12:01 AM (IST) Mar 11

Ajker Bangla News Live: Mamata Banerjee CV Ananda Bose Meet - ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই মমতা সোজা পৌঁছে গেলেন বিদায়ী রাজ্যপালের কাছে, সৌজন্য সাক্ষাৎ

Mamata Banerjee CV Ananda Bose Meet: আলিপুরের একটি অতিথিশালায় আপাতত রয়েছেন পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়েই তাঁর সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা থেকে ধর্না তুলে নিয়েই মমতা সোজা ছুটলেন সিভি আনন্দ বোসের কাছে। 

Read Full Story
11:02 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: Srijato Accident - দুর্ঘটনার কবলে কবি শ্রীজাতর গাড়ি! ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, এখন কেমন আছেন?

Srijato Accident: শ্রীজাতর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার মেদিনীপুরের একটি অনুষ্ঠানে যান কবি। সেখান থেকেই ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িকে সজোরে ধাক্কা মারে। তবে সেই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই গাড়িটি পুরো ভেঙেচুরে দুমড়ে মুচড়ে যায়।

Read Full Story
10:47 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: LPG Crisis - 'ঘরে ঘরে গ্যাস নিয়ে চিন্তার কারণ নেই', আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং

Energy Crisis: পশ্চিম এশিয়ার সংকটের মাঝেও ভারতে জ্বালানির কোনো অভাব হবে না, এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, বাড়ির রান্নার গ্যাস ও গাড়ির CNG সরবরাহ পুরোপুরি সুরক্ষিত এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Read Full Story
10:40 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: TMC Dharmatala Meeting - "ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়", হুঁশিয়ারি দিয়েই ধর্না তুলে নিলেন মমতা!

TMC Dharmatala Meeting: মমতার কথায়, “আমরা আশা রাখি যে, সুপ্রিম কোর্ট বিচারের সর্বোচ্চ প্রতিষ্ঠান। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির উপরেও আমাদের ভরসা এবং আস্থা রয়েছে। তাই আমাদের আবেদন থাকবে, প্রকৃত ভোটারদের নাম যেন কোনওভাবেই বাদ না যায়।"

Read Full Story
10:12 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: 'SIR VANISH'! ৫ বছর আগে স্মৃতি ফিরিয়ে ধর্না মঞ্চে রংতুলি হাতে মমতা বন্দ্যোপাধ্য়ায়

Mamata Banerjee's Painting: মঙ্গলবার ধর্নামঞ্চের এক দিকে ক্যানভাস নিয়ে ছবি আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চলা SIR প্রক্রিয়ার প্রতিবাদে ধর্না মঞ্চে বসেও সেই নিয়েই ছবি আঁলেন মমতা। ছবিতেই লিখেছেন, 'SIR VANISH'।

Read Full Story
10:09 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: Mamata Banerjee - "কাউকে কাউকে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে" ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ বার্তা মমতার

Mamata Banerjee: ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার, ধর্না তুলে নেন মমতা। তবে সেই ধর্নামঞ্চ থেকেই দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা।

Read Full Story
09:32 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: 'TMC হিন্দুদের ভয় দেখানোর জন্য আমাদের ব্যবহার করেছে', সংখ্যালঘু ব্যক্তির বিস্ফোরক Viral Video

viral video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির ভিডিও। যিনি ক্ষোভ উগরে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। তাঁর কথায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের জন্যই তাঁদের ব্যবহার করে।

Read Full Story
09:32 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: British Airways Cancels Flight - দীর্ঘ হচ্ছে যুদ্ধ! বছরের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব বিমান বাতিল ব্রিটিশ এয়ারওয়েজের

British Airways Cancels Flight: মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে তাড়াতাড়ি থামছে না, তা পরিষ্কার হয়ে গেল। দোহা,আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের একাধিক শহরে উড়ান বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ। আবু ধাবির সব বানিজ্যিক বিমান চলতি বছরের পরের সময় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

Read Full Story
08:51 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: Narendra Modi - নরেন্দ্র মোদীর ব্রিগেড ব়্যালি কতটা নিরাপদ? মাটির তলা পরীক্ষা করতে চায় SPG

Narendra Modi Brigade rally: শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড। আর সেই কারণে শুরু হয়েছিল মঞ্চ তৈরির কাজ। কিন্তু মোদীর নিরাপত্তায় কোনও ঘাটতি রাখতে চায় না, এসপিজি। আর সেই কারণেই খোলা হল মঞ্চ।

Read Full Story
07:29 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: Fact Check - বাহারাইনে মোসাদের হয়ে চরবৃত্তি? ভারতীয় গুপ্তচর গ্রেফতারের খবর নিয়ে কী জানাল কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়, ইজরায়েলের গোয়েন্দা সংস্থা 'মোসাদ'-এর হয়ে কাজ করা এক ভারতীয় গুপ্তচরকে বাহারাইনে গ্রেফতার করা হয়েছে। ভারত সরকার এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। PIB-র ফ্যাক্ট চেক টিম জানিয়েছে, এই খবর পুরোপুরি ভুয়ো এবং ভিত্তিহীন।

Read Full Story
07:12 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: Iran-US War - 'আরও কঠিন হবে'! হরমুজ প্রণালী নিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

Hormuz Strait: হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করলে ফল ভালো হবে না, ইরানকে সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন কিছু হলে ইরানের ওপর ভয়ঙ্কর হামলা চালানো হবে। আমেরিকা ইরান যুদ্ধের আজ ১৫ দিন।

Read Full Story
06:40 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: SIR-এ ঝুলে থাকা ৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত! অভিষেকের মন্তব্যের প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের

TMC Vs ECI: নির্বাচন কমিশনের রাজ্য সফরের সময়ই ধর্মতলায় SIR ইস্যুতে ধর্না দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়ে ৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত নিয়ে মন্তব্য করেছেন অভিষেক। পাল্টা জবাব জ্ঞানেশ কুমারের।

Read Full Story
05:31 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: কবে থেকে কার্যকর Eighth pay commission? জানুন ১ম বেতন কমিশনে কত টাকা বেতন পেতেন সরকারি কর্মীরা

Pay commission: অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার। কবে থেকে কার্যকর হবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। একই সঙ্গে জেনে নিন ১ম থেকে সপ্তম বেতন কমিশনের অধীনে কত টাকা বেতন পেতেন- দেখুন তারই হিসেব।

Read Full Story
04:35 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: T20 বিশ্বকালের ট্রফি নিয়ে হনুমান মন্দিরে কেন? প্রশ্ন করতেই TMCর কীর্তিকে ধুয়ে দিলেন পূজারী

Cricket Controversy: T20 বিশ্বকাপ ট্রফি নিয়ে হনুমান মন্দিরে যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল সাংসদ কীর্তি আজাদের সমালোচনার জবাবে মন্দিরের মহন্ত ঈশ্বরদাস মহারাজ বলেছেন, বিশ্বাস ব্যক্তিগত বিষয়, যারা বোঝে না তারাই প্রশ্ন তোলে।

Read Full Story
04:15 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: Mojtaba Khamenei - আলি খামেনেইর মতই কট্টোপন্থী মোজতাবা? জানুন ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত জীবন

Mojtaba Khamenei Personal Life: ব্যক্তিগত জীবনে কেমন প্রায়াত আলি খামেনেইর পুত্র মোজতাবা খামেনেই? তাঁর হাতেই ইরানের রাজপাট। ইরানের জনগণের কথায় তিনি আলি খামেনেইর মতই কট্টোরপন্থী মুসলিম শাসক।

Read Full Story
03:45 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: LPG Cylinder - যুদ্ধের আবহে ভারতে এলপিজি গ্যাস সঙ্কট! বুকিংয়ের সময়সীমা আরও বৃদ্ধি কেন্দ্র সরকারের

Domestic LPG Cylinder Booking rules: দেশজুড়ে গ্যাস দাম বৃদ্ধির পাশাপাশি এবার আরও বাড়ল গ্যাস বুকিংয়ের সময়সীমা। কেন্দ্রের তরফে আরও বাড়ানো হল গ্যাস বুকিংয়ের সময়। কতদিন বাড়ল সময়? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
03:34 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: DA Case - বকেয়া 25% মহার্ঘ ভাতা কারা পাবেন আর পাবেন না? রাজ্যের হিসেবে উদ্বেগ এই সরকারি কর্মীদের

DA Case Update: কারা কারা DA পাবে আরপাবে না তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি সুপ্রিম কোর্টে যেপ্রাপকদের একটি তালিকা আদালতে জমা দিয়েছে। তাতেই উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে।

Read Full Story
02:38 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: Team India 131 crore Cash Prize - বিশ্বকাপ জেতায় সূর্যদের ১৩১ কোটি নগদ অর্থের পুরস্কার বোর্ডের, কারা কারা পাচ্ছেন এই বিপুল টাকা

Team India 131 crore Cash Prize: দেশের মাটিতে টি-২০ ফর্ম্যাটের বিশ্বজয়কে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করা হল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বকাপজয়ী ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে মোট ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার

Read Full Story
12:35 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: এবার অনলাইনে বুক করুন সার্কিট হাউস, যোগী সরকারের উদ্যোগে স্বচ্ছতা আর সুবিধা দুটোই

উত্তরপ্রদেশ সরকার রাজ্যের সার্কিট হাউস ও গেস্ট হাউস বুকিং-এর প্রক্রিয়া এবার পুরোপুরি অনলাইন করে দিল। এখন থেকে রাজ্যের ২১টি সার্কিট হাউস এবং ৩৩৪টি গেস্ট হাউসের ঘর ডিজিটাল পোর্টালের মাধ্যমে বুক করা যাবে। সাধারণ মানুষও সহজে এই সুবিধা পাবেন।

Read Full Story
12:21 PM (IST) Mar 10

Ajker Bangla News Live: Gold Price Today Kolkata - বিয়ের মরশুমে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today Kolkata: মঙ্গলবারে কাঁচা সোনার দাম কিছুটা কমলেও বেড়েছে গহণার সোনার দাম। ১০ মার্চ কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story