MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ, মঙ্গলবার থেকেই দক্ষিণের একাধিক জেলায় হাওয়া বদল

বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ, মঙ্গলবার থেকেই দক্ষিণের একাধিক জেলায় হাওয়া বদল

Kolkata Weather Alerts: সাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 18 2025, 08:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ১২ ঘন্টার মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের ২২ অগাস্ট শুক্রবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

রাজ্যের প্রায় সব জেলাতেই কোন কোন অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বইতে পারে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

Related Articles

Related image1
ভিনরাজ্যে বাঙালি হেনস্থায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ঘোষণা নতুন প্রকল্পের
Related image2
জনগণের টাকায় কীভাবে দুর্গোপুজোয় অনুদান? হাইকোর্টে ফের দায়ের জনস্বার্থ মামলা
35
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। সোম এবং মঙ্গলবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের পাঁচ জেলায়। বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি। শনিবার রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

45
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি। মঙ্গল ও বুধবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা বাতাস। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে জেলায়।

55
 ভারী বৃষ্টির সতর্কা
Image Credit : Getty

ভারী বৃষ্টির সতর্কা

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি। রবিবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Related Stories
Recommended image1
ভিনরাজ্যে বাঙালি হেনস্থায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ঘোষণা নতুন প্রকল্পের
Recommended image2
জনগণের টাকায় কীভাবে দুর্গোপুজোয় অনুদান? হাইকোর্টে ফের দায়ের জনস্বার্থ মামলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved