খাস কলকাতার লেক টাউনে এক ছাত্রীকে বাড়িতে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছেন।
আবারও রাজ্যে বেআব্রু হল নারী। এবার খাস কলকাতায়। ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগে এবার গ্রেফতার করা হল এক গৃহশিক্ষককে। এই ঘটনা ঘটেছে লেকটাউনে। অভিযুক্তকে রবিবারই আদালতে পেশ করা হয়েছে। ঘটনা ঘটেছে দিন চারেক আগে।

দিন চারেক আগেই গৃহশিক্ষক বাড়়িতে ডেকে নেন ছাত্রীকে। কিশোরীর অভিযোগ পড়ানোর আছিলায় মাস্টার মশায় তাঁর সঙ্গে সময় কাটাতে চেয়েছিল। এই সময়ই গৃহশিক্ষকই ছাত্রীকে একটি পানীয় দেয়। তা খাওয়ার পরই ছাত্রী অচেতন হয়ে যায়। ছাত্রীর অভিযোগ পানীয়তে মাদক জাতীয় কিছু মেশানো ছিল। ছাত্রীর অভিযোগ তাঁকে অচেতন অবস্থায় পেয়ে গৃহ শিক্ষক ধর্ষণ করেছিল। ছাত্রী আরও জানিয়েছে, জ্ঞান ফেরার পরে তিনি অসুস্থবোধ করেন। কিন্তু তা সত্ত্বেও একাই বাড়ি ফিরে যান। পরে অভিভাবকদের সব কিছু জানান. লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেটির ভিত্তিতেই গৃহশিক্ষকদের শনিবার গ্রেফতার করে পুলিশ।
রবিবার ধৃত শিক্ষককে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছএষ তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে আদালতে যাওয়ার পথেই অভিযুক্ত জানিয়েছেন, তিনি ছাত্রীর সঙ্গে কোনও অশালীন ব্যবহার করেননি। তাঁকে ফাঁসানো হয়েছে। পুলিশ জানিয়েছে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি বারুইপুরে কিশোরীকে খুন আর ধর্ষণের ঘটনা ঘটেছে। যা নিয়ে রীতিমত তোলপাড় হয় রাজ্য। এই ঘটনার রেশে গণপ্রহারেও মৃত্যু হয় এক তরুণের। অন্যদিকে পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্তের। তারই মধ্যে সামনে এলো লেকটাউনের ঘটনা। যদিও স্থানীয়দের কথায় এই ঘটনায় প্রথম থেকেই সক্রিয় পুলিশ।


