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করে নেবে।
Ajker Bangla News Live: কলকাতার চায়না টাউনে ম্যান্ডারিনে প্রচার, বাংলার ভোটে চিনাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেস (টিএমসি) কলকাতার চিনা সম্প্রদায়কে তুষ্ট করার চেষ্টা করছে। দলটি ম্যান্ডারিন ভাষায় সমর্থনের আবেদন জানিয়ে তাদের কাছে পৌঁছেছে। টিএমসি প্রার্থী জাভেদ খান চায়না টাউনে প্রচারকে জোরদার করতে ট্যাংরার দেওয়ালে ম্যান্ডারিন ভাষায় গ্রাফিতি এঁকেছেন।
Ajker Bangla News Live: BJP CM List - যোগী আদিত্যনাথ থেকে হিমন্ত বিশ্বশর্মা, সম্রাটের সিংহাসন প্রাপ্তির মাঝে জানুন দেশে বিজেপির মুখ্যমন্ত্রীদের
BJP CM List: দেশজুড়ে এখন গেরুয়া ঝড় চলছে। হরিয়ানা থেকে অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র,গুজরাট থেকে ছত্তিশগড়। দেশের বেশিরভাগ রাজ্য়েই এখন বিজেপির মুখ্যমন্ত্রীরা রয়েছেন। এক নজরে দেখে নিন দেশের বিভিন্ন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীদের।