সাংবাদিকদের মুখে হাসি ফোটালেন CM শুভেন্দু, পেনশন দ্বিগুণ থেকে পুজোয় সবাইকে ৩ হাজার টাকা

পুজোর আগেই রাজ্যের সাংবাদিকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেপ্টেম্বরের প্রথম দিনেই নবান্ন থেকে সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমা যোজনা এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য বড় অঙ্কের পেনশনের ঘোষণা করা হয়েছে।

Share this Video

পুজোর আগেই রাজ্যের সাংবাদিকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেপ্টেম্বরের প্রথম দিনেই নবান্ন থেকে সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমা যোজনা এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য বড় অঙ্কের পেনশনের ঘোষণা করা হয়েছে। এদিন সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের জন্য সরকারের একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে 'সাংবাদিক বন্ধুদের' উদ্দেশে শেষেও বিশেষ বার্তা দেন তিনি। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, যে সমস্ত সাংবাদিক স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিলেন না এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাও পাননি, তাঁরা এই নতুন স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আসতে পারবেন। পুজোর আগে সাংবাদিকদের জন্য সরকারের এই একগুচ্ছ ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। স্বাস্থ্য বিমা থেকে পেনশন-ঠিক কী কী ঘোষণা করা হল? দেখুন বিস্তারিত।

Related Video