শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিবাহবিচ্ছেদ মামলায় (divorce case) এবার দুলাল দাসকেই চড়া সুরে আক্রমণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee)। কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court) চলছে এই মামলার শুনানি। শোভনের হয়ে সওয়াল করছেন কল্যাণ। তিনি শুনানির সময় রত্না ও তাঁর পরিবারকে রীতিমত ধুয়ে দেন। তিনি দুলাল দাসকে 'কালারফুল' বলেও কটাক্ষ করেন। পাশাপাশি কেন শোভন-রত্নার বিবাহবিচ্ছেদ মামলা ৮ বছর ধরে চলছে তারও ব্যাখ্যা দেন।
- Home
- West Bengal
- West Bengal News
- Live News West Bengal: চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই
Live News West Bengal: চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর জানুন।
শোভন রত্নার ডিভোর্স মামলায় কল্যাণের টার্গেট শ্বশুরমশাই, ৮ বছরের টানাপোড়েনের শেষ চান বলেও সওয়াল
Mohun Bagan: রবিবার অবধি অপেক্ষা করতে হবে না? তার আগেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন বাগান
কিন্তু শনিবারই কি টানা দ্বিতীয়বার খেতাবের হাতছানি রয়েছে সবুজ মেরুনের সামনে? নাকি অপেক্ষায় থাকতে হবে সেই রবিবার পর্যন্ত? আসলে শনিবার, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে এফসি গোয়া। আর সেই ম্যাচেই ঠিক হয়ে যেতে পারে আইএসএল শিল্ডের ভবিষ্যৎ।
বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী
তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান "পশ্চিমবঙ্গে ৩৫ থেকে ৪০ লাখ ভুয়ো ভোটার তৈরি করেছে তৃণমূল"। পাশাপাশি জানালেন "তৃণমূলের একটাই স্ট্র্যাটেজি সেটা হল চুরি"। দেখুন আর কী বলছেন অধীর রঞ্জন চৌধুরী।

জীবনতলা. মহিলা প্রতিনিধি দল
জীবনতলার আঠেরোবাঁকি এলাকায় আক্রান্ত মহিলাদের দেখতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। শনিবার দুপুরে ক্যানিং পূর্ব বিধানসভার মটেরদীঘিতে আসেন তিনি। দিন তিনেক আগেই এই এলাকায় বিজেপি কর্মী বাপন মন্ডল ও তার পরিবার আক্রান্ত হন। তার স্ত্রী ও মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় জীবনতলা থানায় অভিযোগ দায়ের হয়, অভিযোগ জানানো হয় জাতীয় মহিলা কমিশনে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন এলাকায় আক্রান্ত পরিবারের সাথে দেখা করতে আসেন অর্চনা মল্লিক। কথা বলেন পরিবারের সাথে। পাশাপাশি এদিন তিনি আশার খবর পেয়ে এলাকার অন্যান্য মহিলারাও সেখানে জড় হয়ে যান। তাদের দাবি তারাও অনেকেই আক্রান্ত হয়েছেন। তাদের কথাও শোনেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি।
ট্যাংরাকাণ্ডে খুনি কে?
জেরায় দাদা প্রণয় দে জানিয়েছে পরিবারের দুই বধূকেই খুন করেছে ভাই প্রসূণ দে। তবে প্রণয় যে সত্যি কথা বলছে তা জানতে পাল্ট জেরা করা হবে প্রসূণকে
সামনে চলে এল চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি
রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলিটিকো মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হতে চলেছে।
শুক্রবার, চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ড্র হয়েছে। সেখানেই মুখোমুখি হতে চলেছে মাদ্রিদের দুই ক্লাব। যদিও অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা এবং আর্সেনাল।
রেকর্ড গড়লেন গুলবীর সিং
বস্টনে ইন্ডোর ইভেন্টে ৫০০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়লেন গুলবীর সিং। তিনি ১২:৫৯.৭৭ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন। নতুন এশিয়ান রেকর্ডও গড়লেন গুলবীর। তাঁকে অভিনন্দন জানিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি অ্যাডিলি সুমারিওয়ালা
পাকিস্তান হারলে এবার কেউ টিভি ভাঙবে না!
রবিবার ফেভারিট হিসেবে খেলতে নামছে ভারত। পাকিস্তান জয় পেলে অঘটন হবে। এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তিনি কটাক্ষ করে বলেছেন, এবার জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় পাকিস্তান হেরে গেলেও কেউ টিভি ভাঙবে না।
'আমার বন্ধু মোদীর দেশে ১৮২ কোটা টাকা গেছে', মার্কিন ফান্ড নিয়ে এই প্রথম মোদীর নাম ট্রাম্পের মুখে
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য (USAID aid) নিয়ে এবারও প্রশ্ন তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ক্ষমতায় আসার পর এই নিয়ে টানা চতুর্থবার এই প্রসঙ্গ তুললেন মার্কিন প্রেসি়ডেন্ট। তবে এবার প্রথমবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম নেন। ট্রাম্প বলেন, 'আমেরিকান ভোটারদের বুথমুখী করার জন্য খরচ করতে পারে মার্কিন প্রশাসন। কিন্তু অন্য দেশের ভোটারদের জন্য কেন খরচ করা হবে মার্কিন করদাতাদের টাকা?' সেখানেই তিনি এবার মোদীর নাম নেন।
ফারাহার বিরুদ্ধে হিন্দুদের অনুভূতিতে আঘাতের অভিযোগ
বলিউডের পরিচালক ও নৃত্য পরিচালক ফারাহ খানের বিরুদ্ধে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে অভিযোগ দায়ের করেছেন বিকাশ ফাটক ওরফে হিন্দুস্তানি ভাউ।
কাল ভারত-পাকিস্তান ম্যাচ
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচের ফল সম্পূর্ণ বিপরীত। নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে সহজেই হারিয়ে দিয়েছে ভারত।
ইংল্যান্ড vs অস্ট্রেলিয়া
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে অস্ট্রেলিয়া। বড় স্কোরের লক্ষ্যে ইংল্যান্ড।
মমতাকে নিশানা দিলীপ ঘোষের
কুম্ভমেলাকে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানান "মুসলিমদের খুশি করতে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন মমতা"। দেখুন আর কী বলছেন তিনি।

তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের হুমকি
তৃণমূল নেতাকে খুনের হুমকি দিয়ে ফোন। মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে। অভিযুক্তদের সন্ধান করছে পুলিশ।
কুম্ভ নিয়ে যোগীর দাবি
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বিরোধীদের লক্ষ্য করে বলেছেন যে মহাকুম্ভ ভালো কাজে প্রশ্ন তোলা এবং ভালো উদ্যোগের পথে বাধা হয়ে যারা দাঁড়ায় তাদের যোগ্য উত্তর দিয়েছে। একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে, মুখ্যমন্ত্রী যোগী জোর দিয়ে বলেন যে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ উত্তরপ্রদেশের সম্ভাবনা বুঝতে যথেষ্ট।
মমতার কড়া দাওয়াই! চার বছর পরে বিধানসভায় সক্রিয় তৃণমূলের প্রায় ২৪ বিধায়ক
শেষ পর্যন্ত বিধানসভায় (Legislative Assembly) সক্রিয় হলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নিস্ক্রিয় থাকা বিধায়করা। সদ্যসমাপ্ত বিধানসভার বজেট অধিবেশনের ( Budget session) শেষ চার দিনে শাসকদলের ২ ডজনেরও বেশি বিধায়ক অংশ নিলেন বক্তৃতায়। যদিও বিতর্কে অংশ নেওয়া বিধায়কদের একাংশের দাবি দলের নির্দেশেই সরব হয়েছেন তাঁরা।
২৪ ঘণ্টা পর ভারত-পাকিস্তান ম্যাচ, দুবাইয়ের পিচ, আবহাওয়া কেমন থাকতে পারে?
২৩শে ফেব্রুয়ারি রবিবার এই ম্যাচটি ভারতীয় সময় দুপুর আড়াইটেয় শুরু হবে। টস হবে দুপুর দুটোয়। এই ম্যাচটি পাকিস্তানের জন্য ‘ডু অর ডাই’।
তেলেঙ্গানায় রহস্যজনক রোগে ২৫০০ মুরগির মৃত্যু! দুশ্চিন্তায় গোটা দেশ
তেলেঙ্গানার ওয়ানাপার্থী জেলার কোন্নুর গ্রামে একটি রহস্যজনক রোগ ছড়িয়ে পড়ায় মাত্র তিন দিনে প্রায় ২,৫০০ মুরগির মৃত্যু হয়েছে। জেলার পশু চিকিৎসা ও পশুপালন আধিকারিক কে. ভেঙ্কটেশ্বর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে রোগের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
ট্যাংরাকাণ্ডে রহস্য বাড়ছে রাতের খাবার নিয়ে
রাতের খাবারে কী কী খেয়েছিল দে পরিবার? খতিয়ে দেখছে পুলিশ। দুই ভাই জানিয়েছে একসঙ্গে ৬ জনেই পায়েস খেয়েছিল ঘুমের ওষুধ মেশানো। পুলিশের অনুমান সেই পায়েসে আরও কিছু মেশান থাকতে পারেয। তেমনই বলছে চিকিৎসকদের রিপোর্ট।
বাংলাদেশের জন্যও মার্কিন অর্থ বরাদ্দ!
রিপোর্টে উল্লেখ রয়েছে বাংলাদেশের। সেখানে বলা হয়েছে ভারতের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও খরচ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের জন্য ১৩.৪ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে ছাত্র আন্দোলনের জন্য