10:46 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Delhi Protest - সোমাবারও উত্তাল হবে দিল্লি? রাহুলের সুপ্রিম কোর্ট অভিযানের ডাক, অভিজিতের রাস্তায় নামার হুংশিয়ারি

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছিল বিরোধীরা। কিন্তু পুলিশি ধরপাকড়ের পর এবার ১২ অক্টোবর সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিল কংগ্রেস। এদিকে আটক হওয়ার পর ছাড়া পেয়েই ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন সিজেপি নেতা অভিজিৎ দীপক।

Read Full Story
10:17 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Abhijit Dipke - কী করে অভিজিৎ দিপকেকে ঠাকুমার মৃত্যুসংবাদ দিয়েছিল পুলিশ? দেখুন সেই ভিডিও

Viral Video: কীভাবে অভিজিৎ দীপকেকে তাঁর ঠাকুমার মৃত্যুর খবর জানাল দিল্লি পুলিশ? ভাইরাল ভিডিয়োয় দেখা গেল সেই মুহূর্ত। দেখুন পুরো ভিডিয়ো।

Read Full Story
09:34 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Suvendu Adhikari - 'জাহাজবাড়ি করবেন না'! নন্দীগ্রামে হাসিরানিকে পাশে বসিয়ে কাকে নিশানা করেন শুভেন্দু

নন্দীগ্রামে উপনির্বাচনে জয়ের অনুষ্ঠানে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ষষ্ঠীর দিনে তিনি নন্দীগ্রামে থাকবেন বলেও জানিয়েছেন।

Read Full Story
09:33 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Riyadh Airport - রিয়াধ বিমানবন্দরে হুথি হামলায় হত ১২, জখম ১১ ভারতীয়-সহ ৩০০

Riyadh Airport Attack: সৌদি আরবের (Saudi Arabia) সঙ্গে ইয়েমেনের (Yemen) সামরিক লড়াই ক্রমশঃ ভয়াবহ চেহারা নিচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াধের (Riyadh) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে (King Khalid International Airport) বড় হামলা চালাল হুথি (Houthis) গোষ্ঠী। এই হামলায় বেশ কয়েকজন ভারতীয় জখম হয়েছেন। ফলে সৌদি আরবে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Read Full Story
09:27 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Tilak Varma Runout - এ কী, এ কী! তিলক ভর্মার রান আউট দেখে তাজ্জব সবাই, দেখুন ভিডিও

Tilak Varma Run Out: ইন্দোরে আজব রান আউট দেখে হাসির রোল। 'ব্রেন ফেড' মূহূর্তের শিকার হয়ে ভারতের তারকা ব্যাটার তিলক বর্মা রান আউট হলেন।রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে যে কাণ্ডটি ঘটালেন তিলক বর্মা,তা দেখে তাজ্জব পুরো ক্রিকেটবিশ্ব।

Read Full Story
08:37 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Nepal Flood - নেপালে হড়পা বানে ভেসে যাওয়া ৩৬ জন উদ্ধার, ভূমিধসের কারণ খুঁজতে উড়লো ড্রোন

নেপালের গোর্খা জেলায় বুড়ি গণ্ডকী নদীতে ভয়াবহ হড়পা বান। এখনও পর্যন্ত এক বিদেশি নাগরিক-সহ ৩৬ জনকে উদ্ধার করেছে নেপাল সেনা। তবে ভূমিধসের জেরে এখনও নিখোঁজ ৫ জন।

Read Full Story
08:34 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Ranji Trophy 2026-27 - ফের নির্বাচকদের বার্তা, রঞ্জি ট্রফিতে ৪ উইকেট শামির

Mohammed Shami: দীর্ঘদিন ধরে জাতীয় দলে জায়গা না পেলেও, রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে চলেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এই পেসার এবারের রঞ্জি ট্রফিতেও বাংলার প্রথম ম্যাচেই ফের নিজেকে প্রমাণ করলেন। তারপরেও জাতীয় দলের দরজা খুলবে কি না, তা স্পষ্ট নয়।

Read Full Story
07:44 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: CJP Vs Delhi Police - জনপথে কেন ধর্নার অনুমতি নয়? অবশেষে কারণ জানাল দিল্লি পুলিশ

Delhi Police: জনপথে ধর্নার অনুমতি না দেওয়া এবং সিজেপি নেতা অভিজিৎ দীপককে আটক করা নিয়ে এবার মুখ খুলল দিল্লি পুলিশ। ডিসিপি নেহা যাদব জানিয়েছেন, আগের বিক্ষোভগুলোতে ভাঙচুর ও পাথর ছোড়ার ইতিহাস থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read Full Story
07:15 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: UP Congress - গোষ্ঠী কোন্দলে 'বেআব্রু' কংগ্রেস, অজয় রাইয়ের অফিসে হাতাহাতি নেতা-কর্মীদের

উত্তরপ্রদেশে নতুন রাজ্য সভাপতি আরাধনা মিশ্র-মোনার দায়িত্ব নেওয়ার আগেই লখনউয়ে প্রাক্তন সভাপতি অজয় রাইয়ের অফিসে কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল যখন সংগঠন মজবুত করতে চাইছে, ঠিক তখনই এই ঘটনা ঘটল।

Read Full Story
07:12 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Asian Games 2026 - এশিয়ান গেমসে রেকর্ড পদক ভারতের, অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন মোদী

Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথমবার এই গেমসে ৮৫ পদক জিতেছে ভারত। এবার পদক তালিকায় উপরের দিকে শেষ করেছে ভারত। সারা দেশ ক্রীড়াবিদদের এই সাফল্যে খুশি। ভবিষ্যতে আরও সাফল্যের আশায় সারা দেশ।

Read Full Story
06:54 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: NIA Arrest - জঙ্গি সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১, জামাতের শাখা সংগঠনের সদস্য ধৃত

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-র এক শাখা সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে আরও একজনকে গ্রেফতার করল এনআইএ। ধৃতের কাছ থেকে বেশ কিছু ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে।

Read Full Story
06:18 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Central Grant - পুজোর আগেই রাজ্যে কেন্দ্র থেকে এলো ২০০০ টাকা, স্বস্তির মুখে এই প্রকল্পে যুক্তরা

jal jivan mission: জল জীবন মিশনের ২০০০ কোটি টাকার বকেয়া অনুদান রাজ্যকে দিল কেন্দ্রীয় সরকার। জলকর নিয়ে চুক্তি সইয়ের পরেই আসছে আটকে থাকা অর্থ। পুজোর মুখে স্বস্তিতে ঠিকাদাররা। জেনে নিন বিস্তারিত।

Read Full Story
05:52 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: বিমানের ভিতর পাওয়ার ব্যাঙ্কে আগুন! আতঙ্কে যাত্রীরা, জরুরি অবতরণ ইন্ডিগোর ফ্লাইটের

দিল্লি থেকে চেন্নাইগামী বিমানে বিপত্তি। যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে ধোঁয়া বের হতে শুরু করতেই আতঙ্ক ছড়ায় কেবিনে। পরিস্থিতি সামাল দিতে হায়দরাবাদে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। ঘটনার একটি আতঙ্কজনক ভিডিও সামনে এসেছে। রবিবার দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে ঘটে এই ঘটনা।

Read Full Story
05:06 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, মৃত অন্তত ১০৯, নিখোঁজ ১১৬-র বেশি

আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা উল্টে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১৬ জনেরও বেশি। মৃতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) রবিবার এই তথ্য জানিয়েছে। প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল।

Read Full Story
05:03 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: UNHRC Concerns - দিল্লির বিক্ষোভ নিয়ে রাষ্ট্রসংঘের উদ্বেগ, কড়া প্রতিক্রিয়া দিল বিদেশ মন্ত্রক

দিল্লিতে সিজেপি-র বিক্ষোভ ঘিরে ধরপাকড় নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের উদ্বেগ খারিজ করল ভারতের বিদেশ মন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দেশের আইন মেনেই পুলিশ পদক্ষেপ করেছে।

Read Full Story
04:44 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Pakistan - খাইবার পাখতুনখাওয়ায় জারি জরুরি অবস্থা, উৎখাত করা হল ইমরানের দলের সরকারকে

Pakistan News: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa) বরাবরই সংবেদনশীল অঞ্চল। এই অঞ্চলে গোলমাল, অশান্তি, হামলা লেগেই থাকে। এখানেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (Pakistan Tehreek-e-Insaf) শেষ সরকার ছিল। সেই সরকারকে উৎখাত করল পাকিস্তান সরকার। জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Read Full Story
04:18 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Annapurna Yojana - অন্নপূর্ণা যোজনায় বঞ্চিতদের জন্য বড় সিদ্ধান্ত, ১৭ অক্টোবরের মধ্যে মিলবে ৩০০০ টাকা

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? পুজোর মাস অক্টোবরে ৩০০০ টাকা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাকি যোগ্য উপভোক্তারা কবে টাকা পাবেন, জেনে নিন বিস্তারিত।

Read Full Story
03:19 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: India vs New Zealand - ভারতের সঙ্গে ক্রীড়া-সম্পর্কের শতবর্ষ, বিশেষ ওডিআই জার্সি নিউজিল্যান্ডের

India vs New Zealand Series: কয়েকদিন পরেই শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। এবার ভারত-নিউজিল্যান্ড ক্রীড়া-সম্পর্কের শতবর্ষ। সে কথা মাথায় রেখে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজে বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড দল।

Read Full Story
03:12 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Jantar Mantar Protest - রবিবারও লাগাতার আন্দোলন দিল্লিতে! হুঁশিয়ারি দিলেন অভিজিৎ ডিপকে, মাকে ধাক্কা মেরে পুলিশ ঢোকার অভিযোগ তুললেন রাঠি

Jantar Mantar Protest: সিজেপি, এসএফআই, এআইওয়াইএফ এবং এআইএসএফ সমর্থকরা ফের প্রতিবাদ দেখাতে শুরু করেন রবিবার। কনট প্লেসের সামনে সিজেপি এবং বেশ কিছু ছাত্র সংগঠনের সমর্থকরা হাজির হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর বিক্ষেভকারীদের চ্যাংদোলা করে এবং টেনেহিঁচড়ে প্রিজ়ন ভ্যানে তোলে পুলিশ।

Read Full Story
02:53 PM (IST) Oct 11

Ajker Bangla Live News: Thoothukudi Road Accident - বাইককে পিষে দিল গাড়ি! এরপরেও যেভাবে প্রাণে বাঁচলেন ব্যক্তি, ভাইরাল ভিডিয়ো

Thoothukudi Road Accident: একেই বোধহয় বলে, রাখে হরি মারে কে! একেবারে কপাল ছুঁয়ে চলে গেল মৃত্যু। চোখের পলকেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা! রাস্তার ধারে বসেছিলেন এক ব্যক্তি। পাশে রাখা ছিল তাঁর মোটরবাইক। এরপর যা ঘটল চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না।

Read Full Story