MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি 'ম্যান মেড বিপর্যয়', মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি 'ম্যান মেড বিপর্যয়', মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee on North Bengal Flood: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে এবার ‘ম্যান মেড বন্যা’ বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 06 2025, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বিপর্যস্ত উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : Asianet News

বিপর্যস্ত উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

গত শনিবার থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে ব্যাহত জনজীবন। জল আর ধসে রাস্তায় উঠে এসেছে নাগরিক জীবন। সোমবারই উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

26
 ‘ম্যান মেড বন্যা’
Image Credit : Asianet News

‘ম্যান মেড বন্যা’

একটানা বৃষ্টি আর পাহাড়ের ধসে কার্যত বিপর্যস্ত জনজীবন। পাহাড়ে ধস নামায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং, কালিম্পঙ, মিরিকের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে  নিয়ে আসা হচ্ছে পে লোডারে করে। এদিকে উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে বাগডোগরা যাওয়ার পথে তিনি বলেন, ‘’এটি সম্পূর্ণ ম্যান মেড বন্যা। ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার কারণে উত্তরবঙ্গে এই পরিস্থিতি তৈরি হয়েছে।'' 

Related Articles

Related image1
বেজে গেল বিহারে ভোটের দামামা, নীতিশ গড়ে ভোট কবে? জানিয়ে দিলো নির্বাচন কমিশন
Related image2
ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে উড়ে এলো জুতো! প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের নিরাপত্তা
36
ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image Credit : Asianet News

ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে উত্তরবঙ্গের বিপর্যয়ের ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে মৃতদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

46
মমতার রোষানলে কেন্দ্র সরকার
Image Credit : X-@thepagetody

মমতার রোষানলে কেন্দ্র সরকার

শুধু তাই নয়। ডিভিসি-র পাশাপাশি এদিন উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে নিশানা করতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘’কতটা জল সামলাব? বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর। ডিভিসি ইচ্ছেমতো জল ছেড়ে চলেছে। মাইথন, ডিভিসন, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করছি লাগাতার। কলকাতার কী অবস্থা হয়েছিল সেদিন। এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্য়ান মেড বন্যায় এতগুলো প্রাণ গেল।'' 

56
পাহাড়ে নাগাড়ে ধস
Image Credit : Asianet News

পাহাড়ে নাগাড়ে ধস

শনিবার রাতের মাত্রা ১২ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। শুধু পাহাড় নয়, বানভাসি পরিস্থিতি হয়েছে তরাই ও ডুয়ার্সেও। স্থানীয় বাসিন্দাদের কথায় এমন বিপর্যয় আগে তাঁরা দেখেননি। এত প্রবল বৃষ্টি সাম্প্রতিককালে দেখা যায়নি বলেও জানিয়েছেন। তারা আরও বলেছেন, প্রবল বৃষ্টির কারণেই পাহাড়ে ধস নেমেছে। যার কারণে ক্ষয় ক্ষতির পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে।

66
উত্তরবঙ্গে বিপর্যয়ের জেরে মৃত্যু মিছিল
Image Credit : Asianet News

উত্তরবঙ্গে বিপর্যয়ের জেরে মৃত্যু মিছিল

শনিবার রাত থেকে পাহাড়় ও তরাই ডুয়ার্সে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। কোথাও সেতু ভেঙে গিয়েছে। কোথাও ধসে গিয়েছে রাস্তা। কোথাও আবার জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তা-তোর্সার মত পাহাড়ি নদীগুলি। উদ্ধারকাজ শুরু হলেও আবহাওয়া খারাপ থাকায় তা বারবার ব্যাহত হচ্ছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
'সুপ্রিম' নির্দেশে ২৫% DA দিতে রাজ্যের ধাক্কা কত? রইল চুলচেরা হিসেব নিকেশ
Recommended image2
একলা চলো রে নীতি Congress-এর, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই লড়বে কংগ্রেস
Recommended image3
বাংলার যুব সাথী প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর
Recommended image4
প্রকল্পতে 100 পার রাজ্যের, বাজেটের পর মমতা বললেন, 'আমরা ভোটেও জিতি কোর্টেও জিতি '
Recommended image5
ভোটের আগে Mamata-র পাখির চোখে ৬০ উর্ধ্বরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা
Related Stories
Recommended image1
বেজে গেল বিহারে ভোটের দামামা, নীতিশ গড়ে ভোট কবে? জানিয়ে দিলো নির্বাচন কমিশন
Recommended image2
ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে উড়ে এলো জুতো! প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের নিরাপত্তা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved