MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • BJP News: বিজেপিতে 'ব্রাত্য'দিলীপ ঘোষ! ডাকই পেলেন না অমিত শাহের বৈঠকে

BJP News: বিজেপিতে 'ব্রাত্য'দিলীপ ঘোষ! ডাকই পেলেন না অমিত শাহের বৈঠকে

দুই দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত থাকবেন এই রাজ্যে। দিলীপ ঘোষ ডাকই পেলেন না 'শাহী' বৈঠকে।

2 Min read
Author : Saborni Mitra
Published : May 31 2025, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
কোনঠাসা দিলীপ ঘোষ
Image Credit : ANI

কোনঠাসা দিলীপ ঘোষ

আরও কোনঠাসা হয়ে পড়েছেন বিজেপি নেতা দিলীাপ ঘোষ। বিজেপির একাধিক বৈঠকে তিনি ব্রাত্য। কিন্তু এবার ডাক পেলেন না অমিত শাহের বৈঠকেও। তেমনই বলছে একটি সূত্র।

212
অমিত শাহের বঙ্গে সফর
Image Credit : ANI

অমিত শাহের বঙ্গে সফর

দুই দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত থাকবেন এই রাজ্যে। একাধিক কর্মসূচি রয়েছে। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মসূচিও রয়েছে।

Related Articles

Related image1
Coronavirus: করোনা সংক্রমণ ঠেকাতে পুরনো টিকা কতটা কার্যকরী? রইল বিশেষজ্ঞদের মতামত
Related image2
পৈশাচিক! টপটপ করে রক্ত ঝরছে, এমনই কাটা মুণ্ড হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যুবক
312
অমিত শাহের কর্মসূচি
Image Credit : ANI

অমিত শাহের কর্মসূচি

সরকারি অনুষ্ঠান রয়েছে। নেতাজি ইন্ডোরে সাংগঠনির সভা রয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ। কিন্তু অমিত - বৈঠকে ডান পাননি রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ।

412
ব্রাত্য দিলীপ
Image Credit : Asianet News

ব্রাত্য দিলীপ

অমিত শাহ বিজেপির চাণক্য হিসেবেই পরিচিত। রাজ্যে এলেও দেখা করার ডাকটুকু পর্যন্ত পাননি দিলীপ ঘোষ। তাতেই রীতিমত 'অভিমানী' দিলীপ। যদিও মুখে তিনি বলছেন অন্য কথা।

512
দিলীপ উবাচ
Image Credit : Asianet News

দিলীপ উবাচ

দিলীপ ঘোষ জানিয়েছেন, 'বড় নেতারা না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান-সম্মান আছে। তারা যাদের ডাকেন তারাই যায়। আমি প্রয়োজনে যাই। আমার প্রয়োজন হয় না। আমি নিজে সংগঠনের কাজ করি। প্রয়োজনে ডাকে, বলেন কী করতে হবে। আমরা তা পালন করি।'

612
সভাপতি দিলীপ
Image Credit : Asianet News

সভাপতি দিলীপ

দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি যখন সভাপতি ছিলেন, তখন ডাক পেতেন। যখন গিয়েছিলেন। এখন অন্যরা দায়িত্বে আছে। তবে দিলীপ জানিছেন, 'আমরা কার্যকর্তারা বৈঠকে থাকব'। অর্থাৎ আলাদা ডাক নয়, দলীয় বৈঠকেই উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ।

712
দলীয় শৃঙ্খলা
Image Credit : Asianet News

দলীয় শৃঙ্খলা

দিলীপ বিজেপির দলীয় শৃঙ্খলার কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'আমাদের দলের একটা শৃঙ্খলা আছে। যে বৈঠকে-অনুষ্ঠানে যেতে বলা হয়। সেখানেই কর্মীরা যায় । নেতারা কোথায় থাকবেন, সেটা দল ঠিক করে দেয়। আমরা সেই মত মেনে চলি, ওটাকেই শৃঙ্খলা বলি।'

812
অভিমান হয়!
Image Credit : Asianet News

অভিমান হয়!

আগে মোদী বঙ্গ সপরে এসেছিলেন। এবার অমিত শাহ- কোন সভাতেই ডাক পাননি দিলীপ ঘোষ। দিল্লির শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে ডাক না পাওয়ায় অভিমান হয় কিনা জানতে চাইলে তিনি পাল্টা সংবাদ মাধ্যমের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন কীসের অভিমান? তারপরই তিনি দলীয় শৃঙ্খলার কথা বলেন।

912
অমিত শাহের ঘাঁটি
Image Credit : Asianet News

অমিত শাহের ঘাঁটি

অমিত শাহ কলকাতায় এলে রাজারহাট-নিউটাউনে একটি ঝাঁ চকচকে বিলাসবহুল হোটেলে ওঠেন। এবারও তিনি থাকবেন সেখানে। এই হোটেলের দূরত্ব দিলীপের বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার। কিন্তু তাও একবারও মুখোমুখি দেখা হবে না বিজেপির চাণক্যের সঙ্গে।

1012
বিজেপিতে কোনঠাসা
Image Credit : Asianet News

বিজেপিতে কোনঠাসা

বিজেপিতে দিনে দিনে কোনঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। দলের বৈঠকের পাশাপাশি দিল্লি থেকে আসা নেতাদের বৈঠকেও ব্রাত্য হচ্ছেন দিলীপ।

1112
২০২৬-এ কোনঠাসা হবেন!
Image Credit : Asianet News

২০২৬-এ কোনঠাসা হবেন!

আগামী বছর ভোট। বিজেপির যা পরিস্থিতি তাতে দিনে দিনে কোনঠাসা হয়ে পড়ছেন দিলীপ ঘোষ। তেমনই মনে করছেন রাজ্য বিজেপির দিলীপ ঘনিষ্টরা।

1212
দল ছাড়বেন দিলীপ?
Image Credit : Asianet News

দল ছাড়বেন দিলীপ?

এই পরিস্থিতিতে দিলীপের দল ছাড়ার জল্পনা তুঙ্গে। যদিও দিলীপ ঘোষ আগেই দল বদলের জল্পনা বাতিল করে দিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি বিজেপিতেই থেকে যাবেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
'১৫ বছর তৃণমূলকে ভোট দিলাম ঘর পেলাম না!' Banglar Bari প্রকল্পে দুর্নীতির অভিযোগ
Recommended image2
প্রতিশ্রুতির বাজেটে আয়ের দিশা কই? রাজ্যের মাথায় ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা
Recommended image3
Weather Update: বিদায়কালে শীতের কামড় বঙ্গে, সপ্তাহ শেষে কনকনে ঠান্ডার পূর্বাভাস
Recommended image4
Ajker Bangla News Live: Jupiter Is Smaller - বৃহস্পতি আমাদের ধারণার চেয়েও ছোট! পাঠ্যবই বদলাতে হতে পারে
Recommended image5
১০ বছর ধরে চলা DA মামলায় কী ভাবে জয় পেল সরকারি কর্মীরা? ছবিতে দেখুন মামলার টাইমলাইন
Related Stories
Recommended image1
Coronavirus: করোনা সংক্রমণ ঠেকাতে পুরনো টিকা কতটা কার্যকরী? রইল বিশেষজ্ঞদের মতামত
Recommended image2
পৈশাচিক! টপটপ করে রক্ত ঝরছে, এমনই কাটা মুণ্ড হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যুবক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved