Dilip Ghosh: নন্দীগ্রামে প্রার্থীই হলেন না মমতা! হারার ভয়ে? দিলীপ ঘোষ দিলেন কোন বড় ইঙ্গিত?

Dilip Ghosh: নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা ঘিরে দিলীপ ঘোষের বিস্ফোরক কটাক্ষ! মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রার্থী নির্বাচন, বিজেপির প্রস্তুতি, জুনপুটের DRDO ও কলকাতার গণেশ পুজো নিয়ে কী বললেন বিজেপি নেতা?

Share this Video

Dilip Ghosh: নন্দীগ্রাম উপনির্বাচনে মমতার প্রার্থী ঘোষণা, দিলীপের কটাক্ষে বাড়ল রাজনৈতিক উত্তাপ

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন ঘিরে বাংলার রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। রবিবার কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সেই সিদ্ধান্ত নিয়ে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ দাবি করেন, যাদের ভোটে হারার আশঙ্কা থাকে, তারা অনেক সময় আগে প্রার্থী ঘোষণা করে প্রচারের সুযোগ নিতে চান। তৃণমূলের ‘আসল-নকল’ বিতর্ক নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন তিনি।

বিজেপির প্রার্থী বাছাই প্রসঙ্গে দিলীপের বক্তব্য, বিজেপি সাংগঠনিক নিয়ম মেনেই উপনির্বাচনের প্রার্থী ঠিক করবে। একইসঙ্গে নন্দীগ্রামে বিজেপি জিতবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

তৃণমূলকে আক্রমণ করে দিলীপ ঘোষের একাধিক মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। নন্দীগ্রাম উপনির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ঘোষণা এবং তার পরেই দিলীপ ঘোষের পাল্টা আক্রমণ বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

নন্দীগ্রামের পাশাপাশি জুনপুটে DRDO প্রকল্প এবং কলকাতায় গণেশ পুজো নিয়েও এদিন নিজের মতামত জানিয়েছেন দিলীপ ঘোষ।

Related Video