MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ডিএ-র বাম্পার ধামাকা! বকেয়া মিলতে পারে ৬ লক্ষ টাকা! গ্রুপ এ থেকে ডি কর্মীদের কার পকেটে কত টাকা?

ডিএ-র বাম্পার ধামাকা! বকেয়া মিলতে পারে ৬ লক্ষ টাকা! গ্রুপ এ থেকে ডি কর্মীদের কার পকেটে কত টাকা?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ২৫% বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গ্রুপ এ থেকে গ্রুপ ডি কর্মীরা কে কত টাকা পাবেন? জিপিএফ নাকি নগদ টাকা—কীভাবে মিলবে এই বকেয়া? বিস্তারিত হিসাব ও কিস্তির তারিখ জানতে পড়ুন এই প্রতিবেদন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 17 2026, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Social Media

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, ২০০৯ সালের রোপা (ROPA) কাঠামো অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মার্চ মাস থেকেই দেওয়া শুরু হবে।

29
Image Credit : Asianet News

সরকারের এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মী, শিক্ষক এবং পেনশনভোগীদের মধ্যে খুশির হাওয়া বইলেও, অনেকের মনেই প্রশ্ন—ঠিক কত টাকা হাতে পাবেন তাঁরা?

Related Articles

Related image1
DA Announces: ভোটের নির্ঘণ্ট প্রকাশের ৫৫ মিনিট আগেই মহার্ঘ ভাতা ঘোষণা মমতার, জানুন কারা কারা পাবেন
Related image2
DA Announce: বকেয়া ডিএ এই মাস থেকেই দেওয়া হবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
39
Image Credit : Facebook

এক হিসাব অনুযায়ী, এই ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর ফলে কর্মীরা একটি মোটা অঙ্কের টাকা পেতে চলেছেন। হিসাবটি নিচে দেওয়া হলো:

49
Image Credit : stockPhoto

গ্রুপ-ডি কর্মী: একজন সাধারণ গ্রুপ-ডি কর্মী আনুমানিক ১ থেকে দেড় লক্ষ টাকা পেতে পারেন। তবে যাঁরা সর্বনিম্ন বেতনভোগী গ্রুপ-ডি কর্মী, তাঁদের ক্ষেত্রে এই বকেয়া অর্থের পরিমাণ ৪ লক্ষ টাকার বেশিও হতে পারে। এমনকি মাসে ৭-৮ হাজার টাকা পেনশন পাওয়া গ্রুপ-ডি কর্মীরাও প্রায় ১ লক্ষ টাকা বকেয়া পাবেন।

59
Image Credit : stockPhoto

গ্রুপ-সি কর্মী: গ্রুপ-সি ভুক্ত কর্মচারীরা প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। কিছু ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে চাকরির ভিত্তিতে এই অংক ৬ লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে। অবসরপ্রাপ্ত গ্রুপ-সি কর্মীরা (যাঁদের পেনশন ১০ হাজার টাকা) প্রায় ২ লক্ষ টাকা বকেয়া পাবেন।

69
Image Credit : social media

গ্রুপ-এ কর্মী: উচ্চপদস্থ গ্রুপ-এ কর্মীরা হাতে পেতে পারেন প্রায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা।

79
Image Credit : stockPhoto

টাকা পাওয়ার নিয়ম ও সময়সীমা: অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বকেয়া টাকা দুটি সমান কিস্তিতে দেওয়া হবে—প্রথম কিস্তি মার্চ ২০২৬-এ এবং দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর ২০২৬-এ। তবে টাকা পাওয়ার পদ্ধতিতে ভিন্নতা রয়েছে।

89
Image Credit : Asianet News

গ্রুপ এ, বি এবং সি কর্মীদের বকেয়া সরাসরি তাঁদের জিপিএফ (GPF) অ্যাকাউন্টে জমা হবে এবং এটি পরবর্তী ২৪ মাস তোলা যাবে না। অন্যদিকে, গ্রুপ-ডি কর্মীদের জন্য বড় স্বস্তি হলো, তাঁদের বকেয়া টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদে (Cash) জমা দেওয়া হবে।

99
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি এই বকেয়া নির্ধারণের বিষয়টি পর্যবেক্ষণ করছে। মূলত ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের বকেয়া এই প্রথম দফায় মেটানো হচ্ছে। সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের পর এই প্রাপ্তি একটি ঐতিহাসিক জয় হিসেবেই দেখা হচ্ছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: ডিএ-র বাম্পার ধামাকা! বকেয়া মিলতে পারে ৬ লক্ষ টাকা! গ্রুপ এ থেকে ডি কর্মীদের কার পকেটে কত টাকা?
Recommended image2
Mamata Banerjee: 'এটা অ্যান্টি-বাঙালি মানসিকতা', মুখ্যসচিব থেকে পুলিশ কমিশনার, বদল নিয়ে সরব মমতা
Recommended image3
News Round UP: বাম-বিজেপির ভোটের প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে বিস্ফোরক গাভাসকর, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image4
Mamata vs Suvendu: 'ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারলে সূর্য পশ্চিম দিকে উঠবে', শুভেন্দুকে আগাম হুঁশিয়ারি TMC-র ব্রাত্যর
Recommended image5
Now Playing
Suvendu Adhikari: কমিশনের কড়া দাওয়াই! কী বললেন শুভেন্দু? তোলপাড় রাজ্য রাজনীতি!
Related Stories
Recommended image1
DA Announces: ভোটের নির্ঘণ্ট প্রকাশের ৫৫ মিনিট আগেই মহার্ঘ ভাতা ঘোষণা মমতার, জানুন কারা কারা পাবেন
Recommended image2
DA Announce: বকেয়া ডিএ এই মাস থেকেই দেওয়া হবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved