MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কেন্দ্রকে জোর টেক্কা! বদল হচ্ছে বেতনের তারিখ, রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগে বিশেষ উপহার মমতার

কেন্দ্রকে জোর টেক্কা! বদল হচ্ছে বেতনের তারিখ, রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগে বিশেষ উপহার মমতার

পুজোর ছুটির আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। অর্থদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতন ২৪ এবং ২৫ সেপ্টেম্বর দেওয়া হবে। এর পাশাপাশি, পেনশন এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকাও আগেই মিটিয়ে দেওয়া হবে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 17 2025, 09:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : ANI

এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল মমতা সরকার। কেন্দ্রকে টেক্কা দিতে নিল নয়া পদক্ষেপ। সদ্য ঘোষণা করল তারই। এবার বদল হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বেতন পাওযার দিন। রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগে বিশেষ উপহার মমতার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : ANI

মঙ্গলবার অর্থদপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর দেওয়া হবে। এরই সঙ্গে গ্র্যান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারারিয়ামও দেওয়া হবে। পেনশন মিলবে আগামী ১ অক্টোবর।

Related Articles

Related image1
নেপালের অশান্তির জের, মাঝ রাতে হঠাৎ উত্তরকন্যায় মমতা, ছুটে এলেন পুলিশ-প্রশাসনের কর্তারাও
Related image2
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবেন মমতা! কী হতে চলেছে? জেনে নিন বড় খবর
35
Image Credit : social media

আসলে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি। চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। আর সে কারণে এবার বেতন এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে পুজোর মাসে স্বস্তি পাবেন কর্মীরা বলে মনে করছেন সকলে।

45
Image Credit : ANI

তেমনই পুজোর মাসে আগেই মিলবে ভাতার টাকা। সেপ্টেম্বর মাসের জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি মারফৎ যাবে। যা এবার মিলবে ১ অক্টোবর। সাধারণত এই টাকা ঢুকতে প্রায় ১০ তারিখ হয়ে যায়। কিন্তু এবার তা মিলবে ১ তারিখ। সে কারণে বিভিন্ন দপ্তরের ডিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটরস অফ ডিপোজিট অ্যাকাউন্টসগুলোকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে বলা হয়েছে।

55
Image Credit : ANI

এদিকে ভোটের মুখে এবার কেন্দ্রীয় কর্মীদেরও আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর কেন্দ্রকে টেক্কা দিকে এই নয়া পদক্ষেপ নিল রাজ্য। এবার পুজোর আগে বেতন পাবেন রাজ্য সরকারী কর্মীরা। তেমনই ১ অক্টোবর মিলবে বিভিন্ন ভাতার টাকাও। সব মিলিয়ে খুশির খবর সর্বত্র।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Falta Re-Election: 'ঝুঁকতে হল পুষ্পাকে,' ফলতায় ভোটের আগেই সরে যাওয়ার ঘোষণা জাহাঙ্গির খানের
Recommended image2
Yuva Shakti Bharosa Card: খেয়াল রাখবেন এই বিষয়গুলি! নাহলে অ্যাকাউন্টে আসবে না যুবশক্তির টাকা?
Recommended image3
West Bengal Police: জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, পলাতক সিভিক ভলান্টিয়ার
Recommended image4
পারদ চড়ছে হুহু করে! গরমের অস্বস্তি মেটাতে আজ কখন নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? রইল WEATHER আপডেট
Recommended image5
Annapurna Bhandar: নতুন করে আবেদন করতে চান অন্নপূর্ণ ভাণ্ডারের জন্য? কীভাবে করবেন? নয় ঘোষণা সরকারের
Related Stories
Recommended image1
নেপালের অশান্তির জের, মাঝ রাতে হঠাৎ উত্তরকন্যায় মমতা, ছুটে এলেন পুলিশ-প্রশাসনের কর্তারাও
Recommended image2
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবেন মমতা! কী হতে চলেছে? জেনে নিন বড় খবর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved