MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • SIR থেকে কাদের নাম বাদ পড়বে? কমিশনের ঘোষণার আগেই জানুন কী কী নথি প্রয়োজন

SIR থেকে কাদের নাম বাদ পড়বে? কমিশনের ঘোষণার আগেই জানুন কী কী নথি প্রয়োজন

ভোটার তালিকা সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই অবস্থায় SIR নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে অনেকের মধ্যে। তাই এক নজরে দেখুন কী কী নথি প্রয়োজন SIR-এর জন্য আর কাদের নাম বাদ পড়তে পারে 

3 Min read
Author : Saborni Mitra
Published : Oct 24 2025, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
SIR র প্রস্তুতি শেষ পর্বে
Image Credit : Social Media

SIR -র প্রস্তুতি শেষ পর্বে

পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি চালু হবে ভোটার তালিকার বিশেষ নিবির সংশোধন বা SIR। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্বে। আগামী বছর প্রথম দিনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই তার আগেই ভোটার তালিকা সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই অবস্থায় SIR নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে অনেকের মধ্যে। তাই এক নজরে দেখুন কী কী নথি প্রয়োজন SIR-এর জন্য আর কাদের নাম বাদ পড়তে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
প্রয়োজনীয় নথি
Image Credit : Asianet News

প্রয়োজনীয় নথি

কমিশনের বেঁধে দেওয়া ১১টি নথি জমা দিতে হবে। সেগুলি হল

১। কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাাষ্ট্রায়ত্ব সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার।

২।০১.০৭.১৯৮৭ - এই তারিখের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক, ডাকঘর, ভারতীয় জীবন বিমা নিগম বা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা প্রদত্ত যে কোনও পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি।

৩। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র বাা বার্থ সার্টিফিকেট।

৪। পাসপোর্ট

৫। স্বীকৃতি পর্যদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।

৬। রাজ্য সরকার প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র

৭। বনভূমি অধিকার শংসাপত্র

৮। সরকার প্রদত্ত অনগ্রসর সম্প্রদায়, তফশিলিজাতি, উপজাতি, বা অন্য কোনও জাতিগত শংসাপত্র।

৯। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি (যাদের হয়েছে)

১০। রাজ্য বা স্থানীয় কর্ত়ৃপক্ষের দেওয়া পরিবারপঞ্জি বা ফ্যামেলি রেজিস্টার।

১১। জমি বা বাড়ির সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল।

Related Articles

Related image1
SIR-এর কাজে অনীহা রাজ্যের BLO-দের? নির্বাচন কমিশন কড়া নোটিশ পাঠাল ৬০০ বুথ লেভেল অফিসারকে
Related image2
অন্ধ্রে জ্বলেপুড়়ে খাক যাত্রীবোঝাই বাস, মৃতের সংখ্যা বেড়ে ২০- দুর্ঘটনার ভয়ঙ্কর ছবিগুলি দেখুন
36
নথি কোথায় দেবেন?
Image Credit : Social media

নথি কোথায় দেবেন?

SIR-এর জন্য প্রয়োজনীয় নথি হল ১১টি। SIR-এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে নির্বাচন কমিশন। সেই ফর্মের সঙ্গেই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ১১টি নথির যে কোনও একটি নথি জমা দিতে হবে। একই সঙ্গে ২০০২ সালে তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে তা প্রমাণ করতে পারলেই নতুনদের নাম ভোটার তালিকায় উঠে যাবে। যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে সেই নাম দেখাতে পারলে আর কোনও সমস্যা থাকবে না।

46
এনুমারেশন ফর্ম কারা পাবেন?
Image Credit : Asianet News

এনুমারেশন ফর্ম কারা পাবেন?

SIR ঘোষণা করার পরই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরও -দের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। এখনকার ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা সকলেই এই ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের এই ফর্ম আলাদা। ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্মতারিখ-সহ ৯০ শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে। একজন ভোটারপ্রতি দু’টি করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পোঁছে দেবেন বিএলও-রা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি-সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অন্যটি বিএলও নিয়ে যাবেন।

56
কাদের নাম বাদ যাবে?
Image Credit : Asianet News

কাদের নাম বাদ যাবে?

২০০২ সালে ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই, ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের তালিকা থেকে নাম বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত আর অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। যারা অন্যত্র চলে গেছে, যাদের দুই জায়গায় নাম রয়েছে।

66
নতুন ভোটারদের করণীয়
Image Credit : our own

নতুন ভোটারদের করণীয়

কোনও ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলা হবে। তারা এনুমারেশন ফর্ম পাবেন না। তাদের কমিশনের ৬ নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayushman Bharat Card: চালু হল আয়ুষ্মান ভারত কার্ড, জেনে নিন কোন কোন রোগের চিকিৎসা মিলবে না এই প্রকল্পে
Recommended image2
গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে 'আত্মঘাতী' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! ২টি কারণ কি ঠেলে দিল মৃত্যুর দিকে
Recommended image3
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image4
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image5
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Related Stories
Recommended image1
SIR-এর কাজে অনীহা রাজ্যের BLO-দের? নির্বাচন কমিশন কড়া নোটিশ পাঠাল ৬০০ বুথ লেভেল অফিসারকে
Recommended image2
অন্ধ্রে জ্বলেপুড়়ে খাক যাত্রীবোঝাই বাস, মৃতের সংখ্যা বেড়ে ২০- দুর্ঘটনার ভয়ঙ্কর ছবিগুলি দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved