MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • সপ্তাহভর মুষলধারা বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ! কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া? জানুন এক ক্লিকে

সপ্তাহভর মুষলধারা বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ! কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া? জানুন এক ক্লিকে

WB Weather News: সপ্তাহের শুরুতেই দক্ষিণে দেখা নেই বৃষ্টির। দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 04 2025, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ?
Image Credit : Getty

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে। বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এ টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। যারফলে উত্তরবঙ্গে বাড়বে আরও বৃষ্টির পরিমাণ। 

26
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। রবিবার পর্যন্ত উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। 

Related Articles

Related image1
গরমে ঘেমেনেয়ে অফিস যাওয়ার দিন শেষ! অগাস্টেই শুরু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা
Related image2
তৃণমূলে নবীনে গুরুত্ব! লোকসভায় বড় দায়িত্ব পেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
36
অতিভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : social media

অতিভারী বৃষ্টির সতর্কতা

সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

46
একটানা বৃষ্টির আশঙ্কা উত্তরের জেলাগুলিতে
Image Credit : Asianet News

একটানা বৃষ্টির আশঙ্কা উত্তরের জেলাগুলিতে

বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার, মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার-শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

56
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বাড়বে গরম সঙ্গে চরম অস্বস্তি। বৃষ্টি না হলেই অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলাতে ভারী বৃষ্টি। সোমবার ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান বীরভূম এবং নদীয়াতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে। বুধবার ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।

66
দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি?
Image Credit : Freepic

দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি?

বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
'প্রেম দীর্ঘজীবী'! Valentines Day নজিরবিহীন পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
Recommended image2
valentines Dayতেই শীতের উদাসী মন! আজ থেকেই বঙ্গে খেলা বদল করবে আবহাওয়া
Recommended image3
বকেয়া ২৫% DA পেতে চরম পদক্ষেপ সরকারি কর্মীদের, আদালত অবমাননার নোটিশ ২ প্রশাসনিক কর্তাকে
Recommended image4
আবারও কোনঠাসা দিলীপ ঘোষ! BJP কর্মী-সমর্থকরা না আসায় পার্টি অফিস উদ্বোধন না করেই ফিরলেন তিনি
Recommended image5
SIR-এর কারণে এবার আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ! শুনানি শেষে শুরু তথ্য যাচাই
Related Stories
Recommended image1
গরমে ঘেমেনেয়ে অফিস যাওয়ার দিন শেষ! অগাস্টেই শুরু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা
Recommended image2
তৃণমূলে নবীনে গুরুত্ব! লোকসভায় বড় দায়িত্ব পেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved