2026 West Bengal Legislative Assembly Election: রাত পোহালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১৫২ আসনে ভোটগ্রহণ করা হবে। ভোটের আগে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন। তাঁদের ভোট গুরুত্বপূর্ণ হতে পারে।
KNOW
West Bengal Elections 2026: 'জয় শ্রী রাম!' গত কয়েক দিন ধরে বিভিন্ন রেল স্টেশন, বাস স্ট্যান্ড বা জনবহুল বাজারে ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের মুখে এই স্লোগানই এখন সবচেয়ে চড়া। রাজ্য সরকার পরিবর্তনের ডাক দিয়ে নিজেদের গন্তব্যে ফিরছেন তাঁরা। তবে আগের পরিস্থিতি এখন অতীত। ভোটমুখী বাংলায় গত দু’দিন ধরে উত্তরবঙ্গের ছবিটা আমূল বদলে গিয়েছে। শিলিগুড়ি, কোচবিহার বা জলপাইগুড়ির রেল স্টেশন ও বাস স্ট্যান্ডগুলিতে এখন ঘরে ফেরা শ্রমিকদের ভিড়। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভ ও অভিমান উগরে দিচ্ছেন তাঁরা। ইভিএম-এ (EVM) এই ক্ষোভের বহিঃপ্রকাশ হলে তা শাসক দলের পক্ষে ক্ষতিকর হতে পারে। রাজনৈতিক মহলে এখন এই আলোচনাই চলছে।
পরিযায়ী শ্রমিকে ঠাসা বাস
বুধবার বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) প্রথম দফার ভোটের আগের দিন দেখা গেল এক চমকপ্রদ দৃশ্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (NBSTC) এক বাসের সামনে-পিছনে 'পুলিশ' লেখা স্টিকার লাগানো থাকলেও, ভিতরে তিল ধারণের জায়গা নেই। এমনকী বাসের ছাদে, যেখানে মালপত্র থাকার কথা, সেখানেও প্রাণের ঝুঁকি নিয়ে বাদুড়ঝোলা হয়ে ফিরছেন শত শত মানুষ। শিলিগুড়ি থেকে ধূপগুড়ি হয়ে কোচবিহার ও আলিপুরদুয়ারের পথে রওনা দেওয়া এই শ্রমিকদের মুখে শুধুই 'জয় শ্রী রাম' ধ্বনি। তাঁদের শরীরী ভাষা আর স্লোগান স্পষ্ট করে দিচ্ছে, একটাই লক্ষ্য বর্তমান সরকারকে উৎখাত করা।
সমস্যা সত্ত্বেও বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন শুধুমাত্র নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে। ভোটমুখী বঙ্গে স্পেশাল কিছু ট্রেন দেওয়া হলেও, পরিযায়ী শ্রমিকদের সংখ্যাটা এতটাই বেশি যে বাধ্য হয়ে বেশিরভাগ সংখ্যক শ্রমিকেরা বাড়ি ফিরছেন নিজেদের পকেটের টাকা খরচ করে। কেউ উড়ানে, কেউ ট্রেনে তো কেউ আবার বাসেই বাড়ি ফিরছেন। সবার চোখে-মুখে স্পষ্ট, সরকার বদল করতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


