09:36 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Brahmaputra River - ৪০০ ফুট গভীর খাত বুকে নিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র, জানুন এই নদীর ৫টি চমকপ্রদ তথ্য

Brahmaputra River: ভারতের গভীরতম নদী ব্রহ্মপুত্র। তিব্বতে যার নাম ইয়ারলুং সাংপো। অরুণাচলের গর্জে এর গভীরতা ৪০০ ফুট। ভূমিকম্প, বন্যা আর রহস্যে ভরা এই নদী।

Read Full Story
09:21 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Kangana vs Saurav - 'জীবন থেকে শেখা উচিৎ কঙ্গনার', কটাক্ষের জবাবে বললেন সৌরভ দাস

বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত তাঁকে 'বেকার' ও 'ছাত্র' বলে কটাক্ষ করার পর, পাল্টা জবাব দিলেন ককরোচ জনতা পার্টির (CJP) মুখপাত্র সৌরভ দাস। তিনি বলেন, কঙ্গনার নিজের জীবন দিয়ে শেখা উচিৎ।

Read Full Story
08:45 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:পশ্চিম এশিয়ার সংকট নিয়ে মোদীর বৈঠক, জ্বালানি সুরক্ষা ও নাবিকদের নিরাপত্তায় জোর দেওয়ার নির্দেশ

পশ্চিম এশিয়ার সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS)-র চতুর্থ বৈঠক হল। জ্বালানি ও সারের জোগান স্বাভাবিক রাখা এবং সংকটপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে।

Read Full Story
08:19 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Lakshmi Yojana - ফুলে ফেঁপে উঠবে মহিলাদের ভাণ্ডার! বিজেপি সরকার এবার থেকে বছরে দেবে ৩০ হাজার টাকা

Lakshmi Yojana: মহিলাদের জন্য বড় সুখবর! দিল্লি লক্ষ্মী যোজনায় বছরে মিলবে ৩০ হাজার টাকা। কারা আবেদন করতে পারবেন, কারা বাদ পড়বেন— জেনে নিন সমস্ত শর্ত ও যোগ্যতা বিস্তারিত।

Read Full Story
07:36 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:প্রিয়াঙ্কা গান্ধীকে খোলা চিঠি ২১৫ শিক্ষাবীদের, ভি কামাকোটিতে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলায় নিন্দার ঝড়

পরীক্ষা সংক্রান্ত নতুন টাস্ক ফোর্সের সদস্য আইআইটি মাদ্রাসের পরিচালক ভি কামাকোঠিকে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে কটাক্ষ করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁকে খোলা চিঠি লিখেছিলেন দেশের ২১৫ শিক্ষাবীদ।

Read Full Story
06:54 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Patanjali Insurance - ঘি, সাবান ও মধুর পর এবার বিমাও বিক্রি করবে রামদেবের পতঞ্জলি!

আপনি পতঞ্জলির টুথপেস্ট, ফেসওয়াশ বা ঘি কিনেছেন। খুব শীঘ্রই পতঞ্জলির বিমা পলিসিও কিনবেন। বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ এফএমসিজি (FMCG) এবং আয়ুর্বেদের গণ্ডি পেরিয়ে তাদের ব্যবসার পরিধি বাড়াতে সবচেয়ে বড় পদক্ষেপটি নিয়েছে। ভারতের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা 'আইআরডিএআই' (IRDAI) পতঞ্জলি কর্তৃক 'ম্যাগমা জেনারেল ইনস্যুরেন্স' অধিগ্রহণের বিষয়টি অনুমোদন করেছে।

Read Full Story
06:37 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Ration Card - রাজ্যে চালু হচ্ছে স্মার্ট রেশন ব্যবস্থা, খুলে যাবে ব্লক হওয়া রেশন কার্ড? জানুন নতুন নিয়ম

Ration Card: আগস্ট থেকেই রাজ্যে চালু হচ্ছে ‘স্মার্ট’ রেশন ব্যবস্থা, সম্পূর্ণ পেপারলেস পদ্ধতিতে। আধার যাচাই থেকে চালের বরাদ্দ বৃদ্ধি— কী কী বদল আসছে, জেনে নিন বিস্তারিত।

Read Full Story
05:59 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Vande Mataram - ‘বন্দে মাতরম’ নিয়ে বড় সিদ্ধান্ত, লোকসভায় পাস সংশোধনী বিল—কী শাস্তি হতে পারে?

'বন্দে মাতরম'-কে অপমান করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার লক্ষ্যে বুধবার সংসদে একটি বিল পাস হয়েছে। সংক্ষিপ্ত আলোচনার পর হট্টগোলের মধ্যেই লোকসভায় এই বিলটি পাস হয়। 'প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬' (জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল)-টি এর আগের দিনই রাজ্যসভায় পাস হয়েছিল।

Read Full Story
05:53 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Priyanka Gandhi - কল্যাণকে তৃণমূলের দল ভাঙার ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিলেন প্রিয়াঙ্কা, কী কী কথা হল

বৃহস্পতিবার সংসদের মকর দ্বারের বাইরে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা হয়। দুই দলের রাজনৈতিক সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা চলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন প্রতিবাদ করছিলেন।

Read Full Story
05:30 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Haridwar Dramatic Rescue - ভেসে যাচ্ছিলেন গঙ্গায়, শেষ মুহূর্তে 'দেবদূত' হয়ে রক্ষা জওয়ানের, Viral Video

Haridwar Dramatic Rescue: গঙ্গার স্রোতে ভেসে যাচ্ছিলেন ভক্ত। মৃত্যুর হাতছানি যখন এক হাত দূরে, ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভূত হলেন উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। হরিদ্বারের ঘাটের এই গায়ে কাঁটা দেওয়া ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Read Full Story
05:28 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Census 2026 - এবার জনগণনায় অনলাইনে দিতে হবে ৩৪টি প্রশ্নের উত্তর, না দিলে কী হবে? জানুন এক ক্লিকে

Census 2026: ১ আগস্ট থেকে শুরু দেশের প্রথম ডিজিটাল জনগণনা। বাড়ির সঙ্গে হাঁড়ি, গাড়ি, ইন্টারনেট থেকে শৌচালয়ের তথ্যও দিতে হবে। কীভাবে করবেন স্ব-শুমার, জেনে নিন বিস্তারিত।

Read Full Story
05:21 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:ভারতের সীমান্ত লাগোয়া ঘাঁটিতে ১২টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন চিনের, চিন্তা বাড়ল নয়াদিল্লির?

বাণিজ্যিক উপগ্রহের ছবিতে দেখা গেছে যে, ভারত সীমান্তের বিপরীতে অবস্থিত দুটি বিমানঘাঁটিতে চিন তাদের অন্তত ১২টি অত্যাধুনিক জে-২০ (J-20) স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে 'লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল' (এলএসি) বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানগুলোর এটি অন্যতম বৃহত্তম সমাবেশ।

Read Full Story
04:41 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Parliament Session - একদিকে বিল নিয়ে আলোচনা, অন্যদিকে মোদীর নেতৃত্বে হাই-ভোল্টেজ বৈঠক সংসদে

ছাত্র বিক্ষোভে পুলিশি পদক্ষেপের অভিযোগ ঘিরে উত্তাল সংসদ। এরই মধ্যে পাবলিক এগজামিনেশন বিল নিয়ে রাজ্যসভায় আলোচনার আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। বৈঠকে হাজির রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

Read Full Story
04:40 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Kolkata Taxi Driver - ৮০-তেও থামেনি লড়াই, পেটের দায়ে রোজ ১৬ ঘণ্টা ট্যাক্সি চালান কলকাতার এই বৃদ্ধ

৮০ বছর বয়স। এই বয়সেও রোজ ভোর ৬টায় ভাড়ার ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েন রবীন্দ্রনাথ সরকার। কলকাতার ব্যস্ত রাস্তায় প্রায় ১৬ ঘণ্টা গাড়ি চালিয়ে যখন বাড়ি ফেরেন, তখন রাত ১০টা বা ১১টা। এভাবেই চলছে তাঁর জীবন সংগ্রাম।
Read Full Story
04:21 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Priyanka Gandhi - অমিত শাহকে সংসদে চাই, ছাত্র বিক্ষোভে পুলিশি জুলুম নিয়ে সরব প্রিয়াঙ্কা

ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলো বিক্ষোভ দেখায়। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি দাবি করেন। অন্য সাংসদরাও তাঁর জবাবদিহি চান, কারণ দিল্লি পুলিশ তাঁরই মন্ত্রকের অধীন।
Read Full Story
04:08 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Mamata vs Ritabrata - TMCP-র প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের মমতা-ঋতব্রত সংঘাত, মেয়ো রোড নিয়ে দড়ি টানাটানি শুরু

Mamata vs Ritabrata:২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের সংঘাতে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল। পুলিশের অনুমতি চেয়ে আবেদন, মেয়ো রোড নিয়েও বাড়ছে জল্পনা। বিস্তারিত জানুন।

Read Full Story
03:56 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:'ধর্ষণ ও যৌনাঙ্গ বিকৃতি', যুদ্ধাস্ত্র হিসেবে যৌন নির্যাতনকে যেভাবে ব্যবহার করে রাশিয়া

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনীয় বন্দিদের বিরুদ্ধে রাশিয়া যৌন হিংসাকে একটি সুপরিকল্পিত ‘যুদ্ধের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে। ভুক্তভোগীদের মধ্যে সেনা ও অসামরিক নাগরিক উভয়ই রয়েছেন। তাঁরা ধর্ষণ এবং যৌনাঙ্গ বিকৃত করার মতো ঘটনার অভিযোগ করেছেন।

Read Full Story
02:34 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Indian Hockey Team - হকি বিশ্বকাপে গেরুয়া জার্সিতে নামছে টিম ইন্ডিয়া, পোশাকের রঙ বদল নিয়ে বিতর্ক

Indian Hockey Team ভারতীয় হকিতে রঙ বদল। এতদিনের চেনা 'ম্যান ইন ব্লু' বা নীল জার্সি ছেড়ে এবার নতুন রূপে বিশ্বমঞ্চে নামতে চলেছে ভারতের পুরুষ ও মহিলা হকি দল। আসন্ন FIH হকি বিশ্বকাপে ভারতীয় হকি জাতীয় দলকে দেখা যাবে তেরঙার প্রথম রঙ, গেরুয়া জার্সিতে।

Read Full Story
01:51 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:Ajinkya Rahane Net Worth - মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, জানুন অজিঙ্ক রাহানের সম্পদের পরিমাণ

ভারতীয় ক্রিকেট দলের (টিম ইন্ডিয়া) অন্যতম তারকা ব্যাটসম্যান ক্রিকেটার অজিঙ্ক রাহানে সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। বৃহস্পতিবার একটি আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি তাঁর অবসরের ঘোষণা করেন। ব্যাট হাতে ক্রিকেট মাঠে আলোড়ন সৃষ্টিকারী রাহানে আয়ের দিক থেকেও এগিয়ে আছেন।

Read Full Story
01:46 PM (IST) Jul 30

Ajker Bangla Live News:শেখ হাসিনা পতনের আন্দোলনের দুই শরিকের সংঘর্ষ! এনসিপি নেতাদের উপর বিএনপির হামলার অভিযোগ

এনসিপির অভিযোগ, বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরাই এই হামলার সঙ্গে যুক্ত। হামলায় দলের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

Read Full Story