10:56 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:Winter Storm In USA - 'বরফ যুগের' মতো ঠান্ডা, প্রবল শীতকালীন ঝড়ের মুখে আমেরিকার ৪০টি রাজ্য

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৭০-২৩০ মিলিয়ন মানুষ এই পরিস্থিতির দ্বারা প্রভাবিত হতে পারে। ১২টিরও বেশি রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Read Full Story
10:41 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ - ঈশান কিষান-সূর্যকুমার যাদবের দাপটে অনায়াস জয় ভারতের

India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারতীয় দল। ফলে টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে গতবারের চ্যাম্পিয়নরা তৈরি।

Read Full Story
09:54 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:Mahindra Thar ROXX STAR - রক স্টাইলে নতুন Thar লঞ্চ করল মাহিন্দ্রা, দাম আর ফিচার জানুন

Mahindra Thar Roxx Star Edition তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ডিজেল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম ১৬.৮৫ লক্ষ (এক্স-শোরুম)।

Read Full Story
09:20 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:আবার রেকর্ড হার্দিক হান্ডিয়ার, এবার বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেলেন তিনি

ভারতের হয়ে সবচেয়ে বেশি টি-২০ ম্যাচ খেলা দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেটার হলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়েছেন।

Read Full Story
09:11 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ - টসে জিতে ফিল্ডিং ব্যুমেরাং, ভারতের টার্গেট ২০৯

India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। শুক্রবার রায়পুরে (Raipur) সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে। এই ম্যাচ জিততে পারলে সিরিজ জয়ের পথে এগিয়ে যাবে ভারতীয় দল।

Read Full Story
08:04 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:'সুদখোর, অর্থ পাচারকারী, খুনি ফ্যাসিস্ট', ইউনূসকে তুলোধোনা শেখ হাসিনার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে (Muhammad Yunus) তীব্র আক্রমণ করলেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তিনি বলেছেন যে ইউনূস একজন সুদখোর, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী এবং দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী বিশ্বাসঘাতক।

Read Full Story
07:01 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:'স্বাধীনতার কৃতিত্ব একটি পরিবারকে দেওয়ার চেষ্টা', পরাক্রম দিবসে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর

নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের প্রতি কটাক্ষ করে বলেন, ১৯৪৭ সালে ক্ষমতায় থাকা ব্যক্তিরা স্বাধীনতার কৃতিত্ব কেবল একটি পরিবারকে দিতে চেয়েছিলেন।

Read Full Story
05:57 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:ভৈরব ব্যাটালিয়ন-শক্তিবান রেজিমেন্ট, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ৬,০০০-র বেশি সামরিক কর্মী

এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৬,০০০-এরও বেশি সামরিক কর্মী অংশ নেবেন, ভৈরব ব্যাটালিয়ন এবং শক্তিবান রেজিমেন্ট প্রথমবারের মতো এই জমকালো অনুষ্ঠানে অংশ নেবেন।

Read Full Story
05:52 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:Ranji Trophy 2026 - সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে

Ranji Trophy 2026: সুদীপ চ্যাটার্জি রীতিমতো ২২ গজে ঝড় তোলেন। ডবল সেঞ্চুরি হাঁকান এই বাঙালি ব্যাটার। তাঁর সংগ্রহে ২০৯ রান। নিঃসন্দেহে অসাধারণ একটি ইনিংস উপহার দেন তিনি।

Read Full Story
05:13 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:ব্যাডমিন্টনেও লাল কার্ড! ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু

PV Sindhu: চলতি বছরে এখনও পর্যন্ত তিনটি টুর্নামেন্টে যোগ দিয়েছেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। কিন্তু তিনি কোনও টুর্নামেন্টেই ফাইনালে পৌঁছতে পারেননি। ইন্দোনেশিয়া মাস্টার্স ৫০০ (Indonesia Masters 500) টুর্নামেন্টেও ব্যর্থ হলেন।

Read Full Story
05:09 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:IND vs NZ 2nd T20 - নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন? সম্ভাব্য প্রথম একাদশ

IND vs NZ 2nd T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি রায়পুরে অনুষ্ঠিত হতে চলছে। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে? সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?

Read Full Story
05:05 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:ট্রাম্পের বাঁ হাতে এই কালশিটে দাগটা কীসের, মার্কিন প্রেসিডেন্টের কী হয়েছে?

ট্রাম্প জানিয়েছেন যে তিনি অ্যাসপিরিন খান। এটি এর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ঘটে। এই বছরের শুরুতে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তাঁর রক্ত ​​পাতলা করার জন্য অ্যাসপিরিন খাচ্ছেন।

Read Full Story
04:42 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:ইরানের দিকে এগোচ্ছে 'বিশাল নৌবহর', আবারও যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের দিকে একটি 'বিশাল নৌবহর' পাঠানো হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে

Read Full Story
04:26 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:কলকাতার মোড়ে মোড়ে বসছে ক্যামেরা, সিগনাল অমান্য করলেই ছবি উঠে যাবে

শহরের যান চলাচল আরও মসৃণ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। রেড সিগনালে না থেমে পালিয়ে গেলে আর নিস্তার মিলবে না। ঠিক খুঁজে নেওয়া হবে। বলা ভাল খুঁজে নেবে ক্যামেরা।

Read Full Story
04:10 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:খড়গপুর শহর কার? হিরণের দ্বিতীয় বিয়েতেই পুরনো রাজপাট ফিরে পাবেন দিলীপ ঘোষ

বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়নি। প্রার্থী তালিকাও প্রকাশ করেনি বিজেপি। বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়ে গেছে খড়গপুর শহর কার? বিজেপির অন্দরে খবর হিরণের দ্বিতীয় বিয়েতে দিলীপের ভাগ্যে খড়গপুরের শিকে ছিঁড়তে পারে।

Read Full Story
04:06 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:টি-২০ বিশ্বকাপ ২০২৬ - আইসিসি-কে ফের চিঠি, স্বাধীন কমিটির হস্তক্ষেপ দাবি বাংলাদেশের

2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের (Bangladesh) যোগ দেওয়া নিয়ে জটিলতা এখনও দূর হচ্ছে না। ভারতে খেলতে আসবে না বলে জানিয়ে দেওয়ার পরেও এই টুর্নামেন্টে যোগ দিতে চাইছে বাংলাদেশ।

Read Full Story
03:59 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:T20 World Cup 2026 - ভারতে খেলতে আসবে না বাংলাদেশ, কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি?

T20 World Cup 2026: ক্রিকেটারদের নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে ভারতে না আসার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

Read Full Story
03:39 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে 'অপারেশন সিঁদুর', থাকবে সুদর্শন চক্র

২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামরিক বিষয়ক বিভাগের ট্যাবলোতে প্রদর্শিত হবে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম।

Read Full Story
03:37 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:SIR - ২ সপ্তাহ পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ? সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপরতা ECI-তে

SIR: সুপ্রিম কোটের নির্দেশের পর আবারও রাজ্যে পিছিয়ে যেতে পারে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। নির্বাচন কমিশন সূত্রের খবর SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কমপক্ষে ২ সপ্তাহ পিছিয়ে যেতে পারে।

Read Full Story
02:59 PM (IST) Jan 23

LIVE NEWS UPDATE:কংগ্রেস এখন 'মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস', কেরলে BJP সরকার গড়ার ডাক মোদীর

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস দলের সমালোচনা করে বলেন, তাদের কোনও উন্নয়নমূলক কর্মসূচি নেই এবং তারা মাওবাদীদের চেয়েও চরমপন্থী এবং মুসলিম লিগের চেয়েও বেশি সাম্প্রদায়িক অবস্থান নিয়েছে।

Read Full Story