MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সুপ্রিম কোর্টে ফের হতাশ বাংলার সরকারি কর্মীরা! তাহলে কি পাল্লা ভারী হচ্ছে নবান্নের?

সুপ্রিম কোর্টে ফের হতাশ বাংলার সরকারি কর্মীরা! তাহলে কি পাল্লা ভারী হচ্ছে নবান্নের?

সোমবারও হল না। ফের জটে আটকে রইলেন রাজ্য সরকারি কর্মীরা। যত সময় এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া মহার্ঘ্য ভাতা মামলার জট যেন বেড়েই চলেছে। এই মামলা নিয়ে জলঘোলার শেষ নেই। আজও সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি। কিন্তু ফের ধাক্কা খেতে হল সরকারি কর্মীদের।

3 Min read
Author : Parna Sengupta
Published : Sep 01 2025, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গ ডিএ মামলা। আর এদিকে, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মরত এবং সরকারি পেনশনভোগীদের অপেক্ষা যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালতে আবারও একবার পিছিয়ে গেল মামলার শুনানি।

29
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন এই মামলার শুনানি ছিল। অন্যান্যবারের মতো এবারেও মামলাকারী সরকারি কর্মীরা আশাবাদী ছিলেন যে এবার হয়তো তাঁদের পক্ষে রায় দেবেন বিচারপতি। কিন্তু সে গুড়ে বালি। ফের একবার পিছিয়ে গেল মামলার শুনানি। অর্থাৎ আবারও নতুন দিনের অপেক্ষা করতে হবে সকলকে।

Related Articles

Related image1
DA মামলা পিছিয়ে যাওয়ার কারণ জানালেন বিকাশ ভট্টাচার্য, মহার্ঘ ভাতার জন্য কী হবে তাও বললেন
Related image2
DA Case Update: তুমুল চাপে রাজ্য! মমতা সরকারকে বাঁচাতে পারে একমাত্র বাংলার সরকারি কর্মীরা?
39
Image Credit : stockPhoto

সোমেও সুপ্রিম কোর্টে হল না মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে হাইভোল্টেজ ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। জানা যাচ্ছে, আগামী সোমবার এই মামলা বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে উঠবে। এই নিয়ে পরপর তিনবার শীর্ষ আদালতে পিছল মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা।

49
Image Credit : social media

ফের বাড়ল অপেক্ষা। ডিএ মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। সোমবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ওঠার কথা ছিল।

59
Image Credit : Asianet News

উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারি কর্মীদের আশা এবারে ১০০% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে আদালত। তবে দিন দিন তাঁদের অপেক্ষা সমানে বাড়ছে।

69
Image Credit : stockPhoto

প্রথমে ২৬শে অগাষ্ট মামলার শুনানি হবে কিনা তা নিয়ে ধন্দ ছিল। এর কারণ এদিনের শুনানিতে বেঞ্চের দ্বিতীয় বিচারপতির পরিবর্তন হয়েছে। প্রশান্ত মিশ্রর জায়গায় এসেছেন সন্দীপ মেহতা। যদিও তিনি এর আগে বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে ডিএ মামলা শুনেছিলেন। কিন্তু বিচারপতি মিশ্রর মতো মামলার খুঁটিনাটি সম্পর্কে তাঁর ধারণা কম। সেইজন্য নতুন করে এই মামলা আবারও একবার পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

79
Image Credit : stockPhoto

উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারি কর্মীদের আশা এবারে ১০০% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে আদালত। তবে দিন দিন তাঁদের অপেক্ষা সমানে বাড়ছে।

89
Image Credit : social media

দীর্ঘ ডিএ মামলা

এই বকেয়া ডিএ মামলা বিগত কয়েক বছর ধরে চলছে। সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ডেডলাইন ছিল ২৭ জুন। তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয়। সরকারি কর্মীরা আগেই জানিয়েছিলেন যে সরকার যদি ডিএ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে। এই বিষয়ে দুইটি অবমাননার মামলা করাও হয়েছিল।

99
Image Credit : social Media

আজ সেই ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু সেটা আবারও পিছিয়ে যায়। এহেন পরিস্থিতিতে নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন সরকারি আধিকারিকরা। আদৌ তাঁরা আর কোনওদিন বকেয়া ডিএ তাঁরা পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image2
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Recommended image3
মার্চের এই তারিখেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, কত দফায়?
Recommended image4
সবুজ সাথী প্রকল্পে ফের সাইকেল দেবে পশ্চিমবঙ্গ সরকার, কবে থেকে পাবেন? কীভাবে আবেদন?
Recommended image5
SIR-এ বাদ যাচ্ছে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম, আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Related Stories
Recommended image1
DA মামলা পিছিয়ে যাওয়ার কারণ জানালেন বিকাশ ভট্টাচার্য, মহার্ঘ ভাতার জন্য কী হবে তাও বললেন
Recommended image2
DA Case Update: তুমুল চাপে রাজ্য! মমতা সরকারকে বাঁচাতে পারে একমাত্র বাংলার সরকারি কর্মীরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved