MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কেন এই সূচক মেনে DA দেওয়া হয় না? সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলায় লিখিত রিপোর্ট রাজ্যের

কেন এই সূচক মেনে DA দেওয়া হয় না? সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলায় লিখিত রিপোর্ট রাজ্যের

DA Case: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ মামলায় লিখিত রিপোর্ট দিল রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিবাল লিখিত রিপোর্ট দেন। পাল্টা রিপোর্ট দেবেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশের আইনজীবী। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 22 2025, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ডিএ মামলা
Image Credit : stockPhoto

ডিএ মামলা

সুপ্রিম কোর্টে গত ৮ সেপ্টেম্বর ডিএ বা রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে। কিন্তু রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে হচ্ছিল ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল রাজ্যকে লিখিত বক্তব্য জমা দিতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজ্যের লিখিত বক্তব্য
Image Credit : stockPhoto

রাজ্যের লিখিত বক্তব্য

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই রাজ্য সরকারেরপক্ষ থেকে সোমবার সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল লিখিত বক্তব্য জমা দেন।

Related Articles

Related image1
H-1B visa ফি বৃদ্ধিতে কতটা লাভ হবে ভারতীয়দের? জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা
Related image2
বিস্তারক বাছতে লিখিত পরীক্ষা বিজেপিতে, দুই ধাপে খতিয়ে দেখেই কর্মী নিয়োগ পদ্ম শিবিরে
35
রাজ্যের বক্তব্য
Image Credit : stockPhoto

রাজ্যের বক্তব্য

রাজ্যের আইনজীবী কপিল সিবাল জানিয়েছেন, শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই বা কনজ্যুমারপ্রাইস ইনডেক্ট মেনে ডিএ দেওয়া হয় না। লিখিত বক্তব্যে তারই উত্তর দিয়েছে রাজ্য। রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ১০টি রাজ্য এই সূচক মেনে ডিএ দেয় না।

45
পাল্টা সওয়াল সরকারি কর্মীদের আইনজীবীদের
Image Credit : Getty

পাল্টা সওয়াল সরকারি কর্মীদের আইনজীবীদের

রাজ্যের আইনজীবীর পাল্টা বক্তব্য জমা দিতে চান বলে সওয়াল করেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশের আইনজীবী করুণা নন্দী। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ জানিয়েছে, এরজন্য আগেই একসপ্তাহ সময় বরাদ্দ করেছিল আদালত। এই সময়ের মধ্যেই পাল্টা বক্তব্য় জমা দিতে পারেন মামলাকারী সরকারি কর্মীদের আইনজীবীরা।

55
রায়দান কবে?
Image Credit : stockPhoto

রায়দান কবে?

DA মামলার শুনানি শেষ হলেও এখনও পর্যন্ত রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। প্রথমে রাজ্য়কে ডিএ মামলার লিখিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল। তারপর সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের সরকারি কর্মীদের এক সপ্তাহের মধ্যেই লিখিত রিপোর্ট জমা দিতে হবে। তারপরই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছিল। ওয়াকিবহাল মহলের ধারনা দুর্গাপুজোর পরই ঘোষণা করা হতে পারে ডিএ মামলার রায়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather: বঙ্গে বর্ষামঙ্গল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
Recommended image2
TMC Rebels: 'অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছো, লজ্জা করছে না?' ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রর
Recommended image3
Alipurduar University: আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে নেশার সামগ্রী, গর্ভনিরোধক প্যাকেট ঘিরে চাঞ্চল্য
Recommended image4
Today’s News in Bengali Live: WB Weather - বঙ্গে বর্ষামঙ্গল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
Recommended image5
Birbhum: সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মরত মহিলাকে নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় খোদ পুলিশ
Related Stories
Recommended image1
H-1B visa ফি বৃদ্ধিতে কতটা লাভ হবে ভারতীয়দের? জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা
Recommended image2
বিস্তারক বাছতে লিখিত পরীক্ষা বিজেপিতে, দুই ধাপে খতিয়ে দেখেই কর্মী নিয়োগ পদ্ম শিবিরে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved