MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো রাজবাড়ি, শহরে ফের বহুতল বিপর্যয়

সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো রাজবাড়ি, শহরে ফের বহুতল বিপর্যয়

Old Building Collapse News: ফের শহরে বাড়ি বিপর্যয়। দিনের ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটা বহুতল। ঘটনায়  হতাহতের কোনও খবর মেলেনি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 02 2025, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো রাজবাড়ি
Image Credit : Asianet News

ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো রাজবাড়ি

উত্তর কলকাতায় ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো রাজবাড়ি।  আহত ২ শিশু। জানা  গিয়েছে, আবারও ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি। এবার উত্তর কলকাতার মানিকতলা এলাকায়। শনিবার সকালে মানিকতলা মেন রোডের ধারে অবস্থিত একটি শতাব্দীপ্রাচীন দোতলা রাজবাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছে দুই শিশু, যাদের ESI হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আচমকাই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে
Image Credit : Asianet News

আচমকাই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল প্রায় ৬টা নাগাদ আচমকাই বাড়ির একটি অংশ ভেঙে পাশের একতলা বাড়ির উপর পড়ে যায়। সেই সঙ্গে একটি বড় চাঙর খসে পড়ে পাশে থাকা একটি বহুতলের কেয়ারটেকারের ঘরের উপর, যেখানে ওই দুই শিশু ঘুমিয়ে ছিল। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

Related Articles

Related image1
বাংলা সিনেমার ঝুলিতে জাতীয় পুরস্কার, 'ডিপ ফ্রিজ'-এ আপ্লুত আবির-তনুশ্রী
Related image2
অতিভারী বৃষ্টিতে জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অংশ, পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
35
কী কারণে ভাঙল বাড়ি?
Image Credit : Asianet News

কী কারণে ভাঙল বাড়ি?

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকতলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, টানা বর্ষণের জেরেই এই ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে বার বার পুরনো বাড়ি সারাইয়ের নোটিশ দেওয়ার পরও কর্তৃপক্ষের যে কোনও হেলদোল নেই এদিন বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ফের তার প্রমাণ মিলল। 

45
আগে থেকেই ‘বিপজ্জনক বাড়ি’ হিসেবে চিহ্নিত ছিল
Image Credit : Asianet News

আগে থেকেই ‘বিপজ্জনক বাড়ি’ হিসেবে চিহ্নিত ছিল

ঘটনাস্থলে উপস্থিত হন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডু। তিনি জানান, বাড়িটি বহু পুরনো একটি রাজবাড়ি, যা বসবাসের অযোগ্য বলে চিহ্নিত ছিল। কলকাতা পুরসভার পক্ষ থেকে বাড়িটিতে ‘বিপজ্জনক বাড়ি’ হিসেবে নোটিশও টানানো হয়েছিল। তবে শরিকি সমস্যা ও আইনি জটিলতার কারণে কোনও সুরাহা হয়নি। 

55
বহুতল বিপর্যয়ে আতঙ্ক
Image Credit : Asianet News

বহুতল বিপর্যয়ে আতঙ্ক

কাউন্সিলরের দাবি, বাড়িটির যে অংশ ভেঙে পড়েছে সেখানে কেউ বসবাস করতেন না। তবে স্থানীয়দের একাংশ জানিয়েছেন, বাড়িটির অন্য অংশে এখনো কিছু পরিবার বাস করছিলেন। বাড়ির হেলে পড়া অংশ এবং সম্পূর্ণ ধসে যাওয়া পেছনের অংশ দেখে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে সম্প্রতি টানা বৃষ্টির জেরে কলকাতায় পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৫ জুলাই থেকে ২৯ জুলাইয়ের মধ্যে শহরের নানা প্রান্তে অন্তত ৬টি বাড়ি ভেঙে পড়েছে। প্রতিটি ক্ষেত্রেই কলকাতা পুরসভার বিপজ্জনক বাড়ির তালিকায় নাম ছিল সেই বাড়িগুলোর।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Municipal Vote 2026: পুজোর পরই পুরসভা নির্বাচনের ঢাকে বাদ্যি? ভোট কবে হবে জানিয়ে দিলো কমিশন
Recommended image2
Durga Puja Holiday: শুভেন্দু সরকারের প্রথম দুর্গাপুজো! স্কুল-কলেজে বাড়ছে পুজোর ছুটি? কতদিন বন্ধ থাকবে স্কুল?
Recommended image3
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
Recommended image4
'ওঁদের যা ক্ষমতা আছে করুক'! ৫ ঘণ্টার জেরার পর ক্যামাক স্ট্রিট-কাণ্ডে তোপ অভিষেকের
Recommended image5
Election Preparation: পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কাল কমিশনের জরুরি বৈঠক, বিশেষ নজরে হাওড়া
Related Stories
Recommended image1
বাংলা সিনেমার ঝুলিতে জাতীয় পুরস্কার, 'ডিপ ফ্রিজ'-এ আপ্লুত আবির-তনুশ্রী
Recommended image2
অতিভারী বৃষ্টিতে জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অংশ, পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved